কবিতা আবৃত্তি ||নিজেকে আমার মাঝেমধ্যে শহর মনে হয় (জান্নাতুন নুর দিশা)

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-02-22_18-54-02-656.jpg

picsart থেকে এডিট

standard_Discord_Zip.gif

standard_Discord_Zip.gif

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।কবিতা আবৃত্তি করতেছি অনেকে ব্যস্ততার মাঝে আমি নিজেকে মেলে ধরতে পারতেছিনা আবারও চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।আজকে আমি জান্নাতুন নুর দিশা "নিজেকে আমার মাঝেমধ্যে শহর মনে হয় "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তি করতে, প্রথমে কিছুই পারতাম না।অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি।আপনাদের অনুপ্রেরণা ও ভালবাসায় আস্তে আস্তে আমি সকল কাজে পারদর্শী হতে পারতেছি ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।সত্য কথা বলতে এতটা কঠিন সময়ের মধ্যেই সময় পার করতেছি, এখন বুঝতে পারতেছি জীবনের মানেটা কি? আগে বুঝতাম না আমার জীবনের মানে। সত্য কথা বলতে এখন আমার চাকরিটা চলে গেছে এবং আমি এখন কি করবো সেটা ভাবছি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি😭🥺 তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি।আপনার অবশ্যই জানাবেন কেমন হলো আবৃত্তিটা।

কবিতার নাম : নিজেকে আমার মাঝে মধ্যে শহর মনে হয়
কবি:জান্নাতুন নুর দিশা
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

নিজেকে আমার মাঝেমধ্যে শহর মনে হয়।
সবাই ভালোবাসে কিন্তু স্বীকার করে না।
সু্যোগ পেলেই ছুটে যায় পাহাড়ে, সমুদ্রে, অরণ্যে আর গ্রামে।
কমনীয় মোহনীয়তায় কেউ বিস্ময় আর মমতা নিয়ে তাকায় না।
একটা ব্যস্ত শহর আমি, রাজপথ আর অলিগলি বুকে নিয়ে জেগে থাকি তখনও,
যখন তন্দ্রাচ্ছন্ন নিঃশ্বাসে ভরপুর চতুর্দিক।
একটা ফুটপাত, একটা ধোঁয়া ওঠা চায়ের গাড়ি আর যুবকের ক্লান্ত চুমুক
প্রতিচ্ছবির মতো লেপ্টে থাকে গাড়ির কাচে।
আমার চোখজোড়া মাঝেমধ্যে হয়ে যায় ট্রাফিক লাইট,
থামিয়ে দিতে চায়, স্থবির করে রাখতে চায় নিজস্ব জগতটাকে।
কেউই তো থামে না, গতিময়তার উন্মাদনায় সবাই ছোটে, ব্যারিকেড দিয়ে থামিয়ে রাখা যায় না স্বার্থপর মানুষের মিছিল।
মিছিলে তো কোনো মাহাত্ম্য দেখি না, সবাই স্বীয় স্বার্থে স্লোগান তোলে,
এক বোবা শহরের মতো বিস্ময়ে তাকিয়ে থাকি,
কী ক্ষুদ্র সব আশ্বাসে ভুখা মানুষেরা ঠিক ফিরে যায় একদিন!
নিজেকে মাঝেমধ্যে শহর মনে হয়,
অস্থায়ী বসত গড়ে লোকে, রাত নামলে ফেলে দেয় নিজেদের আড়ালপর্দা, তাদের দেখতে পাই না।
চোখ মেলে চেয়ে থাকি, দেখি গোপন আদর, আঁচল সরিয়ে রাখা চাঁদের গায়ে প্রেমের কলঙ্ক, উদ্যাম প্রণয় ও সুখ লেগে থাকা মুখাবয়ব।
একটা শহরের মতো আমি যেন ধারণ করি কত সংগ্রামের গল্প, কান্না ও নিরাশ্রয়ের একঘেয়ে সব স্মৃতি।
মানুষ ও অমানুষের জলসায় রক্তাক্ত পায়ে নাচতে থাকা উর্বশীর মতো রঙিলা চোখে তাকিয়ে থাকে টাওয়ারগুলো।
সবাই তারপর ফিরে যাবে নিজস্ব শেকড়ের কাছে, ভ্রাম্যমাণ গাড়ির এখানে ছুটে চলা শেষ হলে,
সেই শহরের মতো মনে হয় নিজেকে, নর্দমার স্তুপের পাশে কাগজ কুড়ানো ছোট্ট ছেলেটাও কখনো ভালোবাসেনি যাকে,
ছেলেটার চোখে একটা গ্রামীণ ফলহীন বৃক্ষের জন্যই জমে থাকে মায়া, যে বৃক্ষের পাশে একটা ছাউনির নিচে অভুক্ত পড়ে থাকত সে।
একটা রঙিলা শহর, সবাই যেখানে আসে, জ্বলে ওঠে ফের নিভে যায়, বেঁচে থাকার অবলম্বন পায় তবু ভালোবাসেনি, শহুরে সভ্যতার ক্লাসিক সব গল্পে শুধু গ্রাম উঠে আসে।
অবহেলার সব হিসাব পূর্ণ হলে একদিন সব পুরনো সভ্যতার মতো তলিয়ে যাবে যে শহর, প্রত্নতত্ত্বের মতো যদি কেউ খুঁজে পায় সে আশায় ঘুমিয়ে থাকে যে,
তার মতো আমিও অপেক্ষায় থাকি, দীর্ঘ এক অপেক্ষায়

Source

কবিতা আবৃত্তির লিংক

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃতি। খুব খারাপ লাগতেছে এই কয়দিন আমি একটিভ লিস্ট থেকে বাদ পড়েছি। আমি খুব শীঘ্রই যেন একটিভ লিস্টে আসতে পারি। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য আমি আমার অ্যাক্টিভিটিসি ধরে রাখতে পারতেছি না, অনেক ব্যস্ততা অনেক কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে।সত্য কথা বলতে অনেক চাপের মধ্যেই সময়টুকু যাচ্ছে, আমি খুব শীঘ্রই আবারো ভালোভাবে কাজ করতে পারবো।আমি আবারও সঠিকভাবে কাজে ফিরব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনারা সকলে। আপনারা দোয়া করবেন আমার জন্য।অনেক কিছু পর আবারও সুন্দরভাবে কাজে ফিরতে পারতেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। আপনারা সকলেই দোয়া করবেন।আমি আজকে অনেক সুন্দরভাবে কাজে ফিরতে যাচ্ছি জানিনা কতটুকু পারবো, আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজে ফেরার চেষ্টা করবো। আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন।যতই চেষ্টা করতেছি কোনমতেই পারতেছি না, এই সপ্তাহে আমি কাজে ফিরতে চাচ্ছি। আশা করতেছি আমি সুন্দরভাবে কাজ করতে পারবো ধারাবাহিকতা বজায় রাখবো এবং সত্যি কথা বলতে এই কয়েক সপ্তাহ আমি কাজ বাদ দিয়ে আমি আর আগের মত কাজ করতে পারতেছি না আমার ভিতরে শক্তি মনে হচ্ছে পুরাই যাচ্ছে। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চমৎকার একটি কবিতা আবৃত্তি শুনে ফেললাম মাত্র আপনার কন্ঠে। কবিতাটি বেশ ভালোলাগার মতো। পাশাপাশি কবিতাটি আপনি সুন্দর আবে কভার করতে পেরেছেন শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ্ অসাধারণ একটি কবিতা আবৃতি করলেন ভাইয়া। কবিতার কথাগুলো যেমন সুন্দর তেমনি ভাবে আপনার কবিতা আবৃতিটিও ছিল অসাধারণ। আসলে ঠিক তাই অবহেলার সব হিসাব পূর্ণ হলে একদিন সব পুরনো সভ্যতার মতো তলিয়ে যাবে যে শহর, প্রত্নতত্ত্বের মতো যদি কেউ খুঁজে পায় সে আশায় ঘুমিয়ে থাকে যে,তার মতো আমিও অপেক্ষায় থাকি, দীর্ঘ এক অপেক্ষায়।চমৎকার লাগছিল আপনার কবিতার আবৃতি ও কবিতা লাইনগুলো। অনুবাদঅনুবাদ করি নাই আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনাকে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে সুন্দর করে আবৃত্তি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পোস্টের মাধ্যমে সুন্দর সুন্দর আবৃত্তি শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে মানুষ একদিনে কোন কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে না। সফলতা পেতে হলে ধৈর্য্য ধারণ করে কাজ চালিয়ে যেতে হয়। আজকে আপনি অসাধারণ একটি কবিতা আবৃত্তি করেছেন। আসলে আমার কাছে কবিতা গুলো আবৃত্তি শুনতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

বাহ এটা খুবই চমৎকার কিন্তু ভাই,। খুব ভালো কবিতা লিখতে পারেন আপনি। তবে আমার স্বল্প গেলে কবিতার শব্দগুলোর সঠিক অর্থ আমি বুঝতে পারছি না। আপনার শব্দ প্রয়োগ টা বেশ জটিল তবে ভালো ছিল।

কবিতার নাম কিন্তু বেশ চমৎকার দিয়েছেন। মনে হয় বাস্তব জীবনের সঙ্গে সাদৃশ্যতা বজায় রাখছেন এখানে।

 2 years ago 

ভাইয়া বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে শেখেন দেখবেন নিজেকে সহজ মনে হবে। আল্লাহতালা সব সময় আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন, তাই বিপদে ধৈর্য ধরুন এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন দেখবেন এক সময় আপনার সব বিপদ কেটে গিয়ে আলোর পথ বের হবে। আপনি আবার নতুন করে কাজ করেন তাহলে আগের মতই এক্টিভ লিস্টে ফিরে আসতে পারবেন। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লেগেছে। যদিও এই কবিতা আগে শোনা হয়নি। তবে আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকার কবিতা আবৃত্তি করতে পারেন ভাই। আপনার কবিতা আবৃত্তিতে শুনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে সবাই কিন্তু ভালোভাবে আবৃত্তি করতে পারে না। আপনি কিন্তু খুব চমৎকারভাবে আবৃত্তি করেছেন আপনার আবৃত্তির কলাকৌশল টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38