বাংলা কবিতা 🗒️☑এক গুচ্ছ কদম ফুল।

in আমার বাংলা ব্লগ3 years ago

১৮আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

০৩জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪জিলহজ, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরবো আমার লেখা কবিতা একগুচ্ছ কদম ফুল। কবিতা লিখতে পড়তে ও আবৃতি করতে আমার খুবই ভালো লাগে। গত এক সপ্তাহ ধরে এই কবিতাটি লিখেছি। পুরনো কথা পুরনো স্মৃতিকে কেন্দ্র করেই কবিতার লাইনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বর্ষা বাদল দিনে কদমের ডালে সবুজ পাতার আড়ালে ফুটে থাকা কদম ফুলের দৃশ্য দেখলে যেন এক পরশ ভালোবাসা হৃদয়ে নাড়া দেয়। যাহোক আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

burflower-tree-7259996_1280.jpg

Source


এক গুচ্ছ কদম ফুল

আকাশের বক্ষ চিরে মেঘের চোখ বেয়ে

শ্রাবণের আগমনে অঝরে বৃষ্টি ঝরছে,
পাতার ফাঁকে কদমের রেনুগুলো..
বাদলের ঝরা অশ্রু তোড়ে যায় যে ঝরে ।
সবুজ পাতার ফাঁকে ফোঁটা কদম ফুল -
বাদলের অশ্রুতে হয় যে ব্যাকুল !!
এক গুচ্ছ কদম ফুল!
ফুটেছে সবুজ শাখে,
এই বর্ষায় খবর পেলাম আজই,
দেখা হয়নি, ছোঁয়া হয়নি,
হয়নিমিষ্টি গন্ধ নেওয়া,
তেমাকে ছাড়াই কাটছে বর্ষা!
ফুটেছে কদম ফুল!
শুধু ভালোবাসাটা পরিপূর্ণ হয়নি,
এই অঝোর বর্ষা বাদল দিনে!
ইচ্ছে করে বাদলা দুপুরে,
তোমার জানলায় বৃষ্টিতে ভিজে,
রেখে আসি এক গুচ্ছ কদম ফুল,
তোমার সাথে হয়নি দেখা বহুদিন হলো,
এখনো ঝিরিঝিরি বাতাস আর মিষ্টি রোদ্দুর দিনে।
স্বপ্নে বিভোর হয়ে ভাবছে আমার মন,
এক পশলা বৃষ্টি হোক আজ,
তুমি আমি ভিজবো না হয় অল্প স্বল্প।
হস্তভরে নিয়ে আসবো এক গুচ্ছ কদম ফুল,
তোমার জন্য, শুধু তোমার জন্য।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে কদরের ফুল যখন কাছে থাকে তখন খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে সবুজ পাতার আড়ালে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন তখন যেন এক পরস ভালোবাসা হৃদয়ের নাড়া দেয়। আপনার লেখা একগুচ্ছ কদম ফুল কবিতাটা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে। মনটা ছুয়ে গেল আপনার লেখা কবিতাটির প্রত্যেকটা লাইন।

 3 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার লেখা কবিতা গুলো কিন্তু সব সময় খুব সুন্দর হয়। আপনি বিভিন্ন রকমের টপিক নিয়ে কবিতা লেখেন যেগুলো খুব সুন্দর হয়। আসলে বর্ষার সময় যখন কদম ফুল ফোটে তখন চারিদিকে একেবারে খুব ভালো লাগে। সেই ফুল গুলোর দৃশ্য দেখলে হৃদয়ে ভালোবাসার পরশ নাড়া দিয়ে যায়। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

আপনি সবসময় আমার লেখা কবিতা গুলো পড়ে ইতিবাচক মন্তব্য করে আমাকে অনেক উৎসাহ করেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনার কবিতা গুলো সব সময় আমার অনেক ভালো লাগে। কবিতার প্রতিটি চরণ এত সুন্দর ছিল যে আমি পড়েই মুগ্ধ হয়ে। ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতা আমাদের মাঝেও শেয়ার করার জন্য।আপনার আরো সুন্দর সুন্দর কবিতার আশায় রইলাম শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত আমার লেখা কবিতাগুলো পড়ে অনেক সুন্দর মন্তব্য করেন। এতে আমি অনেক উৎসাহ পাই লেখার প্রতি এবং খুব ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখছি পুরনো কথা এবং পুরনো স্মৃতিকে কেন্দ্র করে অনেক সুন্দর ভাবে কবিতা লিখে ফেলেছেন। আপনি এই কবিতাটির নাম দিয়েছেন একগুচ্ছ কদম ফুল। অনেক বেশি ভালো লেগেছে এই কবিতাটা পড়তে আমার কাছে। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। সব মিলিয়ে খুব ভালো ছিল আপনার লেখা এই কবিতা।

 3 years ago 

পুরনো দিনের কথা পুরনো দিনের হাজারো গল্প পড়ে রয়েছে ধুলো জমা ডাইরির পাতায় মাঝে মাঝে চেষ্টা করি কিছু স্মৃতি তুলে ধরার জন্য।

 3 years ago 

আমি জানি ভাইজান মাঝেমধ্যে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে পোস্ট করেছেন। যে কবিতা আমার অনেক ভালো লেগেছে। কদমফুলকে কেন্দ্র করে আপনার লেখা এত সুন্দর একটি কবিতা জেনো বারবার আবৃত্তি করতে মন চাইলো।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাইয়া ভালো কবিতা লেখার জন্য কতটুকুনি সার্থকতা পেয়েছি জানিনা তবে আপনাদের মন্তব্য গুলো পড়তে খুব ভালো লাগে আমার কাছে।

 3 years ago 

পুরনো স্মৃতি নিয়ে কবিতাটি লিখেছেন, অনেক ভালো লিখেছেন ভাই, প্রতিটা লাইন অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ধন্যবাদ কবি আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59662.52
ETH 1568.80
USDT 1.00
SBD 0.42