একগুচ্ছ অণুকবিতা "একা এবং তুমি"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

valentine-1953964_1280.jpg
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "একা এবং তুমি"



💘


♡ ♥💕❤

০১

মৃত্যু আমার দূরে নেই আর প্রিয়,
তবু মৃত্যুকে করিনা আর ভয় ।
কারণ, মৃত্যুর আগে জেনে গিয়েছি
ভালোবাসো তুমি আমায় ।

০২

মম হৃদয় নিশীথে তুমি,
জোৎস্নায় কাব্য করি রচনা,
স্বপ্ন কুটীরে বসন্ত আসে সখী,
শুধু যার লাগি অপেক্ষা আমার
সেই আসে না ।

০৩

ভালোবেসে ডেকো আমায়,
ভালো না বাসলে ডেকো না ।
শরীরে প্রেম খুঁজি না আমি,
হৃদয়ের প্রেমে খুঁজো আমায় ।

০৪

ধূপছায়া আঁধারে পোড়ে যত মন
পিদিমের আলোয় মাখা অলীক স্বপন ।
জোৎস্নার আলোয় বাঁধা রাত্রির আঁধার
শিশির বিন্দুতে গাঁথা দুঃখ আমার ।

প্রতি রাতে নিঃশব্দে পুড়ে ছাই হয় এ হৃদয়
অপেক্ষার প্রহর যায় তোমার আশায় ।
ভোরের নরম আলোয় স্বপ্ন দেখি আবার
হয়তোবা কোনোদিন তুমি হবে আমার ।

০৫

ঘুম নেই চোখে, স্তব্ধ নিশীথে,
রাতের প্রহর গুনি ।
নিশি বিহঙ্গপাখা রাতের শিশিরে মাখা,
ঝরা বকুলের ব্যথিত হুতাশে
কাহার নিঃশ্বাস শুনি !

♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 3 years ago 

দাদা আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা দারুণ হয়েছে। সত্যি দাদা আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন হৃদয় ছুঁয়ে গেল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

দাদা অনেক দিন পর আপনার অনুকবিতা পেয়েছি।পড়ে ভীষন ভালো লেগেছে। এতো ব্যস্ত দিন পার করে ও সুন্দর সুন্দর অনুকবিতা লিখে শেয়ার করলেন। প্রতিটি অনুকবিতার আলাদা আলাদা মাধুর্যতা ছিল।দারুন লিখেছেন দাদা।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা মোটামুটি অনেক দিন পর অণু কবিতা শেয়ার করেছেন। আপনার অণু কবিতা গুলো পড়তে সবসময়ই খুব ভালো লাগে আমার। আজকের প্রতিটি অণু কবিতা পড়ে আরো বেশি ভালো লেগেছে। আসলেই দাদা প্রকৃত ভালোবাসার মধ্যে মনটাই আসল,শরীরটা নয়। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago (edited)

ভুল

 3 years ago 

আপু আপনি দাদার পোস্টের রিপ্লাই এ ক্লিক করে কমেন্ট না করে, আমার কমেন্টের মধ্যে রিপ্লাই করেছেন। আশা করি ঠিক করে নিবেন।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

দাদা অনেকদিন পরে আপনার লেখা কবিতা পড়লাম। আপনার লেখা একগুচ্ছ কবিতার একা এবং তুমি নিয়ে এত সুন্দর করে আপনি কবিতা গুলো লিখেছেন দাদা পড়ে খুবই ভালো লাগলো। কবিতার কথাগুলো কত সুন্দর ভাবে আপনি লিখেছেন। তিন নম্বর অনু কবিতার লেখাটা খুবই গভীর। অনেক বড় মনের একটা কথা এখানে আপনি লিখেছেন। ভালবাসলে এমনভাবে ভালোবাসা উচিত মানুষের। ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনুকবিতা আমার ভীষণই প্রিয়। প্রতিটি অনুকবিতা দারুণ হয়েছে দাদা।আর আমিও আপনার অনুকবিতা দেখেই চেষ্টা শুরু করেছিলাম।এখন বেশ ভালোই লাগে অনুকবিতা লিখতে।সত্যি বলতে ছোট ছোট লাইনে মনের অব্যক্ত কথাগুলো লিখতে পারলে মনটা হালকা হয় অনেক।

 3 years ago 

ভালোবাসার জয়ে আপনি মৃত্যুকে ভয় করেন না। অনু কবিতাগুলোর মধ্যে আপনার দৃঢ় মনোবল ফুটে উঠেছে।ছোট ছোট সবগুলো কবিতাই অনেক সুন্দর ছিল। পড়তে ভীষণ ভালো লেগেছে এগুলো ।

 3 years ago 

অনেকদিন পর দাদা আপনার অনুকবিতা পেলাম 🌼। সবগুলোই দারুণ ছিল।

স্বপ্ন কুটীরে বসন্ত আসে সখী,
শুধু যার লাগি অপেক্ষা আমার
সেই আসে না ।

এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদা। যার জন্য অপেক্ষা সেই আসে না! এটা খুব পেইনফুল 🙂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47