কবিতা "দু'টি অনুকবিতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

rose-764267_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "দু'টি অনুকবিতা"



💘


♡ ♥💕❤

০১.

শিশির বিন্দু তোমার ঠোঁট ছুঁয়েছে,
দখিনা বাতাস তোমার অলক উড়িয়েছে,
তুমি টেরই পেলে না ।
প্রেমহীন হৃদয় তোমার মরুর মত শুষ্ক,
তীব্র দাবদাহে অনল হাওয়া বইছে সেথায়।
একমাত্র ভালোবাসার একটি গোলাপই পারে
বিশুষ্ক মরুতে ইউফ্রেটিস এর তীব্র জোয়ার আনতে।
ভালোবাসার মানুষের উপেক্ষা আজ আকাশ ছুঁয়েছে,
মৃত্যু আসুক হৃদয়ে, নীরবে, নিভৃতে ...

আমার ঠোঁট হিমশীতল, মৃত্যু উপত্যকা,
তোমার ঠোঁটে জীবন খুঁজি, উষ্ণতায় মাখা ।

০২.

যে কথা হয়নি বলা,
বকুলের সুবাস মেখে,
নিশিরাতের ছন্দে গড়ে,
জোৎস্না দিয়ে আঁকা।

অন্তরেই রইলো সব,
অন্তরেরই ব্যাথা ।
তোমার লাগি বন্ধু আমার
অপ্রকাশিত যত কবিতা।
♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৪৮৭ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 400c524f3fd46b58932465c17d9f5f333252a88fbfb2832ab0cec9b1224c2a4a

টাস্ক ৪৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অসাধারণ দুটি অনুকবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতায় যে রুপক ও উপমা ব্যবহার করেন, তা সত্যি শিক্ষণীয়। প্রতিষ্ঠিত কবিদের মত আপনার শব্দের গাথুনি। শুধু ভাবি এত সুন্দর শব্দের গাথুনি কিভাবে সম্ভব!! খুব ভালো লেগেছে দাদা, আজকের অনুকবিতা। আমাদের সাথে শেয়ার দিয়ে, পড়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা সবসময়।

This is a well composed poem @rme Dada, I enjoyed reading through it.

Thank you so much for sharing this with us 😊❤️❤️❤️

 2 years ago 

দাদা আপনার অনুকবিতা দুইটি আজ দারুন হয়েছে। দুটি অনুকবিতাই ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে ২ নাম্বার অনুকবিতাটি।সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটিকে সব কথা বলে ফেললেও মনে হয় কি যেনো বাকি আছে বলতে।আর কবিতার কথা কি বলবো ভালোবাসার বা প্রিয় মানুষটিকে নিয়ে যতই কবিতা লেখা হোক না কেন তাও যেনো কম হয়ে যায়। সুন্দর লিখেছেন কবিতা দুটো। 💕💕

 2 years ago 

আহ! দারুন লিখেছেন দাদা। বিশেষ করে শেষের অনুকবিতাটি হৃদয় ছুঁয়ে গেলো জাস্ট, অপ্রকাশিত অনুভূতিগুলো সত্যি এমনই হয়-

হৃদয়ের সাথে হৃদয়ের দূরত্ব
হয়না কভু আবেগের
ছন্দের সাথে ছন্দের মহত্ব
কমেনা কভু তার গুরুত্ব।

 2 years ago 

দাদা আপনি আজকে অসাধারণ দুটি অনুকবিতা লিখেছেন।

তোমার সাথে হয়নি দেখা
সেই‌ বহুদিন ধরে।
জোৎস্না রাতে‌ বলবো আমি
তোমার হৃদয় জুড়ানো কথা।

 2 years ago 

দাদা বরাবরের মতো আজকেও চমৎকার দুটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা এবং অনু কবিতা সবসময়ই খুব ভালো লাগে পড়তে। আসলেই ভালোবাসার মানুষের সাথে কথা বলে মন ভরে না। এতো এতো কথা বলার পরেও, সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করে। দ্বিতীয় অনু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরাই মাস্টারপিস! আপনার অনুকবিতা মানেই অন্যরকমের ভাবাবেগ! চমৎকার ছিল দাদা আজকের অনুকবিতাগুলো।

মৃত্যু আসুক হৃদয়ে, নীরবে, নিভৃতে

ভালোবাসায় আজ তার সকিয়তা হারিয়েছে। বিশুষ্ক হৃদয়ে ভালোবাসার জাগরণ তৈরির জন্য ভালোবাসা চাই 🌼

 2 years ago 

প্রথমের অণু কবিতাটি তো পড়ে মনেই হচ্ছে না যে এটা অণু কবিতা দাদা।কারণ অনেক বড় করেই লিখেছেন।আর একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা।প্রেমহীন হৃদয় বোধহয় আসলেই মরুর মতো শুষ্ক।

 2 years ago 

আপনার শেয়ার করা কবিতা গুলোর মধ্যে দারুন অনুভূতি খুঁজে পায়। আপনি খুব সুন্দর রোমান্টিক দুটি কবিতা লিখলেন। প্রথম কবিতাটিতে একজন প্রেমিকহীন মানুষের জীবনের উপস্থিত উপলব্ধি করেছি। দ্বিতীয় কবিতায় একজন প্রেমিক আরেকজন প্রেমিকের কাছে আকুতি মিনতি কথা উল্লেখ পেয়েছে। আপনার শেয়ার করা কবিতা গুলো ভীষণ ভালো লেগেছে পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62740.17
ETH 1696.82
USDT 1.00
SBD 0.40