|| স্বরচিত কবিতা : হারানো প্রেম ||

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি পোস্ট নিয়ে। আজকে একটি কবিতা পোস্ট করব। অনেকদিন ধরেই কবিতা লেখা হয় না। তাই লেখার হাত একেবারে গেছে বললেই চলে। আমার বাংলা ব্লগ,কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে একটু আধটু কবিতা লিখতাম। কিন্তু সে অভ্যাস প্রায় চলেই গেছে। আজ আবারও অনেকদিন পর চেষ্টা করলাম একটি কবিতা লেখার। একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি দুঃখকে কেন্দ্র করেই কবিতাটি লেখা হয়েছে। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।


1000079170.webp

সোর্স


হারানো প্রেম


পৃথিবীতে বহু মানুষ দেখেছি,
কিন্তু তোমার মতো তো দেখিনি।
বহু মানুষের সাথে মিশেছি,
কিন্তু তোমার মতো তো কাউকে পাইনি।

কি জানি? কি অদ্ভুত মায়া
লুকিয়ে আছে তোমার মাঝে।
নতুন করে প্রাণ ফিরে পাই,
তোমারই ওই হাসির মাঝে।

তবু,
ভাগ্য আমার নেই তো সাথে,
হারিয়েছি তোমায় অনেক আগেই।
তবুও তুমি থাকলে সুখে,
দূরের থেকেই খুশি আমি।

এই জন্ম তো কেটেই গেল,
পাওয়া না পাওয়ার এই খেলাতে।
তবুও তোমায় বাঁধব আমি,
পরজন্মে প্রেমের মায়ায়।


কবিতার মূলভাব :


কবিতাটি মূলত একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি বিরহকে কেন্দ্র করে লেখা হয়েছে। একজন প্রেমিকা যে তার প্রেমিককে অত্যন্ত ভালোবাসে। তার প্রেমিকের মায়া ভরা মুখের মাঝেই সে সমস্ত সুখ খুঁজে পায়। তবু তার ভাগ্য তার সহায় হয়নি। তার সেই প্রিয় মানুষটি তার থেকে অনেক আগেই অনেক দূরে হারিয়ে গেছে। তবুও সে দূর থেকে তার প্রেমিককে খুশি দেখলেই ভালো থাকে। আর মনের মাঝে আশা রাখে পরবর্তী জন্মে তাদের মিলন হবে।



পোস্ট বিবরণকবিতা লিখন

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পৃথিবীতে প্রিয় মানুষের মুখের হাসি দেখলে যেনো দেহে প্রান ফিরে আসে।ভালোবাসার মানুষের হাসির জন্য সব কিছু করা যায়।চাইলে প্রানটাও উৎসর্গ করা যায়।দারুন একটি প্রেমের কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি একদম হৃদয় ছুঁয়েছে আমার।প্রতিটা লাইন চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতাটির প্রত্যেকটা লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি আজ অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এ কবিতাটি প্রেমিকা তার প্রেমিকের প্রতি বিরহকে কেন্দ্র করে লেখা হয়েছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জ্বী আপু আপনার লেখা কবিতা কি অনেক সুন্দর হয়েছে। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই কবিতা এখানে তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এই কবিতা আপনার কাছ থেকে পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ আপনি কবিতার লাইনে সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷

 2 years ago 

চেষ্টা করেছি কবিতার প্রতিটা লাইনের মধ্যে সামঞ্জস্যতা রাখার। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি কথা বলতে দিদি, প্রিয় মানুষকে খুশিতে থাকতে দেখলে সকলেরই ভালো লাগে। সেটা দূর থেকেই হোক কিংবা কাছ থেকে। অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম। কবিতাটা সত্যিই অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, এত সুন্দর একটা বিরহের কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমিও অনেকদিন পরেই কবিতা লিখলাম ভাই। আমার লেখা বিরহের এই কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও অনেকদিন পরেই কবিতা লিখলাম ভাই।

এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করবেন দিদি, এই ধরনের কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা যদি হয় কবিতার মত তাহলে কবিতা পড়তে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মানুষের সাথে বিরহ বিচ্ছেদের কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38