ভালোবাসার স্বরচিত কবিতা “মনে কি পরে আমায়” By mohamad786🌹
মোঃ ফয়সাল আহমেদ
আজও কি মনে পরে আমায়,
তোমার স্বপ্ন জুড়ে।
ছিলাম শুধু আমি,
হৃদয়ের গহিনে সবটা জায়গা জুড়ে।
তোমার হৃদয়ের মাঝে,
ছিলাম আমি আপন মনে।
ভালোবাসার আদর দিয়ে,
রেখেছিলে আমায় হৃদয়ের ঘরে।
মনে কি পরে তোমায়,
সেই শিউলিগাছের তলে।
একইসাথে মোরা শিউলি ফুল কুড়িয়ে।
মালা গেঁথে পরিয়ে দিয়ে ছিলাম তোমার গলাতে।
আজও কি মনে পড়ে তোমার হাতে হাত রেখে।
নদীর কিনারায় দিয়ে হেঁটে যেতাম,
মুক্তবাতাসের অনুভূতি উপভোগ করতাম।
তোমার পরশ পেয়ে।
মনে কি পরে তোমার।
চাঁদনী রাতের কথা,
নীল আকাশের নিচে,
হেঁটে যেতাম তোমার হাতে হাত রেখে।
ভালবাসার গল্প বলতে বলতে।
মনে কি পড়ে আজও প্রিয় আমার কথা।
তোমার অপেক্ষায় আজও দাঁড়িয়ে রয়েছি আমি একা,
ছুটে আসো আমার কাছে,
জড়িয়ে ধরো রাখতে চায় আমার এই বুকের মাঝে।
| লেখক | মোঃ ফয়সাল আহমেদ |
|---|---|
| কবিতার নাম | “মনে কি পরে আমায়” |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় তারচেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারেনা।যতই চেষ্টা করিনা কেন কখনো সেই স্মৃতি আর কষ্ট ভুলা যায় না। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার খুবই ভাল লাগল। সত্যি ভালোবাসার প্রিয় মানুষ যখন ছেড়ে যায় তখন কবি কষ্ট হয়। আবার ফিরে আসলে সবচাইতে বেশি আনন্দ লাগে।
আসলে এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন ভালোবাসার মানুষটি যখন ছেড়ে চলে যায় তখন খুবই কষ্ট হয়। তার জন্য অপেক্ষা করতে ইচ্ছে করে। আর যখন সে ফিরে আসে তখন প্রকৃত সুখ পাওয়া যায়। ভালোবাসার মানুষটি যখন ছেড়ে চলে যায় তখন সবার ইচ্ছে করে তার জন্য অপেক্ষা করতে এবং তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। আপনি খুবই সুন্দর ভাবে আজকের কবিতাটি লিখেছেন সম্পূর্ণটা পড়ে ভীষণ ভালো লাগলো। বেশ ভালোই লিখেছেন সম্পূর্ণ কবিতা।
আসলে সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটি ছেড়ে যাওয়ার কষ্ট শুধু সেই বুঝে যাকে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। আসলে যখন একটা মানুষ আরেকটা মানুষকে মন থেকে ভালোবাসে আর তখন যদি সেই মানুষটা তাকে ছেড়ে চলে যায় তখন অনেক কষ্ট হয়। ভালোবাসার মানুষটা তার ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি থাকে তখন। আপনি এই টপিকটা কে তুলে ধরে খুবই সুন্দর ভাবে আজকের কবিতাটি লিখেছেন পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।