স্বরচিত কবিতা // বসন্তের আগমন🌹🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 🌹🌹

আসসালামুআলাইকুম 🌹🌹

প্রীতি ও শুভেচ্ছা🌹🌹

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে আমার একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার আজকের কবিতার নাম হচ্ছে বসন্তের আগমন।
  • ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। গতকাল বসন্ত শুরু হয়ে গেছে। আর এই বসন্তের আগমন বার্তা আমরা প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছি। শীতের প্রকোপ আস্তে আস্তে কমে যাবে। এখন থেকে কুয়াশার চাদরে প্রকৃতি আর ঢেকে থাকবে না।এখন প্রকৃতির ঢাকার দিন এসেছে ফুলে ফুলে। প্রকৃতির এই নবরূপ আমাদের চিন্তা চেতনা কেউ পরিবর্তন করে দিয়েছে। চারদিকে ফুল আমের মুকুলের গন্ধে যেন মোমো হয়ে গেছে। এমন রূপ বৈচিত্রের দেশ এই বাংলাদেশ আর এই দেশকেই আমি ভালোবাসি।
    তাইতো ঋতুরাজ বসন্তের আগমনী বার্তাকে উপলক্ষ করে আমার আজকের কবিতা। আশা করি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন কবিতাটি পাঠ করি।

20230112_130921.jpg

বসন্তের আগমন

মরিয়ম লোপা

কুয়াশার চাঁদর যাচ্ছে কেটে
শীতের প্রকোপ নাই,
নতুন রূপে সেজেছে সব
বসন্ত এসেছে তাই।

আম বাগানে শুধু শোনা যায়
কোকিলের কুহুতান,
বসন্তের বার্তা নিয়ে
গাহে আগমনী গান ।

ফুল বাগানে ছোট ছোট ফুল
আম্রকাননে মুকুল ধরেছে কত,
গুঞ্জরিয়া আসে অলি
কুঞ্জে অবিরত।

বসন্ত প্রভাতে নদীর ঘাটে
সুশীতল জলরাশি,
গান গেয়ে মাঝি দাঁড় টানে যেন
মুখে লেগে থাকে হাঁসি।

যেথা আমি যাই নতুনত্ব খুঁজে পাই
পুলক জেগেছে মনে,
বসন্ত এসেছে কুসুম ফুটেছে
পলাশের বনে বনে।।

🌺 আশা করি আমার আজকের কবিতা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আহা সুন্দর এক কবিতা লিখেছেন । লাইন গুলো ভালো ছিলো অনেক।

আম বাগানে শুধু শোনা যায়
কোকিলের কুহুতান,
বসন্তের বার্তা নিয়ে
গাহে আগমনী গান ।

আসলেই এই লাইন গুলোই যেনো বসন্তের আগমন প্রকাশ করে দেয়।

 3 years ago 

বসন্তের প্রকৃতি নতুন রুপের সাজে। তাইতো প্রকৃতির এই সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমার এই ছোট্ট কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে কাল থেকে বসন্ত শুরু হয়ে গিয়েছে এবং শীতের প্রকোপ আস্তে আস্তে এখন কমে যাচ্ছে। আপনি বসন্তের আগমন নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন যা পড়ে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। একেকটি লাইনে একেবারে মন ছোঁয়া ছিল যার কারণে একটু বেশি ভালো লেগেছে পড়তে আমার কাছে আপনার কবিতাটি। কবিতার মাধ্যমে কিন্তু নিজের দক্ষতার প্রকাশ ঘটে।বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের কবিতা লেখার টপিক।

 3 years ago 

ধীরে ধীরে শীত কমে যাচ্ছে আর এর সাথে বসন্ত এসে পড়েছে। আর বসন্তের কারণে প্রকৃতি নতুনভাবে পরিবর্তন করেছে সব রূপ রেখা থেকে। আমার কবিতার প্রতিটি লাইন আপনার মন ছুয়ে গেছে তাই অনেক বেশি ভালো লাগছে।

 3 years ago 

বসন্ত কাল আমার অনেক প্রিয়। বসন্তের বাতাসে হৃদয় যেন জুড়িয়ে যায়। যাইহোক বসন্তের আগমনে আপনি একটি কবিতা রচনা করেছেন বেশ ভালো লাগলো। বসন্তের আগমনে আপনার রচিত এই কবিতা আসলেই ভালো লাগার মত।

 3 years ago 

আপু আপনার সাথে আমার মিলে গেল আমারও বসন্ত অনেক প্রিয়। বসন্তের পরিবর্তন হৃদয় যেন জুড়িয়ে যায় তেমনি আগমন বার্তা প্রকাশ করেছি আমি আমার এই কবিতায়।

 3 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যি বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। বসন্ত মাস আমাদের মাঝে চলে এসেছে। চারদিকে এখন অন্যরকম অনুভূতি করছে।

বসন্ত প্রভাতে নদীর ঘাটে
সুশীতল জলরাশি,
গান গেয়ে মাঝি দাঁড় টানে যেন
মুখে লেগে থাকে হাঁসি।

কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কাছে ছন্দ নিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে। তাইতো বসন্তের প্রকৃতির রূপ যে রকম সাজে এবং আমরা তার সাথে যেভাবে তাল মিলিয়ে চলি তা প্রকাশ করেছি আমার এই কবিতায়। ধন্যবাদ আপনাকে আমার কবিতার প্রশংসা করার জন্য।

 3 years ago 

বসন্ত কালের আগমনী বার্তা নিয়ে আপনার লেখা কবিতাটি সত্যি অনেক চমৎকার ছিল ৷ প্রতিটি লাইন ছিল বসন্ত কে ঘিরে ৷ বসন্ত কাল মনের ভিতরে এক অন্য অনুভুতি জাগায় ৷ নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় ৷ এ সময় প্রকৃতি তার নতুন রুপে আবির্ভাব ধারন করে ৷
সবমিলে বসন্ত কাল অনেক ভালো লাগে৷
ধন্যবাদ আপনার সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 3 years ago 

বসন্তকালের আগমন বার্তা এবং সেই ভাবে প্রকৃতির পরিবর্তন তুলে ধরেছি আমার এই ছোট্ট কবিতায়। বসন্তকালের ছবি প্রকৃতির নতুনত্বের বহিঃপ্রকাশ ঘটায়। নতুন করে ফুল পাতা জন্ম নেয় তাইতো প্রকৃতি দেখতে সুন্দর লাগে।

 3 years ago 

আমাদের বাংলাদেশের বৈচিত্র দেখতে অনেক সুন্দর আপু ফুলে ফলে ভরা একটি চির সবুজের দেশ। এদেশের বসন্ত ঋতু সত্যিই অনেক সুন্দর একটি ঋতু।ছয় ঋতু মধ্যে বসন্ত ঋতুকে বলা হয় ঋতু রাজ।বসন্ত ঋতুতে নানান ফুল এবং আমের মুকুলে ভরে যায় আমাদের প্রকৃতি।বসন্তের আগমন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন পড়তে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আমাদের বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ। প্রতিটি ঋতু নতুনভাবে ধরা দেয় প্রকৃতিতে। তার মধ্যে ঋতুরাজ হচ্ছে বসন্ত। এই বসন্তের নতুন ফুল ফোটে তাই আমি আমার কবিতাটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে।

 3 years ago 

কাল থেকে বসন্ত শুরু হয়ে গেছে। এখন ধীরে ধীরে শীতের প্রকোপটাও কমে যাবে। আপনি খুবই সুন্দর করে বসন্ত কে নিয়ে কবিতা লিখেছেন। যেটা পড়ে খুবই ভালো লাগলো। এখন চারিদিকে আমের মুকুলের গন্ধ পাওয়া যাবে। কোকিলের ডাক শোনা যাবে। খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বসন্তের আগমন নতুন ভাবে দোলা দিয়ে যায় মনে।বসন্ত সবারই প্রিয়।বসন্তের সময় নবরূপ জেগে ওঠে প্রকৃতিতে।আমার কবিতা টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ

 3 years ago 

বসন্ত এসে গেছে। আর বসন্ত নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। পড়ে খুবি ভালো লেগেছে আমার।

 3 years ago 

বসন্ত এসে গেছে।বসন্ত আমাদেরকে তার আগমন বার্তা জানিয়ে দিয়েছে প্রকৃতির পরিবর্তনের মাধ্যমে।
আপনাকে অনেক ধন্যবাদ মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38