স্বরচিত কবিতা-“অটল মন”

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


স্বার্থের পৃথিবীি.png

এই কবিতা “অটল মন” মূলত একটি হৃদয়ের দৃঢ়তা ও সংগ্রামের কাব্য। এতে সরকারি অফিসের মানসিক নিপীড়ন এবং অন্যায় পোড়াচ্ছেন এমন কর্মপরিবেশকে আঁকেছেন। কবিতার প্রথম অংশে প্রতিদিন বাড়তে থাকা কাজের চাপ, তদারকি এবং অবিচারের ধাক্কা পেয়ে ক্লান্ত মন তুলে ধরা হয়েছে। লেখক তুলে দিয়েছেন, সে অপ্রয়োজনীয় দায়িত্বের ভারেই যেন নিজেকে হারিয়ে ফেলেছে, অথচ তার মধ্যে তবু এক অপলক আশার জ্যোতি জ্বলতে থাকে। দ্বিতীয় অংশে দেখানো হয়েছে, সহকর্মীদের ভুল ধারণা ও টাকার লোভ থেকে মুক্ত থাকার ব্যথা, যেখানে অন্যেরা মনে করে সাহায্যের পেছনে লুকিয়ে আছে কোনো স্বার্থ। কবিতায় ‘ডায়েরি’ বা ‘মন ডায়েরি’ ধারনায় লেখক নিজেকে সচেতন রাখার দিক-নির্দেশনা দিয়েছেন—প্রতিটি ক্ষতি ও জয় লিখে, নিজের সামর্থ্য কিছুটা হলেও উপলব্ধি করা যায়। লেখক প্রতিফলন করেছেন, কীভাবে এই ছোট ছোট চর্চার মাধ্যমে নিজের মধ্যে সৃষ্টি হয় আত্মবিশ্বাস এবং শান্তির আকুলতা।

স্ব-রচিত কবিতা-“অটল মন”

লেখা- মাহফুজা নীলা

মনটা আমার বেজায় পাজি,
মারে শুধু ঝাড়িঝুড়ি,
নিজের ভালো সে বুঝে না,
পরের কাজে নেই বাহানা।।

রহিম করিম যে জন ডাকে,
দৌঁড়ে যে যাই সবার আগে,
বিনিময়ে চাই না কিছু,
তবুও সম্মান নাই বা জোটে।।

দিনের শেষে ঘুমের ঘরে,
স্বপ্নে দেখি হাজার কাজের,
সবাই ভাবে আমি নাকি,
কাজ করি ভাই কিছু পেতে।।

কেমন করে বলবো তাদের
টাকার মায়ায় আমার হৃদয়
কেন জানি দূরে থাকে।।

কত লোকের কত কাজে,
ঝাপিঁয়ে পড়ি আমি নিজে,
কে আপান ভাই কে যে পর
ভাবনা গুলো নাহি।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 last year 

বাহ আপনি তো খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।অটল মন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর ভাষা এবং বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার কবিতাগুলো আমার সবসময় অনেক ভালো লাগে৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো পড়তে যেন একটা আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ আপনি এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে ও পড়ে খুব ভালো লাগলো৷ এখানে আপনি সুন্দর ভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ তেমনি যখন এই কবিতা পড়ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64215.36
ETH 1736.03
USDT 1.00
SBD 0.42