স্ব-রচিত কবিতা-প্রেমে নাকি ভারী মজা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (4).png

প্রেম এক একজনের কাছে এক এক রকমের । কেউ বলে প্রেমে মজা, আবার কেউ বলে প্রেমে কষ্ট। সতি বলেতে প্রেম যে কি সেটা বুঝে উঠা কারও পক্ষেই সম্ভব নয়। আর আমি বা প্রেমের স্বাদ বুঝবো কি করে। জীবনে তো ভাই প্রেম কি চোখেই দেখিনি। তবে আশে পাশে হাজারও প্রেমিক পুরুষ নাকি দেখেছি যাদের হৃদয় জুড়ে রয়েছে প্রেমের সুবাস। আর প্রেমের বেদনা। আর চারদিকের এমন সব প্রেম দেখে কেন জানি আজ আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করে মনে চাইলো। তাই শেয়ার করে দিলাম একটি প্রেমের কবিতা।

স্ব-রচিত কবিতা
প্রেমে নাকি ভারী মজা

লেখা- মাহফুজা নীলা

সবাই বলে প্রেমে মজা,
মনের নাকি লাগে দোলা,
আমি বলি প্রেম কিরে ভাই,
প্রেম তো আমি আজও দেখিনি।।

প্রেমে নাকি পরে যারা,
নতুন ভবন দেখে তারা,
প্রেমে পড়ে সবাই এখন,
নতুন নতুন কবি বনে।।

প্রেমের মজা তারাই বুঝে,
যারা একবার প্রেমে পরে,
সকাল বিকাল ডেটিং করে,
ক্লান্ত দেহে বাড়ী ফিরে।।

আসলো নাতো কেউ জীবনে,
সময় গেল প্রেম বিহনে,
প্রেমের মিষ্টি সুবাস পেতে,
হৃদয় মাঝে কোকিল ডাকে।।

প্রেমের সুবাস পেতাম যেদিন,
হতাম আমি রানী সেদিন,
উড়ে উড়ে যেতাম তখন,
মেলে দিতাম হৃদয়ের পেখম।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। প্রেমে নাকি ভারী মজা কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last year 

image.png

 last year 

প্রেমে পড়া এবং তার অনুভূতি নিয়ে বেশ সুন্দর মজার একটি কবিতা লিখে ফেলেছেন তো। আসলে প্রেম জিনিসটাই বড় অদ্ভুত। যে যেভাবে নেয় সে সেই ভাবে তার অনুভূতি ব্যক্ত করে। তবে আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে একবার করে প্রেম আসা উচিত। না হলে কোথাও যেন সবকিছু অসম্পূর্ণ থেকে যায়। তবে আপনার কবিতাটি পড়ে বেশ মজা পেয়েছি। কারণ সেখানে অনেক রকম মজার অনুভূতি আপনি কবিতার মাধ্যমে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ এমন সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

বেশ মজার একটি কবিতা শেয়ার করেছেন। সত্যি প্রেমের অনুভূতি সেটার বর্ণনা কেউ সঠিকভাবে দিতে পারেনা। কারো কাছে প্রেম মানে যন্ত্রনা কারো কাছে প্রেম মানে সুখের যাতনা।প্রেম সবার জীবনেই আসে। কারোর জীবনে একটু তাড়াতাড়ি আবার কারো জীবনে একটু দেরি করে আসে। জীবনে সবারই প্রেমের স্বাদ গ্রহণ করার আবশ্যকতা রয়েছে। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। প্রেম নিয়ে লেখা মজার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আসলে ভাই প্রেমের মজা যে কতটা মজা তা যারা প্রেম করে তারাই বুঝতে পারে। কেননা যারা প্রেম করে তারাই বুঝতে পারে প্রেমের সাজা কতটা বেশি। যাইহোক প্রেম নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আর কথায় আছে, দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন।

 last year 

ধন্যবাদ আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এই ধরনের অনুভূতি গুলো খুবই অসাধারণ হয়। আপনি আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কবিতাটা লিখেছেন আপু। প্রেমের কবিতা গুলো পড়তে ভালোই লাগে। আপনি প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

কারো কাছে প্রেমের অনুভূতি অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আবার কিছু কিছু মানুষের কাছে এই অনুভূতিটা অনেক কষ্টের হয়। সব মিলিয়ে দারুন কিছু অনুভূতি নিয়ে লিখলেন আপনি আজকের কবিতাটা। যে কবিতাটা পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে সত্যি ভালো লাগে।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আজকে আপনি প্রেম নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রেমে নাকি ভারী মজা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রেম হচ্ছে দুটো মনের অনুভূতি। প্রেমের কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেল। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে প্রেম নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার দারুন মন্তব্যের জন্য।

 last year 

আরে বাহ্ এতো দেখছি দারুন ফাটাফাটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে যারা প্রেম করেনি তারা প্রেমের মজা কখনও বুঝতে পারবে না। আর এমন একটি বিষয় নিয়ে আপনি বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63305.46
ETH 1662.87
USDT 1.00
SBD 0.41