ভালোবাসার স্বরচিত কবিতা “আমার স্বপ্নের মানুষ” By mohamad786🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি হৃদয়ের অনুভূতির শেষ নেই। সেই অনুভূতি থেকে আজকের এই কবিতাটি লেখা,তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে আমার লেখা কবিতাটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই বাংলা ব্লগের মাধ্যমেই আমি কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। তাই ভালোবাসার কবিতাটি লিখে শেয়ার করলাম। আসলে ভালোবাসার অনুভূতিগুলো হৃদয় থেকে আসে। আর এই অনুভূতিগুলো প্রকাশ করতে যেন খুবই ভালো লাগে। তাই আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


couple-g020870811_1280.jpg

source

"আমার স্বপ্নের মানুষ"
মোঃ ফয়সাল আহমেদ


আমার মনের সকল স্বপ্ন,
তোমায় নিয়ে ঘেরা।
তুমি আমার জীবন সাথী।
তুমি যে আমার স্বপ্নের রাণী।

আমার স্বপ্নের মানুষ হয়ে,
থাকবে তুমি হৃদয়ের ঘরে।
রাখব তোমাকে খুব যতনে,
ভালোবাসার আদরে দিয়ে।

আমার মনের মানুষ তুমি,
তোমায় ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারিনি।
তুমি আমার জীবন সাথী হয়ে,
থাকবে তাই আমার হৃদয়ের ঘরে।

স্বপ্নের মানুষ হয়ে,
আসো তুমি স্বপ্নের মাঝে।
তাইতো তোমাকে রেখেছি আমার,
হৃদয়ের ভালোবাসার স্বপ্নের ঘরে।

আমার স্বপ্নের মানুষ হয়ে,
থাকবে তুমি ভালোবাসার ছোট্ট ঘরে।
আমার হৃদয়ের মনিকোঠায়,
রাখবো তোমাকে তাই চিরকাল ধরে।

আমার জীবনে স্বপ্নের রাণী,
হয়ে আছো শুধুই যে তুমি।
ভালোবাসায় তাই রাঙ্গিয়ে দেবো,
তোমার জীবনখানি।


birds-g7fadb879a_1920.jpg

source

আমাদের মনের ছোট্ট ঘরে ভালোবাসার প্রিয় মানুষটি বসবাস করে। তাই তাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আর এই স্বপ্নগুলো তখনই সত্যি হয়। যখন ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে জীবনের পথ চলাটা সার্থক হয়। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে এই স্বপ্নের যেন শেষ নেই। তাই আমার স্বপ্ন তুমি এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।ভালবাসার অনূভুতি গুলো কবিতার আকারে প্রকাশ করার মধ্যে অনেক শান্তি রয়েছে।

লেখকমোঃ ফয়সাল আহমেদ
কবিতার নাম“আমার স্বপ্নের মানুষ ”
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আমার স্বপ্নের মানুষ নিয়ে আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে কবিতার প্রত্যেকটা লাইন মজার ছিল। প্রত্যেকে চায় তার ভালোবাসার মানুষকে এভাবে আগলে রাখতে। সবার ভালোবাসা এভাবে বেঁচে থাকুক সবার মাঝে।

 3 years ago 

প্রিয় মানুষকে কেন্দ্র করে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ভালোবাসার খুবই সুন্দর একটি কবিতা আপনি শেয়ার করলেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভাই নিজের স্বপ্ন ভালবাসার মানুষকে নিয়ে সাজানো উচিত। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতা অসাধারণ লিখেছেন ভাইয়া ভালবাসার অনুভূতি দিয়ে মনের মানুষকে নিয়ে সুন্দর কবিতাটি লিখলেন। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করুন আমাদের সাথে। আজকের কবিতাটি আমার অনেক ভাল লেগেছে।

 3 years ago 

অতি চমৎকারভাবে কবিতা লেখা শিখে গেছেন ভাই। খুবই ভালো লাগলো আপনার এই কবিতা আবৃত্তি করে। এ জাতীয় প্রেমমূলক কবিতাগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি আগে বিরহের কবিতা লিখতাম। এখন কিন্তু প্রেম প্রেম অনুভূত নিয়ে কবিতা লিখি। তাই বেশি ভালো লাগলো আপনার কবিতাটা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখার শেষ নেই। আজকে আপনি খুব সুন্দর আমার স্বপ্নের মানুষ কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে কাজ করে আমরা সবাই কবিতা লেখার আগ্রহ জাগলো এবং কবিতা লিখতে পারতেছি। ভালোবাসা এমন প্রিয় মানুষটিকে ফেলে আর কিছুই লাগেনা। আর প্রিয় মানুষটিকে না পেলে জীবন অনেক কষ্টের হয়ে যায়। আপনি ভালবাসাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপনি খুব চমৎকারভাবে আমার স্বপ্নের মানুষ কবিতাটি লিখেছেন। ভালোবাসা এমনই যে ভালোবাসার মানুষকে নিয়ে সবসময় স্বপ্ন দেখে থাকে। ভালোবাসা মানুষকে বাঁচিয়েও রাখে আবার মরার মত করেও রাখে। আপনি খুব চমৎকার ভালোবাসা নিয়ে কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে কবিতাটি লেখার জন্য।

 3 years ago 

আসলে এটা কিন্তু সত্যি, আমাদের মনের ছোট্ট ঘরে ভালোবাসার প্রিয় মানুষটির বসবাস। আর আমরা সবাই সেই মানুষটাকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নগুলো পূরণ হয় যখন সেই ভালোবাসা সার্থক হয় তখন। আপনি ভালোবাসার মানুষটাকে তুলে ধরে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে খুব ভালো লাগলো। আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয় এবং পড়তেও ভালো লাগে। আজকের লেখায় কবিতাটিও জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63194.36
ETH 1745.18
USDT 1.00
SBD 0.39