স্বরচিত কবিতা। বাংলা নববর্ষ।।
প্রতি বছরের এই একটি দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। নববর্ষে আমরা ইলিশ পান্তা পিঠা পায়েস ভর্তা খেয়ে উদযাপণ করি। এই দিনে মেয়েরা লাল সাদা শাড়ি পড়ে বের হয়। ছেলে বুড়ো সবাই এই দিনটি আনন্দ নিয়ে পালন করে। এই দিনে সবাই পুরনো বছরের দুঃখ, কষ্ট, অবসাদ ভুলে যেতে চায় এবং নতুনভাবে নিজদের জীবন যাপন করতে চায়। এই দিনে মানুষ নিজদের বিবাদ ভুলে মিলেমিশে থাকার চেষ্টা করে। বৈশাখের আরেকটি অন্যতম অনুষ্ঠান হচ্ছে মেলা, হাট। এই মেলার অপেক্ষায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। বৈশাখের মেলায় মানুষ দল বেঁধে যায় কেনাকাটা করার জন্য, খেলার জন্য, নাগরদোলায় উঠার জন্য।
বাংলা নববর্ষ
এসেছে বাংলার ঘরে।
বাঙালি মেতে উঠেছে,
কাল বৈশাখীর ঝড়ে।
পুরনো সব দুঃখ,অবসাদ,
মুছে আমরা সবাই।
নতুন বছরের পহেলা বৈশাখ,
স্বাগত জানাই।
পান্তা ইলিশ পিঠার মেলা,
ঘরে ঘরে দেখা যায়।
ঢাক আর ঢোলকের তালে,
ধুম পরে খাওয়ায়।
লাল সাদা শাড়ি পড়ে,
রমণীরা যায় রমনায়।
ছেলে মেয়ে বুড়ো বুড়ি,
মাতে আনন্দ মেলায়।
গ্রাম শহর নগর জুড়ে,
বসে হাট আর মেলা।
ঘুরে ঘুরে যায় সময়,
কেটে যায় বেলা।
সবার মাঝে সুখ বয়ে যাক,
নতুন বছরের আগমনে।
সবাই থাকুক হাসি খুশি,
উল্লাস থাকুক সবার মনে।
আশা করি আমার লেখা কবিতা বাংলা নববর্ষ আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
বাংলা নববর্ষ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের খুব সুন্দর একটি কবিতা নিয়ে হাজির হলেন আপনি ভাই। আমিও চিন্তা করছি আজ একটি নববর্ষকে নিয়ে কবিতা লিখব। কিন্তু ব্যস্ততার কারণে পারলাম না। ভীষণ ভালো লাগলো আমার।
নববর্ষ নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষ কে ঘিরে এতো সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। কবিতার মাঝে নববর্ষের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
নতুন বছরকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। পহেলা বৈশাখ উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতার মাঝে ফুটে উঠেছে সম্পূর্ণ পহেলা বৈশাখের আয়োজন। গ্রামে গঞ্জে যারা শাড়ি পরে যারা পাঞ্জাবি পরে সকল কথাই উঠে এসেছে আপনার কবিতায়।
বাংলা নববর্ষ সত্যি ই কিভাবে যেন দিনটা চলে এসেছে এবং কিভাবে যেন দিনটা চলেও গিয়েছে। আপনি এই দিনটাকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন। ভীষণ ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা সম্পূর্ণ পড়ে আমার কাছে। পহেলা বৈশাখের এই দিনটিকে প্রত্যেকটা বাঙালি খুবই সুন্দর ভাবে উদযাপন করে। ভালো লাগলো আপনার আজকের কবিতা।
অনেক সুন্দর কিছু কথা লিখেছেন। যা সুন্দর কবিতার সাথে সুন্দর মানিয়েছে। বাংলা নববর্ষ কে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আজ আপনারা আমাদেরকে উপহার দিলেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষ উপলক্ষে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে। আপনি তো দেখছি বেশ ভালোই কবিতা লিখেন। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।