কবিতা আবৃত্তি ||অপেক্ষা(আবু জাফর মোঃ ছালেহ)
picsart থেকে এডিট
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে আমি তার কবিতাটি আবৃতি করতে যাচ্ছি। জানিনা কেমন হয়েছে অনেক সাহস ও ভালোবাসা নিয়ে আমি আবৃতি করার চেষ্টা করলাম।কবিতা আবৃত্তি করতেছি অনেকে ব্যস্ততার মাঝে আমি নিজেকে মেলে ধরতে পারতেছিনা আবারও চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।আজকে আমি আবু জাফর মোঃ ছালেহ এর"অপেক্ষা " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তি করতে, প্রথমে কিছুই পারতাম না।অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি।তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি।
কবিতার নাম : অপেক্ষা
কবি:আবু জাফর মোঃ জাফর
আবৃতি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
অপেক্ষাকে আমি
আজও ছাড়তে পারিনি।
হ্যাঁ, অপেক্ষা।
ভালোবাসা রক্তিম
ধারালো স্নিগ্ধ ছোঁয়ায়
এ হৃদয় থেকে এক এক করে
ছেড়ে গেছে সব,লোভ,
হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা সবকিছু।
কিন্তু অপেক্ষা?
অপেক্ষা আমাকে আজও
ছেড়ে যেতে পারেনি।
আমি ভালবাসার জন্য
সবকিছু ছেড়েছি,
শুধু অপেক্ষা ছাড়া।
অপেক্ষাকে আমি আজও
হৃদয়ের গহীনতম অংশে
বন্দি করে বেঁচে আছি।অনেকেই বলে
শুদ্ধতম ভালোবাসার প্রকাশ হচ্ছে
অপেক্ষা ।
ভালবাসতে সবাই পারে,
কিন্তু সবাই প্রিয়তমার জন্য
অপেক্ষা করতে পারে না।
আসলেই কি তাই?
জানিনা তো।
হবে হয়তো
তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী।
প্রিয় তোমার জন্য অপেক্ষা
আমি পাখির মতো
সহজ হতে শিখিয়েছি ;
আকাশের মত বিশাল হতেই শিখিয়েছে ;
ফুলের মত স্নিগ্ধ,
সুন্দর হতে শিখিয়েছে ;
সমুদ্রের নীল জল রাশির মতো
গভীর হতে শিখিয়েছে।
শেষ পর্যন্ত
অপেক্ষা আমাকে
কবিতার মায়াবী
অনিন্দ্যভুবনের কাছে নিয়ে গেছে।
হৃদয়ের মধ্যে
অপেক্ষা কে পুষে রাখা কি কঠিন !
অথচ আমি সেই কাজটিই
করে যাচ্ছি প্রতিমুহূর্তে কি নিদারুণ
আনন্দের সাথে ।
আহ,অপেক্ষা
তুমি কত বেদনার্ত সুন্দর!
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃতি। আমি আমার অ্যাক্টিভিটিসি ধরে রাখতে পারতেছি না, অনেক ব্যস্ততা অনেক কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে।সত্য কথা বলতে অনেক চাপের মধ্যেই সময়টুকু যাচ্ছে, আমি খুব শীঘ্রই আবারো ভালোভাবে কাজ করতে পারবো।আমি আবারও সঠিকভাবে কাজে ফিরব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনারা সকলে। আপনারা দোয়া করবেন আমার জন্য।অনেক কিছু পর আবারও সুন্দরভাবে কাজে ফিরতে পারতেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। আপনারা সকলেই দোয়া করবেন
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন। আপনার কাছ থেকে এই কবিতা আবৃত্তি শুনতে পেরে খুবই ভালো লাগলো৷ আমিও মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে থাকি। তবে এখানে শেয়ার করা হয় না। আপনি এই কবিতা আবৃত্তি করার মাধ্যমে আপনার আবৃত্তি করার প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।
আপনি আমার কবিতা আবৃত্তির প্রশংসা করছেন জেনে খুশি হলাম। আমি চেষ্টা করতেছি আরো সুন্দর করে আবৃত্তি করার জন্য। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন
অপেক্ষার মধ্যেই ভালোবাসার আলাদা একটা পূর্ণতার ব্যাপার থাকে। কিন্তু কথাটা ঠিক ভালোবাসতে সবাই পারলেও অপেক্ষা করতে সবাই পারে না। কবিতা টা বেশ চমৎকার। এবং আপনি বেশ সুন্দর আবৃত্তি করেছেন কবিতা টা ভাই। এককথায় চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ঠিক কথা বলেছেন, ভালবাসতে পারলেও সবাই অপেক্ষা করতে পারে না এবং আমি চমৎকারভাবে এটি আবৃত্তি করার চেষ্টা করেছি, আপনার মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রেরণা পেলাম।
ভাই আপনি অন্য দিনের মতো আজকেও একটা কবিতা আবৃত্তি করলেন। আপনি কবিতা আবৃত্তি এবং গান দুটোই অনেক ভালোভাবে করে থাকেন। আর আপনার কবিতা আবৃত্তি এবং গান শোনার চেষ্টা করি আমি সবসময়। এই কবিতা আবৃত্তি যখন শুনছিলাম, তখন অনেক বেশি ভালো লাগছিল। আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বলেই এখন এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতেছেন। এভাবে চেষ্টা করে যান এবং পরবর্তী কবিতা আবৃত্তি শোনার অপেক্ষায় থাকলাম।
আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন কবিতা আবৃতি করার জন্য পোষ্টের ভেরিয়েশন আনার জন্য। ধন্যবাদ সবসময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য