কবিতা "তুমি"

Copyright-free Image source : Pixabay

কবিতা "তুমি"

💘
♡ ♥💕❤
নভেম্বরের দশ তারিখ,
মনে কি পড়ে প্রিয় ?
শীতার্ত সন্ধ্যার এক হিমেল হাওয়ায়,
তোমাকে আপন করেছিলাম ।
আমার জীবনে তুমিই প্রথম নারী,
যার হাতে হাত রেখে আমি হাঁটতে চেয়েছিলাম ।
আমার হৃদয় তো বরফের চাদরে ঢাকা ছিলো;
কতকাল ধরে তা আমি নিজেই জানতাম না ।
রক্তশূন্য, সাদা, শীতঘুমে আচ্ছন্ন হৃদয়,
তোমার ভালোবাসায় আজ সে প্রস্ফুটিত রক্ত গোলাপ ।
তোমার চোখের তারায়,
সেদিন আমি খুঁজে পেয়েছিলাম নিজেকে ।
এতকাল ধরে আমি নিজেকেই চিনতাম না ।
শুধু, টাকার পিছনে ছুটতে গিয়ে,
আমি হারিয়ে ফেলেছিলাম নিজেকে ।
টাকার স্তূপে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো,
শত কোটি টাকার মাঝেও আমি ছিলাম
নিঃস্ব, রিক্ত, কাঙাল এক ভিখিরী ।
ঐশ্বর্যবান, এমন সময় তোমার দেখা পেলাম,
ভিখিরীর ভালোবাসার রিক্ত পাত্র পূর্ণ হলো ।
টাকার নোংরা স্তুপ থেকে মুক্তি পেয়ে,
আবার আমি খোলা হাওয়ায় জীবনের স্বাদ পেলাম ।
আমি আসলে নিজেকেই চিনতাম না,
জানতাম না আমি কতটা ভালোবাসার কাঙাল ছিলাম !
তুমিই জানালে ভালোবাসার অর্থ,
তুমিই চেনালে জীবনের মানে ।
"ইটারনাল লাভ", শব্দটির সাথে সেদিনই প্রথম পরিচয়,
মানুষ মরে, কিন্তু ভালোবাসা মরে না ।
মানুষ হারিয়ে যায়, ভালোবাসা হারায় না ।
ক্ষয়ে যায় আমাদের জীবন, ভালোবাসার ক্ষয় নাই ।
জানি তুমি চাও না কিছু,
শুধু চাও এই হৃদয় টুকু।
তাই-ই দিয়েছি আমি উজাড় করে,
হৃদয়ের সব'কটা জানালা আজ খুলে।
♡ ♥💕❤
টাকা দিয়ে যেমন সুখ আসে না, তেমন সুন্দর চেহারা দিয়েও আসে না ভালোবাসা। সুখ আর ভালোবাসা এক সাথে নিয়ে থাকতে হলে চাই একটা ভালো মনের মানুষ। আর ওতেই হয়তো জীবনের তৃপ্ততা। আজ একদম অন্য রকমের লেখা পেলাম দাদা। হ্যাঁ এটা সত্যি ভালোবাসা হারায় না। ছাইয়ের নিচে ধুক ধুক করে জ্বলতেই থাকে সারা জীবন।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
মনে হচ্ছে কবিতার মাঝে নিজের ভাবটুকু প্রকাশ করলেন।আসলে কবিতা হচ্ছে এমন ভাষা যা অল্প কথায় অনেক কিছু বুঝানো যায়।আগে কবিতার মানে বুঝতাম না, এখন একটু একটু করে শিখছি।ভালো ছিলো।পৃথিবীর সবাই মনে হয় ভালোবাসার কাঙাল এক ভিখিরী। কয় জনই বা পায়।ভালো ছিলো।ধন্যবাদ
টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? সত্যিকারের সুখী হতে হলে একজন ভালোবাসার মানুষই যথেষ্ট। তখন অল্প টাকাতেও সুখ পাওয়া যায়। খুব সুন্দর ছিল কবিতার লাইন গুলি।
গল্পের দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছি।
হাজার মানুষের ভিড়ে যখন নিজেকে বড় একা লাগে তখন বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করে সেই ভালোবাসার প্রিয় মানুষটির কাছে। কারন ভালোবাসার মানুষটি হয়তো সময়ের স্রোতে হারিয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো হারায় না। সময়ের সাথে সাথে ভালোবাসার অনুভূতি গুলো আরো বেড়ে যায়। ভালোবাসা সারা জীবন আমাদের অন্তরে রয়ে যায়। এভাবেই বেঁচে থাকে সত্যিকারের ভালোবাসা। দাদা আপনার লেখা কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দারুন এই কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
আহা! কি প্রেম, কি যাদু, ভালোবাসা করেছে প্রস্ফুটিত।
সত্যি দাদা মানেই অনবদ্য কিছু, দাদা মানেই ছন্দের যাদু, দাদা মানেই কবিতায় মনের রঙিন আলো।
যদি মন খারাপ থাকে, তুমি আগলে রাখবে আমায়
যদি বৃষ্টি ঝড়ে অনবরত, তুমি ভিজবে সাথে আমার
যদি গভীর রাতে তৃষ্ণা জাগে, তুমি আদ্রতায় ভেজাবে আমায়
যদি সময়ে অসময়ে চাই কিছু, তুমি ভালোবাসায় রাঙাবে আমায়।
পৃথিবীর সমস্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও একটি মানুষের জীবনে ভালোবাসা না থাকলে তার জীবন ব্যর্থতায় ভরে থাকে। পরিপূর্ণ ভালবাসাই পারে একজন মানুষকে আত্মতৃপ্তি দান করতে। আর তাই হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে হৃদয়ের সব কটা জানালা খুলে দিয়ে ভালবাসার মানুষকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা দেয়া। দাদা আপনার কবিতা যেন জীবনের কথা বলে। বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি আসলে নিজেকেই চিনতাম না,
জানতাম না আমি কতটা ভালোবাসার কাঙাল ছিলাম !
তুমিই জানালে ভালোবাসার অর্থ,
তুমিই চেনালে জীবনের মানে । সত্যি সত্যি জীবনে চলার পথে কঠিন একটা বাস্তবতা, একজন ভালো সঙ্গীনি অথবা ভালো সঙ্গীই অনেক কিছুই পারে পরিবর্তন করতে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
I love the words and the beautiful meaning behind them @rme