বাংলা কবিতা ✍️ আমি স্বপ্ন দেখি।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৪ ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ

কল্পনাতে মানুষ সুন্দর বাস্তবে নয়। কারণ বাস্তবতা অনেক কঠিন। প্রতিটা সময় বন্ধুর পথ পাড়ি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই জীবনের বাইরে ও আমাদের একটা জীবন রয়েছে সেটা হল স্বপ্ন বা কল্পনাতে। সেখানে আমরা নিজের ইচ্ছামত নিজেকে সাজিয়ে রাখতে পারি। আমার রাজ্যে আমি রাজা কেউ দেবে না বাধা ইচ্ছেমতো সেজে যাব কোন বিচার ছাড়া। কিন্তু পৃথিবীটা বড়ই অদ্ভুত বাস্তবে কোন কিছু করতে গেলে পারিপার্শ্বিক নানান সমস্যার সম্মুখীন হতে হয়। একসাথে সবাইকে যেমন খুশি করা সম্ভব নয় তেমন জীবনের সব অপূর্ণ গুলোও একবারে পূরণ করা সম্ভব নয়। হাল ছেড়ে দিলে হবে না জীবনটা সুন্দর করতে হলে চাই কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম আর নিজের মধ্যে থাকা জেদ বাঁচিয়ে রাখতে পারলে অবশ্যই নিজের স্বপ্নগুলো একে একে পূরণ করা সম্ভব। যাইহোক জীবনের বাস্তবতা থেকে আজ ছোট্ট একটি কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো এমন কথা আরো অনেকে জীবনের সাথে মিলে যেতে পারে। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগে।



*** # ***
***

জীবনের পথের বাঁকে বাঁকে হোঁচট খেয়েছি বারে বারে।

তবুও স্বপ্ন দেখেছি আবার।
চোখের পাতার স্বপ্নগুলো বিলীন হয়েছে বারে বার,
যেখানে শেষ সেখান থেকেই স্বপ্ন দেখেছি আবার।

না পাওয়া স্বপ্নগুলো পিছু ডেকেছে বারে বার।
ভুলেছি স্মৃতিগুলো সামনে এগিয়েছি আবার।
নিরাশাকে আশায় পরিণত করার চেষ্টা আরো একবার।
স্বপ্নের মাঝেই সুখ খুঁজেছি বার বার।

অন্ধকারে হারিয়ে গেছি বহুবার,
তবুও আলোর পথ খুঁজে চলেছি আবার,
সংগ্রামের আরেক নাম জীবন ভেবেছি বারে বার।
হোঁচট খেয়েছি তবুও স্বপ্ন দেখেছি এগিয়ে যাওয়ার।

বাস্তবতাকে মেনে নিয়েছি এগিয়ে যেতে,
শত কষ্টে হেসে চলেছি চলার পথে,
ব্যর্থ এ জীবনে হারিয়ে গেছি ভুলের মাঝে বারবার।
তবুও ভুলিনি স্বপ্ন দেখতে বেঁচে থাকার প্রয়াস।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemMobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আবৃত্তি করে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতা। আমার সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলে আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এবং সেইসাথে আবৃত্তি করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলছেন প্রতিটি মানুষের জীবনের সমস্যা থাকবে ব্যর্থ হবে সফলতা থাকবে। তাছাড়া স্বপ্ন দেখবে সেই স্বপ্ন ব্যর্থ হবে এমনটাই প্রতিটি মানুষের ক্ষেত্রে হয়। সুন্দর কবিতা লিখলেন পড়ে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো ভাই। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আপনি ঠিক বলেছেন, জীবনের প্রতিটি মোড়ে বাধা আসবে। তারপর আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। কবিতার এই ছন্দ গুলো বেশ দুর্দান্ত হয়েছে।

বাস্তবতাকে মেনে নিয়েছি এগিয়ে যেতে,
শত কষ্টে হেসে চলেছি চলার পথে,
ব্যর্থ এ জীবনে হারিয়ে গেছি ভুলের মাঝে বারবার।

এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতার এই লাইনগুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

শেষের চারলাইন দারুণ হয়েছে, বেশ ভালো লেগেছে আমার কাছে শেষের এই লাইনগুলো এবং এর মাঝে থাকা অর্থগুলো। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই
মানুষ হতে হবে,
মানুষ হয়েই মানুষগুলো
যেন বেঁচে রবে।

মানুষ হওয়া এই সময়ে
বড়ই কঠিন কাজ,
অন্যায় আর অত্যাচারী
নীরবে পায় লাজ।
তাইতো বলি মানুষ হওয়া
বড়ই কঠিন কাজ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার কবিতার সাথে আরো কিছু লাইন জুড়ে দেওয়ার জন্য।
আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথম কয়েকটা লাইন।

 2 years ago 

খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63337.80
ETH 1663.24
USDT 1.00
SBD 0.41