আবেগের কবিতা দগ্ধ হৃদয় ,🔥🌋

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

২৪পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

০৮জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
১৪জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
রবিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


love-3061483__480.jpg

Source


আমার বাংলা ব্লক সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের কবিতা পোস্ট শুরু করছি। আমার আজকের কবিতার বিষয় দগ্ধ হৃদয়। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি কবিতা লিখি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখন তো আমাদের কমিউনিটিতে কবির সংখ্যা অনেক বেশি। প্রতিনিয়তই সবাই তাদের প্রতিভা দেখিয়ে চলছে বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন কবিতা লিখে। প্রচুর ঠান্ডা এজন্য ঘর থেকে কম কম বের হওয়া হয়। এর মানে বেশিরভাগ সময় ঘরে বসেই পার করতে হচ্ছে। তাইতো আজ সকাল থেকে এখন অব্দি কবিতা লিখে শেষ করলাম ক্ষণে ক্ষণে। পূর্ণাঙ্গ বয়সে কেউ কারো ও প্রেমে পড়েনি এমন ঘটনা বিরল। আর যারা প্রেমে পড়েছে তারাই ছ্যাকা খেয়ে ব্যাকা হয়েছে কষ্ট পেয়েছে হওয়ার চেষ্টা করেছে দেবদাস। ভালোবাসায় পুড়ে পুড়ে মানুষের হৃদয় খাঁটি হয় আর সেখান থেকেই আসে অরিজিনাল ভালোবাসা।। ব্যর্থ ভালোবাসাকে কেন্দ্র করে আজকের কবিতাটি লেখা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


দগ্ধ হৃদয় 🔥🌋

আশা সব আমার জীবনের নীড়ে,
জানিনা জীবনে আসবে কি কেউ,
বাঁধবে হৃদয়ে বাসা।
কষ্ট বাসা বেঁধেছে এ হৃদয়ে
ভাঙ্গা হৃদয়ে আবেগের ঢেউ।
আপন হৃদয় বারংবার মুগ্ধ হইয়া,
আপন হৃদয় ও আজ হইলো পর!
আমার আবেগ ভালোবাসার সূচনা,
কভু আগের ভালোবাসায় নেওনা খবর।

আমার মনে সখী হইলে প্রথম দেখিয়া হইলাম মুগ্ধ, আজীবন দিলে হৃদয়ে পীড়ত,
তোমাকে ঠাঁই দিয়ে হয়েছে অন্তরে দগ্ধ।
দুঃখ কষ্ট সবারই হৃদয়ে আছে,
আছে আসা আর যাওয়ার পালা!
ফুলের মতো প্রবিত্র ভালোবাসা,
ভালোবাসার সেই ফুলের মালা গেঁথে আজ দগ্ধমন।
শেষ অব্দি বন্দি বানায়ে আমার স্বপ্নের প্রিয়জন,
গগণ আমার ডুবে গেছে
তবুও সখীরে কাছে টানে আমার মন।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

ভালোবাসার ধর্মই হচ্ছে দগ্ধ হতে হবে! হৃদয় ব্যথিত না হলে বিশুদ্ধ ভালোবাসাটাও যেন বের হয় না! তবে আমরা কিন্তু সেই মানুষটাকেই চাই! যাকে হয়তো পাবোনা অথবা যার কাছ থেকে শুধু পেয়ে যাবে ব্যথা! দগ্ধ হৃদয় শান্ত করতে কেউ আসুক এমনটাই কামনা করছি 🦋🌼

 4 years ago 

সোনা যেমন পুরোপুরি খাটি হয় ভালোবাসাটাও ঠিক তেমনি দগ্ধ হতে হতেই অরিজিনাল টা বের হয়। যাক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এই সপ্তাহ ধরে প্রচুর পরিমাণ শীত। যার জন্য বাইরে যাওয়া যাচ্ছে না। সবাই চেষ্টা করছে ঘরে থাকার জন্য। আপনি খুবই সুন্দর আবেগ ঘন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার নাম দগ্ধ হৃদয় কবিতার নামটি পড়েই বুঝতে পেরেছি যে কত কষ্ট নিয়ে কবিতাটি আপনি লিখেছেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইনের মাঝে আমি কষ্ট দেখতে পেয়েছি। আপনি ঠিকই বলেছেন ভালবাসার পুড়ে পুড়ে খাঁটি হয়। আর সেই ভালোবাসা একদিন মানুষের জীবনে সবথেকে সুখের মুহূর্ত বইয়ে নিয়ে আসে।

 4 years ago 

আসলে প্রচুর শীত পড়ছে যার কারণে একটু সাবধানে থাকতে হচ্ছে ঘরের বাহিরে কমকমে বের হওয়া হয়। আবেগ অনুভূতি আর মনের কষ্ট ছাড়া কখনো কবিতা লেখা যায় না আর ভালো মনের কবি হওয়া যায় না চেষ্টা করেছি আমার মত করে লেখার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।।

 4 years ago 

আসলে ঠিক বলেছেন বর্তমানে আমার বাংলা ব্লগে অনেকগুলো কবির সৃষ্টি হয়েছে। আমি মনে করি যারা কবিতা লিখতে পারতো না তারাও এখন বেশ ভালো লেখালেখি করে। আপনার কবিতাগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। আজকে তো দেখছি একদম আবেগি হয়ে কবিতা লিখলেন। আপনারও দেখছি আমার মত কবিতা লিখতে ভীষণ সময় লাগে। তবে ব্যর্থ প্রেমিক হিসেবে কবিতাটি দারুন লিখেছেন। কবিতার ভাষাগুলো সুন্দর ছিল ।

 4 years ago 

এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে আমরা সবাই আসলে আমাদের প্রতিভা বিকাশিত করে যেটাই করি না কেন সেটা শেয়ার করতে পারছি তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ।।
আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।।।

 4 years ago (edited)

ভাইয়া ২০২২সাল কিন্তু শেষ।
আহা আপনাদের এত ঠান্ডার মাঝে ও কি সুন্দর সুন্দর লাইন বের হয় তাতে সম্পন্ন একটা কবিতা হয়, আর আমার একটা অক্ষর ও বের হয় না।যাই হোক হৃদয় টা কেন দগ্ধ হলো😜।কবিতাটা বেশ সুন্দর লিখেছেন। প্রতিটি লাইন বেশ চমৎকার। ধন্যবাদ

 4 years ago 

ঠান্ডা ঠান্ডা দিন সারা দিনই ঘরে থাকা হয় আকাম করাচ্ছি একটা কাম করেছি যদিও। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 4 years ago 

ছ্যাকা খেয়ে কিভাবে বেকা হয় সেটাই বুঝলাম না। তবে যাই হোক এই শীতে সত্যি কিছু করতে ইচ্ছা করে না। শীত প্রচন্ড রকমের বেড়ে গেছে। এই শীতের মাঝেও দারুন ভাবে এই কবিতাটি লিখেছেন। আসলে কবিতা লিখতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ঠিকই বলেছেন এই শীতে কিছু করতে ইচ্ছে করে না কিন্তু ঘরে বসে কম্বলের নিচে শুয়ে শুয়ে কিন্তু ঠিকই একটি কবিতা রচনা করে ফেলেছি।। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।।

 4 years ago 

ঠিক বলছেন আপনি শীতের জন্য বের হওয়া যায়না এমন অবস্থা হয়েছে।তবে আপনি শীতের মধ্যে ঘরে বসে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন।ঠিক বলছেন একটা নির্দিষ্ট বয়স আছে যে বয়সে কম বেশি সবাই প্রেমে পড়ে।কেউ ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে যায় আবার কেউ কেউ হাবুডুবু খেতে থাকে।কিন্তু আপনার টা কি রকম হলো সেটা তো বুঝতে পারছি না।দগ্ধ হৃদয় যেহেতু লিখেছেন তাহলে বুঝা যাচ্ছে ছ্যাঁকা খেয়েছন।

 4 years ago 

কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে সুন্দর উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্টে।।

 4 years ago 

সত্যি ভাইয়া আমার বাংলা ব্লগে এসে আমি অনেক সুন্দর সুন্দর কবিতা আপনাদের কাছ থেকে দেখতে পেলাম। আপনাদের কবিতাগুলো দেখে আমারও কবিতা লেখার ইচ্ছা জাগে। তবে আমি এত সুন্দর কবিতা লিখতে পারি না। তবে চেষ্টা করব পরবর্তীতে একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার কবিতাটি অনেক সুন্দর ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আমার বাংলা ব্লক থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে গল্প কবিতা অন্যতম। আর আমার বাংলা ব্লক থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান কোনদিনই দেওয়া সম্ভব নয়।। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 4 years ago 

ওয়াহ আপনি খুব চমৎকার করে দগ্ধ হৃদয় কবিতাটি লিখেছেন। সত্যিই এখন ঠান্ডার কারণে বাহির হতে অনেক কষ্ট। সেই সময় আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আমি নিজেও সাপ্তাহে একটা করে কবিতা লিখি। তবে সবার জীবনে কমবেশি প্রেম আসে। আপনার কবিতাটি খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

প্রতিনিয়ত আমার কবিতা পোষ্ট গুলো পড়ে এমন সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।। শুধু চেষ্টা করেছিলাম ভালো কোন কিছু করার আপনাদের ভালো লেগেছে এটাই সার্থকতা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37