কবিতা "একটু উষ্ণতার খোঁজে"

in আমার বাংলা ব্লগ2 years ago

heart-1164739_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "একটু উষ্ণতার খোঁজে"



💘


♡ ♥💕❤
ভীষণ শৈত্যে দিনগুলি আমার কাটছে এখন,
কুহেলিময় ধূসর আলোয় আকাশ দেখি না ।
শীতের আকাশ এখন আমার হৃদয়ে,
বরফে মোড়া সাদা হৃদপিন্ড,
ভালোবাসার রক্ত রাঙা আজ ফিকে ।
নাগরিক এ সভ্যতার বুকে এখন উষ্ণতার বড়ই অভাব;
প্রেমহীন আমাদের প্রতিটি নাগরিকের হৃদয় আজ
মৃত্যুহিমশীতল ।
সেখানে ভালোবাসার উষ্ণতা নেই,
সেখানে প্রেমের উষ্ণ নিঃশ্বাস বয়ে যায় না ।
সেখানে শুধু হিংসা, লোভ আর কামনার অভিঘাতে
হৃদয়ে চিরতুষারপাত ।

চিরকাল ধরে বয়ে চলা এ দারুন তীব্র ব্লিজার্ডে
আমি একটু উষ্ণতা খুঁজে ফিরি,
আমি ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে
হৃদয়ে জমা হাজার বছরের বরফ গলাতে চাই ।
আমি হৃদয়ে আগুন জমাতে চাই,
অগ্নিময় হৃদয় দিয়ে এ তুষারাবৃত নাগরিক সভ্যতার বুকে
আমি আগুন জ্বালাতে চাই ।
সকল হৃদয়ের কুজ্ঝটিকা ছিঁড়ি সূর্যকে আনতে চাই ।

একটু উষ্ণতার খোঁজে আমি
ভালোবাসা খুঁজে পাই ।
♡ ♥💕❤



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৮ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৮১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c71194c60b456429cd43e8e2dfc55591c5557b7d7274cb9138a9f969a61d77c2

টাস্ক ৪৮১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 2 years ago 

আজকে আবারো এসে গেলুম একদম সম্পূর্ণ অন্য রকমের আরো একটা এনএফটি আর্ট নিয়ে । রূপকথার পরীদের কথা কে না ? আমরা প্রায় সবাই পরীর গল্পের সাথে পরিচিত । এই পরীরা থাকে গহন অরণ্যে । তাদের দুই জোড়া ডানা থাকে । তারা অমর । আশ্চর্য সব ক্ষমতা আর জাদু শক্তি তাদের করায়ত্ত । আর সব চাইতে বড়ো কথা তারা দেখতে অনিন্দ্য সুন্দর । অপূর্ব রূপসী হয় তারা ।

এই পরী নিয়েই আমার আজকের NFT আর্ট ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের এনএফটি আর্টটি -


Fairy


Screenshot 2024-02-01 000648.png

elves

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a nice poetry you have composed @rme Dada.

Keep sharing these great content with us 😊❤️

 2 years ago 

দাদা মোটামুটি অনেক দিন পর কবিতা শেয়ার করলেন। আপনার কবিতা গুলো পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। বর্তমান যুগে প্রকৃত ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়,স্বামী স্ত্রীর ভালোবাসা নয়,বরং পরিবারের সদস্যদেরও একে অপরের প্রতি ভালোবাসা একেবারে কমে গিয়েছে। সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে। তীব্র শীতে আমাদের শরীরটা যেমন শীতল হয়ে গিয়েছে, তেমনি প্রকৃত ভালোবাসার অভাবে আমাদের হৃদয়টাও শীতল হয়ে গিয়েছে। তাইতো উষ্ণতা আমাদের খুবই প্রয়োজন। দোয়া করি সবাই যেন উষ্ণতা খুঁজে পায়। যে উষ্ণতা শুধুমাত্র আমাদের হৃদয় উষ্ণ করবে না,বরং শরীরটাকেও উষ্ণ করে দিবে। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

অনেকদিন পর চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার লাইনগুলো ছিল দারুন।মানুষের প্রতি মানুষের ভালোবাসা আজ নেই।তাইতো আমাদের অন্তর শীতল হয়ে গিয়েছে।এজন্য ই তো উষ্ণতার খুব দরকার।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটু উষ্ণতার খোঁজে শিরোনামে অসাধারণ একটি কবিতা আপনি আমাদের আজ উপহার দিয়েছেন দাদা। কত সুন্দর ভাবে মানব জীবনের জটিল বিষয় গুলো বিভিন্ন উপমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। যাস্ট অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে কবিতাটি। আপনার কবিতায় উপমার প্রয়োগ অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ দাদা, কবিতাটি শেয়ার করে আমাদের পড়বার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

এই কবিতা যেনো আমার সাথে মিলে গেছে। অনেক খোঁজা খুঁজির পর ও যেনো উষ্ণতা খুঁজে পাই না। আবার যেনো পেয়েও যাই।

 2 years ago 

আসলেই ভাই 🌼। উষ্ণতা দরকার ভীষণ

 2 years ago 

সেই শুরু থেকে আপনার কবিতার জন্যে অপেক্ষা করি।কারণ প্রতিটি কবিতা এতো ভালো হয় যা বলার অপেক্ষা রাখেনা।এ কবিতাটিও ঠিক তেমন।হৃদয়ের রক্তক্ষরণের যেনো অদৃশ্য ব্যথা পুরো কবিতা জুড়ে।

 2 years ago 

দারুণ লিখেছেন দাদা ৷ "একটু উষ্ণতার খোঁজে" কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ তবে কবিতায় মাঝে কেমন জানি একটা চাপা কষ্টের অনুভূতি প্রকাশ পেয়েছে ৷ এটা ভালোবাসা কষ্ট , ভালোবাসার একটু উষ্ণতা পাবার প্রচেষ্টা ৷ যাই হোক , ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42