স্বরচিত কবিতা : যদি মন কাঁদে,তুমি ফিরে এসো।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20230202-183935_Gallery.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : যদি মন কাঁদে,তুমি ফিরে এসো।

লিখেছেন : @nevlu123


যদি মন কাঁদে,
তুমি ফিরে এসো।
ফিরে এসো তুমি,
আগের সেই ক্লান্ত দুপুরে।


অন্য কারো মায়া গন্ডির,
সীমারেখা ছেড়ে।
ফিরে এসো তুমি,
আমার মনের নীড়ে।


তোমার বুকের ভিতর,
চাপা সেদিনের যন্ত্রনা।
দীর্ঘশ্বাস দিয়ে,
ঢেকে দাও না।


আমার মনে তোমার জন্য,
জমা অনেক কামনা।
তুমি সব ছেড়ে,
আমায় ভালোবাসো না।


আমি সেই একেলা পথে,
আজও তোমার অপেক্ষায়।
কবে এসে দিবে দেখা,
মন থাকে সেই প্রতীক্ষায়।


কত শত প্রতিকূলতার,
মুখোমুখি আমি।
তবুও তুমি ফিরে আসার,
অপেক্ষায় মন অন্তর্গামি।

কবিতার মর্ম কথা

প্রিয় মানুষকে পুনরায় ফিরে আসার আহ্বান ও ব্যাকুলতা, এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন।আর আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

অসাধারণ আবেগ আক্ষেপ নিয়ে একটি দারুণ কবিতা লিখেছেন। যে কবিতার প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আপনি ব্যাকুল ভাবে ভালবাসার মানুষকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। আপনার এই কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যিকারের ভালোবাসার সাদৃশ্য এই কবিতার মধ্যে নিহিত।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ কবিতাটি উপলব্ধি করে চমৎকার একটি মন্তব্য প্রদানের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি সবসময় চমৎকার চমৎকার কবিতা লেখে থাকেন। আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রিয় মানুষকে পুনরায় ফিরে পাওয়ার ব্যাকুলতা রয়েছে। আসলে সব মানুষ চাই তার প্রিয় মানুষকে ফিরে পেতে। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

আমার কবিতা গুলো পড়ে খুব চমৎকার ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? খুব সুন্দর কবিতা লিখেছেন বিশেষ করে কবিতার নাম দেখে ভালো লাগলো। আপনার আবেগি কবিতা পড়ে সত্যিই হৃদয় ছুয়ে গেল। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। প্রিয়জনের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবিতার ছন্দের মাধ্যমে। সত্যিকারে কাউকে ভালবাসলে শত প্রতিকূলতার মাঝেও তাকে মনে রাখা যায় এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 3 years ago 

তোমার বুকের ভিতর,
চাপা সেদিনের যন্ত্রনা।
দীর্ঘশ্বাস দিয়ে,
ঢেকে দাও না।

প্রতিটা সত্যি কারের ভালোবাসার জন্য এই লাইনগুলো খুব জরুরী। অনেক ভালো লিখেছেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

খুব চমৎকার সাবলীল ভাষার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সর্বদাই।

 3 years ago 

যদি মন কাঁদে তুমি চলে এসো হুমায়ুন আহমেদের এইরকম একটা গান আছে। আপনার কবিতা টা দেখে মনে পড়ে গেল। সত্যি সত্যি কত মানুষ তার প্রিয়জনের অপেক্ষায় এইরকম পথ চেয়ে রয়েছে তার ঠিক নেই। অনেক সুন্দর লিখেছেন কবিতা টা ভাই।।

 3 years ago 

জি ঠিক বলেছেন ভাই সে গানটি আমার খুব একটা প্রিয় গান সেটাকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা।

 3 years ago 

ভাইয়া আপনার স্বরচিত কবিতা যদি মন কাঁদে,তুমি ফিরে এসো খুব সুন্দর হয়েছে। আপনার পোস্টের টাইটেল এবং কবিতার প্রথম লাইন দেখে, হুমায়ূন আহমেদের যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায় গানের কথা মনে পড়ে গিয়েছিল। যাইহোক কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ওই গানটা আমার ওঅনেক প্রিয়। তাই সেই গানকে কেন্দ্র করে এই কবিতাটি লেখা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38