স্ব-রচিত কবিতা-মন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (5).png

মন একটি কঠিন শব্দ। মানুষ ভেদে মনের অবস্থান হয় ভিন্ন রকমের। আর মনের এই ভিন্নতার জন্য মানুষ কখনও কখনও কষ্টে ভরা বুক নিয়েও পৃথিবীতে হাসি মুখে সব কিছু সহ্য করে দিনের পর দিন। মানুষ তার মন কে যেমন করে চালায় মন তেমন করেই চলে। মনের নিজের কোন শক্তি বা অস্থিত্ব নেই। আমরা আমাদের মন কে যেমন করে চালিত করবো মন সেই ভাবেই চলে। আমার মনে মনের কোন শক্তি নেই্। আর আজ আমি মন নিয়ে এমন একটি কবিতা লেখেছি যে আপনাদের ভালো লাগতেই হবে। তাহলে চলূন আজ আমার কবিতাটি দেখে আসি।

স্ব-রচিত কবিতা-মন

লেখা- মাহফুজা নীলা

মন কে এত প্রশ্ন করে
লাভ কি হবে ভাই ?
মন যে চলে তোমার কোথায়
বলো তুমি যাই ।।

মন হলো ভাই সবার গোলাম,
মনের দোষ কই?
মনের কিছু করার নেই,
তাই তো বলি ভাই।।

হাজার রকম কথা দিয়ে,
মন কে সাজাই নিজের করে,
নিজের যত ভুলের মালা,
মনের গলায় জড়াই সদা।।

কষ্ট যত মনের মাঝে,
পুষে রাখি যতন করে,
অনেক বেশী কষ্ট হলে,
মনের কথা কান্নায় ঝড়ে।।

মনের সাথে যুদ্ধ করে,
হয় না কিছু এই ভবনে,
শান্ত মনের ভাবনা গুলো,
সফলতার কথা বলে।।

তাই তো বলি মনের কথা,
হৃদয় দিয়ে থাকবে গাঁথা,
হাজার খানি কষ্ট নিয়ে,
মনকে বলি শান্ত হতে।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 last year 

অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকে এই কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে পুরো কবিতাটা পড়ে। কবিতা লিখতে এবং কবিতা পড়তে আমি খুবই পছন্দ করি। এরকম কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনার লেখা এত সুন্দর কবিতার প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 last year 

আজ আপনি আমাদের মাঝে মন নিয়ে দারুন একটা কবিতা শেয়ার করেছেন। আসলে এত সুন্দর একটা কবিতা মনের বিভিন্ন ধরনের দিক আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়াও আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কবিতাটা তো দারুন হয়েছে ভাইয়া। আমরা যাই করি না কেন সব দোষ আমাদের মনের। সবশেষে আমরা মনকে শান্ত থাকতে বলি। আমার তো মনে হয় আমাদের মনই হলো আমরা। কবিতাটা বেশ ভালো হয়েছে। সুন্দর একটি টপিক নির্বাচন করে কবিতা লিখেছেন। চমৎকার কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপু এমন দারুন একটি মন্তব্য করার জন্য।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের মন আছে। আর মনকে মানুষ যেভাবে চালায় ওভাবেই চলে। খুব সুন্দর অনুভূতি দিয়ে মন নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 last year 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 last year 

Polish_20250304_054100692.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39