দাদা বৌদির জন্য একটি কবিতা 🫶জীবনে প্রথম চেস্টা দাদা বৌদির জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

free-photo-of-photo-of-a-wedding-couple-in-a-room-with-a-bulb-chandelier.jpeg

Sourch

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমাদের পাশে সব সময় রয়েছে যে মানুষ দুটি দাদা @rme এবং বৌদি @tanuja আজকে তাদের শুভ বিবাহ বার্ষিকী। তাদের জীবন হয়ে উঠুক সৌন্দর্যময়। টিনটিন বাবু গড়ে উঠুক মানুষের মত। এই কামনাই করি। যখন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন পাশে পেয়েছিলাম মানুষ দুটিকে।মানুষের সুখে দুঃখে কিভাবে পাশে থাকতে হয়, এই মানুষ দুটিকে দেখলেই বোঝা যায়। তাদের এই শুভ বিবাহ বার্ষিকি অনেক আনন্দময় কাটুক।

কখনো কবিতা লিখি নাই, আজকে সাহস করে দাদা বৌদির জন্য একটি কবিতা লিখলাম। আশা করি সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমি আর কবিতা লিখব না। কিছুদিন আগে নুসুরা আপু পোস্ট করেছিল যে,, কবিতা লিখতে হলে কবিতার নিয়ম করে লিখতে হবে।

🤩🤩🤩🤩🤩

কবিতা লাইনগুলি

যখন জীবনে অন্ধকার নেমে আসলো
তখনই দাদা বৌদির আগমন ঘটলো।
দাদা তো এমন মানুষ,
সেতো মহান তার কোন তুলনাই নেই।

সুখে দুখে আমাদের পাশে
রয়েছে সব সময় পাশে
মানুষ যে মানুষের জন্য
দাদাকে দেখলেই বোঝা যায়।

তার মহান সহানুভূতি,
আমাদের ভেতরটাকে অনেক
অনেক আনন্দ দেয়।

বেকারত্বের চাপ যখন ঘিরে ধরেছিল
তখন আমরা দাদার মতো মানুষকে পেয়েছিলাম,
দাদা আপনার কোন তুলনা হয় না
আপনার মত মানুষ হয় না।

আজকের শুভ বিবাহ বার্ষিকী
সুন্দর জীবন কাটুক মুহূর্তে ,
জীবন হয়ে ওঠুক-আনন্দময়
টিনটিন বাবু বেড়ে উঠুক আপনার মত।

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার কবিতা।জীবনটা অনেক সুন্দর সুখময় হয়ে উঠুক।ইনশাল্লাহ আবারো ভালোভাবে কাজে ফিরে আসবো আশা করি

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 3 years ago 

সাহস করে কবিতা লিখেই ফেললেন। দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি কবিতা রচনা করেছেন। শুভ একটি কাজের জন্যই আপনার কবিতা রচনা।

 3 years ago 

সাহস করে লিখে ফেললাম, আপনাদের সুন্দর অনুপ্রেরণায়। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন ।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42