স্বরচিত কবিতা :বসন্তের আগমনে,প্রকৃতি সাজে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230212_085056.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : বসন্তের আগমনে,প্রকৃতি সাজে।

লিখেছেন : @nevlu123


বসন্তের আগমনে,
প্রকৃতি সাজে।
মন আমার উদাসীন,
থাকতে চায় তোমার হৃদয় মাঝে।


প্রকৃতির সাজের এই,
অপরূপ লীলা খেলায়।
আমার মন আমি কে,
বিলিয়ে দিতে চায়।


মায়ায় গড়া প্রকৃতি,
লাগছে ভারি মিষ্টি।
তোমার জন্য আমার মনে,
অনেক ভালোবাসা সৃষ্টি।


ঘাস যেমন বুকের মাঝে,
রাখে শিশির বিন্দু।
আমার বুকে তেমনি করে,
রেখেছি বিশাল সিন্ধু।


তুমি এসে দিবে ধরা,
অপেক্ষায় কাটে প্রহর।
ব্যাকুলতায় মনটা আমার,
থাকে সন্ধ্যা থেকে ভোর।


বসন্তের প্রকৃতির মাঝে,
দেখো ভীষণ তৃপ্তি।
আমার মনের অতলে তোমার জন্য,
ভালোবাসা সৃষ্টি।

কবিতার মর্ম কথা

বসন্তের আগমনে প্রিয় মানুষকে কাছে পাওয়ার যে অনুভূতি সেটি এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন।আর আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

শীতের শেষে বসন্তের আগমন এই যেন প্রকৃতিকে আরো রাঙিয়ে তুলে।আমাদের দেশের ছয় ঋতুর প্রতিটি ঋতু বেশ নিজস্ব একটি বৈশিষ্ট্য নিয়ে আসে।প্রতিটি ঋতুর প্রকৃতি যেন ভিন্ন রকমের আমার অনেক ভালো লাগে দেখতে।তার মধ্যে বসন্ত ও অন্যরকম একটি ঋতু গাছের নতুন ফুল ফোটে, নতুন কলি আসে আম গাছে, কোকিলের ডাক এই যেন এক অন্যরকম ভালো লাগে।বসন্তের আগমন নিয়ে কবিতাটি অনেক সুন্দর লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু শীতের শেষে বসন্তের আগমন এই যেন প্রকৃতিকে আরো রাঙিয়ে তুলে।আমাদের দেশের ছয় ঋতুর প্রতিটি ঋতু বেশ নিজস্ব একটি বৈশিষ্ট্য নিয়ে আসে।

 3 years ago 

বসন্ত আমার ও বেশ পছন্দের একটি ঋতু। সে বসন্ত নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। বসন্তকালে প্রকৃতি তারৎঅপরূপ সৌন্দর্যদে সেজে ওঠে। ছন্দের ছন্দ আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কবিতার জন্য।

 3 years ago 

মনের কথা বলেছেন আপু,বসন্তকালে প্রকৃতি তারৎঅপরূপ সৌন্দর্যদে সেজে ওঠে।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

মায়ায় গড়া প্রকৃতি,
লাগছে ভারি মিষ্টি।
তোমার জন্য আমার মনে,
অনেক ভালোবাসা সৃষ্টি।

আপনার কবিতার এক একটি লাইন একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম কবিতাগুলো পড়তে একটু বেশি ভালো লাগে। আপনি প্রফেশনাল কবি না হলেও প্রফেশনাল কবির মতোই কবিতা লিখে থাকেন সব সময়। আপনি তো দেখছি আজকেও খুবই মনোমুগ্ধকর একটি কবিতা লিখে ফেলেছেন।

 3 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে, উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

বসন্তের আগমনে প্রিয় মানুষকে কাছে পাওয়ার যে অনুভূতি সেটি এই কবিতার মাধ্যমে আপনি তুলে ধরেছেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। এরকম টপিক নিয়ে যেকোন কবিতা লিখলে পড়তে ভীষণ ভালো লাগে। আসলে আমরা অনু কবিতা থেকে অনুপ্রেরণা পাই অনেক। আপনার কবিতাগুলো কিন্তু ধরতে গেলে প্রফেশনাল কবির মতোই হয়। যার প্রত্যেকটি লাইন একেবারে মন ছোঁয়া। ইচ্ছে করে সারাক্ষণ শুধু পড়তে।

 3 years ago 

জি অনু কবিতা থেকে অনেকেই এখন ভালো ভালো কবিতা লিখতে পারে ধন্যবাদ মতামত প্রদানের জন্য।।

 3 years ago 

সবচেয়ে সুন্দর ঋতু বসন্ত। আর বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপে ধরা দেয়। তখন গাছে গাছে নতুন পাতা জন্মায়।ফুল ফোটে পাখির কিচিরমিচির শব্দ মুখরিত হয়ে ওঠে প্রকৃতি। আরে বসন্তের আগমনে প্রকৃতির সৌন্দর্য নিয়ে আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

জি আমিও মনে করি সবচেয়ে সুন্দর ঋতু বসন্ত। আর বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপে ধরা দেয়। তখন গাছে গাছে নতুন পাতা জন্মায়।ফুল ফোটে পাখির কিচিরমিচির শব্দ মুখরিত হয়ে ওঠে প্রকৃতি।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আমরা তো কেউ প্রপেশনাল কবি নই ।তারপরেও কবিতার লাইনগুলো মাঝে মাঝে এসে আমাদের কাছে ধরা দেয় এবং মাঝে মাঝে হারিয়ে ফেলি শব্দ এবং কবিতার বচন।
বসন্তকে কেন্দ্র করে আপনি অসাধারণ কবিতা লিখেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনার কবিতা।।
বিশেষ করে নিচের লাইনগুলো।

মায়ায় গড়া প্রকৃতি,
লাগছে ভারি মিষ্টি।
তোমার জন্য আমার মনে,
অনেক ভালোবাসা সৃষ্টি।

 3 years ago 

লাইন গুলো আমার কাছে ও খুব ভালো লাগলো।সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

শীতের শেষে বসন্তের আগমন আর এই বসন্তর আগমনকে কেন্দ্র করে আপনি সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনার লেখা বসন্ত কে কেন্দ্র করে এই কবিতাটি আমার পড়তে বেশ ভালো লাগলো। আমি নিজেও কবিতা লিখে থাকি। হয়তো কবিতা লেখার নতুন একটা অনুপ্রেরণা জাগলো মনের মধ্যে। খুঁজে পেলাম নতুন ছন্দ ও সুর আপনার কবিতা পড়ার মধ্য দিয়ে।

 3 years ago 

জি ভাই আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ভাইয়া অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক সুন্দর হয়েছে কবিতাটি ৷ বসন্তের আগমনে,প্রকৃতি সাজে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ সুন্দর লিখেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

জি ভাই অনু কবিতা থেকে অনেকেই এখন ভালো ভালো কবিতা লিখতে পারে ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা বসন্তের আগমনে প্রকৃতি সাজে পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38