কবিতা আবৃত্তিঃ এবার যদি যেতে হয়

in আমার বাংলা ব্লগ3 years ago

20230920_134036.png

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কবিতা আবৃত্তি করতে আমি খুব একটা ভালো পারি না। এই কমিউনিটিতে আসার আগে আমি কোন সময় কবিতা আবৃত্তি করেছিলামও না। এই কমিউনিটিতে আসার পরে আমি অনেকের সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনেছি আর সেটা দেখেই উৎসাহিত হয়েছি। আর সেই উৎসাহ থেকে কবিতা আবৃত্তি শুরু করা। এর মধ্যে আমি গত সপ্তাহে আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেছিলাম। আমার আবৃত্তি করার সেই কবিতা আবৃত্তিটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আপনাদের কাছ থেকে পাওয়া সেই উৎসাহ থেকেই আজকে পুনরায় আপনাদের মাঝে আরও একটা নতুন কবিতা আবৃত্তির পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি নতুন কবিতা আবৃত্তি শিখছি আর আবৃত্তি করার চেষ্টা করছি তাই যদি আমার কবিতা আবৃত্তির মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভিডিও লিংক

এবার যদি যেতে হয় তো একেবারেই যেয়ো
প্রতিবারের মতো ফিরে পাবার আশা
দু চোখে দিয়ে যেওনা।
বারবার চলে যাবার আঘাত
ফিরে পাবার থেকে ভয়াবহ লাগে এখন।
যদি যেতে হয় সেভাবেই যে
আলকুচে দরজাটা আধ খোলা রেখে নয়
আল্নায় দুই একটা কাপড় হেলানো ছড়িয়ে ছিটিয়ে নয়।
দুটো ব্রাশ তোয়ালে একা করে নয়,
যদি যেতেই হয় ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও।
যেন নিরাশার ঘুম দিয়ে কেটে দিতে পারি ঘরে খিল দিয়ে।
যদি সত্যিই যেতে চাও ফিরে না আসার মত করে যাও
আমি স্বস্তিতে কাটাতে পারব বাকিটা জীবন।
স্বাধীনভাবে সারাটা শহর ঘুরে দেখব
সকালের সূর্যোদয় দেখতে খুব জানালায় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পশ্চিম জানালায়
প্রকৃতি শুধু দেখে যাব দুচোখে শ্রাবণ নিয়ে কারোর আশায় থাকতে হবে না আর।
এবার আমি ছেড়েছুড়ে বাঁচতে চাই
কারো আশায় পথ চেয়ে বসে না থেকে একবারে শিকলটা বন্ধ করে দিতে চাই
তো এবার যদি যেতে চাও তবে সেভাবেই যেও
যেভাবে গেলে আর ফিরে আসা যায় না।
একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না
এবার যদি যেতে চাও একেবারেই যেও।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতাটি শুনতে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও নিজের আবৃত্তি করা এই কবিতাটি ভালো লেগেছে।

 3 years ago 

আরে বাহ ভাই, বেশ সুন্দর করে কবিতা আবৃত্তি করলেন তো। যাক আপনার জরিমানা মওকুফ হয়ে গেল। সত্যি ভাই আপনার কবিতা আবৃতি অসাধারণ হয়েছে। দারুন একটি কবিতা বাছাই করে, দরাজ কন্ঠে আবৃত্তি করে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি জরিমানা করেছিলেন বলেই পুনরায় আপনাদের মাঝে আর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করলাম।

 3 years ago 

আপনার কবিতা আবৃত্তি ,বেশ ভালো লাগলো আমার কাছে ভাই। কমিউনিটিতে সকলের ভালো ভালো কবিতা আবৃত্তি শুনে উৎসাহ পেয়ে আপনিও সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুরু করলেন দেখছি গত সপ্তাহ থেকে। আগে কখনো কবিতা আবৃত্তি না করলেও, নতুন করে কবিতা আবৃত্তির এই যাত্রা শুরু করলেন দেখে ভালো লাগলো ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনার এই আবৃত্তি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ভালো আবৃত্তি করতে পারিনা বলে কখনো করা হয়নি তবে আপনাদের আবৃত্তি শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও আবৃতি করতে পারতাম না আপু এই কমিউনিটিতে আসার পরেই অনুপ্রাণিত হয়ে শুরু করেছি।

 3 years ago 

ভাইয়া আপনার কবিতা আবৃত্তি পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।আপনি কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে গুছিয়ে বলতে চেষ্টা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই কবিতাটা আমার লেখা নয় আপু আমি একজনের কবিতা আবৃতি করে শেয়ার করেছি আপনাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41