কবিতা আবৃত্তি ||বিচ্ছেদ || আসাদুজ্জামান জীবন
picsart থেকে এডিট
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি আসাদুজ্জামান জীবন " বিচ্ছেদ "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তি করতে, প্রথমে কিছুই পারতাম না।অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি।আপনাদের অনুপ্রেরণা ও ভালবাসায় আস্তে আস্তে আমি সকল কাজে পারদর্শী হতে পারতেছি ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।কবিতাটি খুবই কষ্টের, যাদের বিচ্ছেদ হয়েছে তাদেরকে উৎসর্গ করলাম।দোয়া করবেন আপনারা তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি।আপনার অবশ্যই জানাবেন কেমন হলো আবৃত্তিটা।
কবিতার নাম : বিচ্ছেদ
কবি:আসাদুজ্জামান জীবন
আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
আমরা আর একটু পথ বোধহয় হাঁটতে পারতাম একসাথে।
অথচ তুমি ক্লান্ত হয়ে উঠলে।
পায়ের পথে ক্লান্ত হলে পথিক একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে পারে।
কিন্তু জীবনের পথ,
জীবনের পথে ক্লান্ত হয়ে থেমে গেলে পথ ক্রমশই গন্তব্য থেকে আবছা হতে হতে ছোট্ট হয়ে আসে।
আমরা আরেকটু কথা বলে নিলেই হয়তো সব মিটে যেতে পারত।
অথচ তুমি বলতে ভুলে গেলে-
ভালোবাসার শব্দ, প্রিয় সম্মোধন, পরিচিত ডাকনাম।
আমাদের আর কথা হল না।
শব্দ থেমে গেলে দুজন মানুষের হৃদয়ের মানচিত্রের সীমানা কাঁটাতারে সৃষ্টি হয়।
আমরা শেষবারের মতন দুজন দুজনের কপালে চুমু খেয়ে, দুদিকে চলে যেতে পারতাম।
সম্পর্কটা থাকত না, শ্রদ্ধা বোধটা তো রয়ে যেত।
অথচ তুমি কি ভীষণ অভিমানী, মুখ না ফিরেই চলে গেলে।
ফিরে তাকালেই হয়তো দেখা যেত-
দুজনার চোখ কি অদ্ভুত রকমের আগ্রহ নিয়ে ফিরে আসবার অপেক্ষায় চেয়ে আছে।
বনিবনা না হলে, চলে যাওয়াতে অন্যায় কিছু নেই।
তবে অভিযোগ জমিয়ে রেখে চলে যেতে নেই।
শেষ চেষ্টাটা বোধহয় করাই যেত।
অথচ তুমি সমস্ত অভিযোগ বুকে চেপে চলে গেলে।
অনেক সময় জমানো প্রেমের চেয়ে কখনো কখনো বোধহয় ক্ষণিক সময়ের অভিযোগগুলো ভারী হয়ে ওঠে।
আমরা আরেকটু পথ চাইলেই বোধহয় পাখির মত ডানা ঝাপটে একসাথে উড়ে যেতে পারতাম।
অথচ আর আমাদের উড়া হলো না।
হবে না কখনো।
অভিমানে ঘর ভেঙে উড়ে যাওয়া পাখি আর কখনোই তার পুরাতন ঘরে ফেরে না ।।
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি। অনেক ভালো লাগতেছে আমি এবার একটিভ লিস্টে জায়গা পেয়েছি।আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য আমি আমার অ্যাক্টিভিটিসি ধরে রাখতে পারতেছি না, অনেক ব্যস্ততা অনেক কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে।সত্য কথা বলতে অনেক চাপের মধ্যেই সময়টুকু যাচ্ছে, আমি খুব শীঘ্রই আবারো ভালোভাবে কাজ করতে পারবো।আমি আবারও সঠিকভাবে কাজে ফিরব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনারা সকলে। আপনারা দোয়া করবেন আমার জন্য।অনেক কিছু পর আবারও সুন্দরভাবে কাজে ফিরতে পারতেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। আপনারা সকলেই দোয়া করবেন।আমি আজকে অনেক সুন্দরভাবে কাজে ফিরতে যাচ্ছি জানিনা কতটুকু পারবো, আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজে ফেরার চেষ্টা করবো। আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন।যতই চেষ্টা করতেছি কোনমতেই পারতেছি না, এই সপ্তাহে আমি কাজে ফিরতে চাচ্ছি। আশা করতেছি আমি সুন্দরভাবে কাজ করতে পারবো ধারাবাহিকতা বজায় রাখবো এবং আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।জানিনা আবার সুন্দরভাবে ফিরতে পারবো কি?😞আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ফিরতে পারবো
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। কবি আসাদুজ্জামান জীবন এর লেখা কবিতা গুলো সব সময় পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার দারুন মিষ্টি কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আবৃত্তির মাধ্যমে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দারুণ কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে আপনাদের মন্তব্যগুলো পেলে ভীষণভাবে ভালো কাজ করার অনুপ্রেরণা পাই।
আপনি আজ আপনার নিজের একটি আবৃত্তি শেয়ার করেছেন। আমি ভিডিও টি শুনলাম, তবে আমার কাছে মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ইকো এফেক্ট টা না দিলেও ভাল হতো.. আপনার আবৃত্তি বেশ সুন্দর।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো লাগে । তবে আপনার কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বলে লাইন গুলো তেমন বেশি স্পষ্ট শোনা যাচ্ছিল না। এটা না করলে শুনতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক সব সময় খুব সুন্দর আবৃত্তি করেন। চেষ্টা করবেন পরেরবার আবৃত্তি করলে এই জিনিসটা না দেওয়ার জন্য। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ মন্তব্য করার জন্য। আমার ভীষণ ভালো লাগে আপনার মন্তব্য গুলো শুনে।
সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন।বিচ্ছেদ কবিতাটি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনার কবিতা আবৃত্তি ও অসাধারণ। খুব মনোমুগ্ধকর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।