স্ব-রচিত কবিতা- আজ আমার মন ভালো নেই

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ্ আছেন। আর সবার সুন্দর হাসিখুশি জীবন কামনা করে আজ আবারও আমি আপনাদের মাঝে চলে এলাম আপনাদের সবার প্রিয় একটি ব্লগ নিয়ে। শুধু আপনারা নয় আমিও কিন্তু কবিতা পছন্দ করি।হ্যাঁ আগে কবিতা পছন্দ করতাম। তবে এই কমিউনিটিতে আসার পর যেন কবিতার প্রতি আরও ভালোবাসা বেড়ে গেছে। আমাদের দাদার লেখা কবিতা আর আপনাদের সকলের কবিতা লেখা দেখে উৎসাহ পেয়েছি । আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভুতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি।

আজও আবার আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আজ সারাদিন শুধু মা কে মনে পড়ছে। আসলে পৃথিবীতে মায়ের চেয়ে কেউ আপন হয় না। আর এমন ঈদের আনন্দ ঘন সময়ে মায়ের কথা তো বারে বারে মনে পড়ার কথাই। তাই তো প্রিয় মাকে নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

স্ব.png

Banner Credit- @mahfuzanila

স্ব-রচিত কবিতা
আজ আমার মন ভালো নেই

লেখা- মাহফুজা নীলা

চারদিকে কলোরব আর উল্লাস,
মানুষগুলো সব আনন্দে সয়লাব,
কিন্তু আজ আমার মন ভালো নেই,
মন ভালো নেই মা গো তোমার জন্য ।।

নতুন পোশাকে সেজেছে সবাই,
রাঙিয়েছে দুটো হাত মেহেদীর রঙে,
কিন্তু আজ আমার মন ভালো নেই ,
মন ভালো নেই মা গো তোমার কথা ভেবে ।।

রমজানের সিয়াম সাধনার পর,
নিজেদের কে সবাই রসনায় করেছে ভরপুর,
কিন্তু আজ আমার মন ভালো নেই,
মন ভালো নেই মা গো তুমি কি খাচ্ছো ভেবে।।

তোমার কি মনে পড়ে মা?
ঈদের সকালে তোমার আদর মাখা হাতে,
আমায় দিতে তুমি সাজিয়ে আর,
দু হাত ভরে দিতে সালামীর আবেশে ।।

মা গো আজ তো আমার মন ভালো নেই,
মনের মাঝে লুকানো কান্না গুলোও আজ,
নিরব নিস্তব্দ আর নিরুপায়,
হয়তো কান্না গুলো অপেক্ষায় আছে
এক বিশাল কাল বৈশাখি ঝড়ের ।।

মাগো আজ তো আমার মন ভালো নেই,
মন ভালো নেই তোমার জন্য মা,
মন ভালো নেই তোমার মায়া মাখা মুখ,
বার বার ভেসে বেড়ায় দু চোখের কোনায়,
আর মন ভালো নেই কারন,
তোমার মত আর কেউ নেই যে আমায় ভালোবাসার।।

পরিশেষে আপনাদের ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবার কাছে আমার কবিতাটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার আইডি @mahfuzanila আমি একজন বাংলাদেশী ইউজার। আমি আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য। আমার পছন্দ ঘোরাঘুরি করা ,ছবি আঁকা, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে আর কষ্ট পাই অন্যায় না করেও কেউ কষ্ট দিয়ে কথা বললে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে পিতা মাতার হাত ধরে আমরা জানতে শিখেছি বুঝতে শিখেছি ঈদের আনন্দ। আর এমনও মুহূর্তে যখন পিতা-মাতা যার থাকে না সে বুঝে কত বেদনা। সবকিছু আনন্দের মাঝে যেন বুকটা খালি খালি লাগে। মাকে কেন্দ্র করে অসাধারণ একটি কবিতা লিখেছেন। বেশি ভালো লাগলো আপু আপনার কবিতাটা, যেন হৃদয়ের আবেগ দিয়ে লেখা।

 2 years ago 

চেষ্ট করেছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর সহযোগী মুলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে আপু মায়ের সাথে কারো তুলনা হয় না। আজকে আপনি অনেক সুন্দর করে আজ আমার মন ভালো নেই কবিতাটি লিখেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। আপনার কবিতাটি পড়ে সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। এত সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সন্তানের কাছে মা-বাবা দুটি আপন। আজকে আপনার মায়ের কথা মনে পড়ল সেই কারণে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আজ আমার মন ভালো নেই কবিতাটি অসাধারণ হয়েছে। নিজের মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো বেশ চমৎকার হয়। সত্যি বলতে আপনার কবিতার ছন্দ অসাধারণ। আমি নিজেও কবিতা লিখি মাঝেমধ্যে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60016.31
ETH 1576.59
USDT 1.00
SBD 0.42