কবিতা : পড়ন্ত বিকেল।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৭শে এপ্রিল, রবিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000043883.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। অনেকদিন পর কালকে হরিপুর ব্রিজ এ ঘুরতে গিয়েছিলাম। ব্রিজের নিচের দিকটা করে দেখলাম। কালকের বিকেলটা ছিল অসম্ভব সুন্দর।কভার ফটোতে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন সেটা কালকের। এরকম বিকেল আমার খুব ভালো লাগে। শান্ত নদীর ধারে এরকম বিকেলের সাথে একটু সময় কাটাতে পেরে খুব ভালো লাগছিলো।বসে বসে কালকের ফটোগ্রাফি গুলোই দেখছিলাম। তখনই মনে পড়ল কবিতার কথা। তাই একটি কবিতা বানিয়ে ফেললাম। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



পড়ন্ত বিকেল

পড়ন্ত বিকেলে রঙিন আকাশে,
রাঙা রোদ মিশে যায় নীরবতায়।
হাওয়ারা কান পাতে, চুপিসারে,
রোদেরা মিশে যায় সোনালী হাসে।

পাখিরা ফেরে আপন নীড়ে,
কন্ঠে মধুর সুরে গান।
ফুলেরা হাসে সোনালী আলোয়,
এই বুঝি যায় বেলা ফুরায়।

ধুলোমাখা পথের শেষে,
লুকিয়ে সূর্য হাসে মৃদু।
সোনালী স্নিগ্ধ আলোয়,
সবুজ পাতায় রঙ মেখে রই।

নতুন রঙে আকাশ সাজে,
ক্ষীণ ফোঁটা আলো মিশে যায়।
সূর্য ডুবলো স্নিগ্ধ গোধূলি ঘিরে,
রাত নামে অন্ধকারের ভিড়ে।

চোখের পলকে ফুরালো দিন,
বেজে উঠলো রাতের বীন।
নদীর ধারে স্নিগ্ধ হাওয়ায়,
মন হারিয়ে যায় মৃদু নিশ্বাসে।

স্নিগ্ধ মলিন হাওয়ার তালে,
মন দুয়ারে শান্তি মেলে।
নিঃশব্দ চুপিসারে,
আলো-ছায়ায় পথ হারিয়ে নীড়ে।



কবির অনূভুতি

পড়ন্ত বিকেলে সময় কাটাতে কার না ভালো লাগে। সেটা যদি হয় নদীর ধারে ভালোলাগা আরও বেড়ে যায়। নদীর ধারে সুন্দর বিকেল কাটানো যেন এক টুকরো শান্তি। আস্তে আস্তে যখন সূর্য অস্তে গিয়ে সন্ধ্যা ঘনিয়া আসে তখন পাখিদের ঘরে ফেরা মানুষের ব্যস্ততা সবকিছু যেন অসম্ভব সৌন্দর্যে ভরে ওঠে। নদীর ধারে বসে খোলা হাওয়া উপভোগ করা, সঙ্গে পড়ন্ত বিকেলের অপূর্ব দৃশ্য এ যেন পৃথিবীর মধ্যে এক টুকরো পাওয়া। বাংলার এই প্রকৃতি বারবার আমাদেরকে মুগ্ধ করে আসছে। প্রকৃতির এই মুগ্ধতা ছাড়ানোর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  
 last year 

এটি একটি খুব সুন্দর কবিতা, যা বিকেলের সময়ের শান্ত ও সুন্দর দৃশ্য বর্ণনা করেছে। বিকেলের রোদের সোনালী আলো, হাওয়ার মৃদু পরশ, পাখিদের গানের সুর, আর প্রকৃতির সবুজ ও রঙিন সৌন্দর্য তুলে ধরেছে। কবিতাটি আমাদের মনে শান্তি এবং এক ধরনের নরম অনুভূতি তৈরি করে, যেমন সময় একটু থেমে গিয়েছে।

 last year 

কবিতার মাঝে আমি বিকেলের উপভোগ্য মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছে। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।পড়ন্ত বিকেল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে পড়ন্ত বিকেলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর নদীর ধারে হলে তো আপু এমনিতে ভালো লাগে। আপনি দেখছি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 last year 

নদীর ধারে পড়ন্ত বিকেলে ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগে। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

পড়ন্ত বিকেলের সুন্দর অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করেছো পড়ে খুবই ভালো লাগলো। তোমার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

পড়ন্ত বিকেলে সময় কাটাতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। নদীর ধারে হলে তো আর কোন কথাই নেই। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42