বাংলা কবিতা 📖অনুভবে তুমি✍️

in আমার বাংলা ব্লগ2 years ago

১৮মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ

০১ ফেব্রুয়ারী , ২০২৪ খ্রিস্টাব্দ
২১রজব ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


প্রতি সপ্তাহে মতো আজ আবার আপনাদের সাথে শেয়ার করে নেব আমার লেখা নতুন কবিতা।প্রিয় মানুষকে নিয়ে আমাদের ভালোবাসার কোন কমতি থাকে না।কত কল্পনা ভালোবাসাকে ঘিরে।কবি মনের ভালোবাসার অনুভূতি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


অনুভবে তুমি 📖✍️

আছো মিশে মোর অনুভবে তুমি,

রেখেছি যতনে হৃদয়ও কুঠিরে,
সারাক্ষণ ভাবাও আমায়,
ভালোবাসার ছোয়ায়।

বদনে তোমার চন্দ্র হসে,
হাসলে ঝরে মুক্তা,
গোমরা মুখে আমাবস্যা
পৃথিবী অন্ধকারে ঘেরা।

হৃদয় জুড়ে আছো তুমি গভির অনুভবে,
তোমায় পেয়ে ধন্য আমি ধন্য এ জগৎ।
তোমার বদন নয়নে ভাসে,
সারাদিন সাঝ রাতে।

কাজল কালো ঐ দু আখিতে,
ভালোবাসায় ভাসিয়েছে আমারে,
ভাবতে পারিনা তোমাকে ছাড়া কিছু
সকাল সন্ধ্যা রাতে।

এই জীবনে ধন্য আমি চাওয়ার কিছু নাই,
পৃথিবীর পথ চলতে চাই তোমায় পাশে নিয়ে,
তোমার হাসি দেখে যেন মরন হয় আমার
তুমি বিহনে থাকতে চাই না এই পৃথিবীর মায়ায়।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কবিতা পরতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনুভবে তুমি কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন। সবমিলিয়ে দারুন একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার এক সুন্দর কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভালোলাগার কবিতাটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। যেন ভালোবাসার এক আবেগ মাখা অনুভূতি দিয়ে গড়ে আপনার এই কবিতা প্রত্যেকটা লাইন। বেশ কয়েকবার আবৃতি করতে ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতা খুব সুন্দর লিখেছেন আপনি। প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন অনেক ভালো লাগে পড়তে। তাছাড়া অনুভবে তুমি লিখা কবিতায় খুব সুন্দরভাবে আপনার অনুভূতির প্রকাশ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতার মাঝে থাকা অনুভূতিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভালোবাসার মানুষ অনুভবেই সুন্দর। ভালোবাসার মানুষ কে নিয়ে কবিতা লিখলে কবিতার লাইন গুলো কখনো শেষ হয় না। আপনি আজকে আমাদের কে অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন। এরকম কবিতা গুলো পড়তে আমার বেশ অনেক ভালো লাগে। আশা করি সর্বদা আমাদের কে এরকম কবিতা উপহার দিয়ে যাবেন

 2 years ago 

একদম ঠিক বলেছেন আসলে ভালোবাসার মানুষ অনুভবেও সুন্দর বাস্তবেও সুন্দর।
আর ভালবাসার মানুষকে নিয়ে লেখা কখনোই শেষ করা সম্ভব নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রিয় মানুষটাকে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা আজকের এই কবিতাটা পড়ে আমার কাছে ভালো লেগেছে অনেক বেশি। মনের ভালোবাসার অনুভূতিকে কবিতার মধ্যে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

কাজল কালো ঐ দু আখিতে,
ভালোবাসায় ভাসিয়েছে আমারে,
ভাবতে পারিনা তোমাকে ছাড়া কিছু
সকাল সন্ধ্যা রাতে।

আপনার কবিতার উপরের এই লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনি কিন্তু সত্যি খুব সুন্দর কবিতা লিখে থাকেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর এবং উৎসাহ দিয়ে মন্তব্যটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি সবসময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আজকে আপনি অনেক সুন্দর করে অনুভবে তুমি কবিতাটি লিখেছেন। তবে এটি ঠিক ভালোবাসা আমাদের মধ্যে কমতি থাকে না। আর আপনার কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ভালবাসার ফুটিয়ে তুলেছেন। তবে কবিতার ভাষা অসাধারণ। সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

চেষ্টা করেছিলাম মনের ভাব প্রকাশের মাধ্যমে ভালোবাসাটাকে ফুটিয়ে তোলার জন্য ।আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়।অনুভবে তুমি কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। তবে প্রিয় মানুষকে নিয়ে কারো ভালোবাসা কমতি থাকে না। আজকে আপনার কবিতার ছন্দ গুলো অসাধারণ। সত্যি বলতে কবিতাটি পড়তে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিকই বলেছেন আপুনি আসলে কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করে থাকি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38