কবিতা "ছায়াপথে কুয়াশা"

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay

কবিতা "ছায়াপথে কুয়াশা"

💘
♡ ♥💕❤
মেঘ জমেছে তোমার আমার সম্পর্কে,
রোদ্দুর মুছে মেঘলা আকাশ,
কান্নায় মোড়া অশ্রুর ফোঁটা,
হয়তো বুঝিবা বৃষ্টি হয়ে নামবে ।
অপরাহ্নের ছেঁড়া রোদ্দুর ছায়ায় ঢাকা,
উষ্ণতাহীন, ভেঙে গুঁড়ো গুঁড়ো হাওয়ায় উড়ছে।
প্রজাপতির পাখায় মাখা নেই ফুলের সুবাস,
বহুকাল তার ফুলটির সাথে নেই আলাপ ।
পার্কের বেঞ্চিটাতে এসে বসি,
সেই পাখিটিকে খোঁজে আমার উৎসুক চোখ,
অনেকদিন হলো সেই পাখিটির আর দেখা নেই।
পার করে চলা শুধু উষ্ণতাবিহীন হাজারো বিকেল,
সঙ্গীবিহীন পার্কের সেই বেঞ্চিটা ।
ভেঙেচুরে যায় প্রতিরাতে দেওয়ালে আমার ছায়া,
কি জানি হয়তো বা তারই সাথে ভাঙে মনটাও।
আলোহীন আঁধারে নির্জন রাস্তায়,
হেঁটে যাই,প্রতিদিন, সঙ্গীহীন বিষণ্ণ সব সন্ধ্যায় ।
শেষরাতে খোলা আকাশের নীচে
শিশিরে ভেজা ঘাস মাড়িয়ে
যখন চলে যাই,
জোৎস্নায় মোড়া আমার আকাশে তখন,
ছায়াপথ ঢাকে কুয়াশায় ।
♡ ♥💕❤
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১৪ আগস্ট ২০২৩
টাস্ক ৩৫৫ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 4c0ef2484edad1b80dc979b458b9c49c7bc11107bc93f9f64b54f9d8841256ea
টাস্ক ৩৫৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
সুন্দর কবিতা উপহার দিয়েছেন দাদা। মেঘের সাথে সম্পর্কের গভীরতা বুঝিয়েছেন। লাইন গুলো অনেক ভালো লেগেছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
"ছায়াপথে কুয়াশা" অসাধারন একটি নাম। কবিতার নামটি যেন মন ছুয়ে গেল। দাদা আজকের কবিতার মধ্যে প্রিয়জনের প্রতি মনের আকুতিগুলো বেশ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটি চলে গেলে তখন মনের কি অবস্থা হয় সেটা কবিতার প্রতিটি লাইনে সুন্দর কিছু শব্দ চয়নে আপনি তুলে ধরেছেন দাদা। কবিতাটি এত সুন্দর হয়েছে যে প্রতিটি লাইন মুগ্ধ করার মত। ধন্যবাদ দাদা আমাদের জন্য এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা দেখতে চাই দাদা।
অনেক সুন্দর একটি কবিতা উপহার দিলেন দাদা।পড়ে ভীষন ভালো লাগলো। কবিতার লাইনগুলো খুব কষ্টে মোড়ানো।প্রিয়জনের প্রতি গভীর আকুতি।আমার খুব ভালো লেগেছে। বিরহের কবিতা পড়তে খুব ভালো লাগে আমার।অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
পাখির চোখে দেখি আকাশ
খুঁজি তোমার ছায়া
হৃদয়ের আকাশে মেঘ জমেছে
খুঁজি তোমার কায়া।
মেঘলা দিনের শীতলতা হয়ে
থাকবো তোমার পাশে
ভালোবাসার উষ্ণতা জড়িয়ে
রাখতো তোমায় হৃদয়ে।
সম্পর্কে মেঘ জমলে শুনেছি সম্পর্কের গভীরতা বাড়ে।কারণ ওই মেঘ কাটতে দু পাশের মানুষ আরো কিছুটা বেশি নিজেকে সম্পর্কের মধ্যে জড়িয়ে নেয়।তখন আর সঙ্গীহীন থাকতে হয়না,আবার দুজন ভালোবাসার মানুষ মিলেমিশে ভালোবাসায় মেতে উঠে।
দারুণ লিখেছেন সত্যি দাদা।আপনার লেখা পড়লে নিজের লেখাকে কিছুই মনে হয়না।
আকাশে ঘন কালো মেঘ জমার পর তখন সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়লে পুনরায় আকাশ আবার ঝকঝকে নীল হয়ে যায়। তেমনি সম্পর্কেও যদি ঘন কালো মেঘ জমে বা অভিমান জমে থাকে তাহলে সেটাও বর্ষা হয়ে ঝরে পড়ে কোন এক সময় এবং নতুন করে আবারো প্রেমের উদ্ভব হয়। তোমার কবিতা এমনিতেই অনেক অর্থবহ এবং বুঝতে গেলেও যথেষ্ট মাথা খাটাতে হয়। সত্যিই অসাধারণ লিখেছো কবিতাটা দাদা।❤️
কবিতার নামটি "ছায়াপথে কুয়াশা" যেমনি সুন্দর তেমনি লাইনগুলো।ভালোবাসায় মেঘ,কবিতার পটভূমি চমৎকার ছিল।অনেক ভালো লেগেছে আমার কবিতাটি দাদা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
যতক্ষন পর্যন্ত আমরা কবিতার শব্দের অর্থ গুলো বুঝতে না পারবো ততক্ষন পর্যন্ত আমরা কবিতার মজা পাবো না। আজকে আপনার “ছায়াপথে কুয়াশা” কবিতার অর্থটা আমার কাছে ভীষন ভাল লেগেছে। ধন্যবাদ দাদা।
ছায়াপথে কুয়াশা"কবিতা আমার কাছে খুবিই ভালো লেগেছে দাদা।সম্পর্কে একটু মেঘ জমলে ভালোবাসা ও মায়া দুটোই বাড়ে। সুন্দর সুন্দর শব্দের মিল করে কবিতাটি আমাদের উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।