বাংলা কবিতা 📖 নিঃশব্দে।

in আমার বাংলা ব্লগ3 years ago

২০আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

০৫অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
১৯রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমরা যাকে মন থেকে সত্যি সত্যি ভালোবাসি কিছু ভালোবাসা পূর্ণতা পায়। কিছু ভালোবাসা ফাগুনের ঝরা পাতার মতো ঝরে যায়। কষ্টগুলো যেন পরিনিত হয় প্রবাহিত ঝর্ণাধারার মতো। প্রিয়জনের জন্য আমাদের জল্পনা কল্পনা আর ভালোবাসার শেষ থাকে না। বিভিন্নভাবে আমরা প্রিয়জনের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ দেখিয়ে থাকি।প্রিয় মানুষকে কেন্দ্র করে আজ আমার এই কবিতাটি লেখা। কবিতার মাঝে বিভিন্ন ভাবে ভালোবাসার উপমা ব্যবহার করে প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি। কল্পনা থেকেই কবিতার মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


river-6707889_1280.jpg

Source


📖 নিঃশব্দে

কত নিশি ভোর হলো নিঃশব্দে,
ফুল হতে কত ভ্রমরা খেয়ে গেলো মধু,
কত শিশির বিন্দু পড়লো কচি ঘাসের ডগায়,
জলার জলতরঙ্গে কত হং হংসীর খেলা,
কলসী কাঙ্খে নিয়ে চলছে গ্ৰাম্য বধু
তবে আজ সবই নিঃশব্দে।
তোমার আগমনে।

দলে দলে শত ময়না , শালিক ভিরিছে
আমার ছোট্ট কুঠিরে,
পদ্মার ধারে কত কাশ ফুটে আছে আকাশের রং মেখে।
শিউলী তলে কত শিউলি ঝরেছে,
কত জনা গেলো পাড়িয়ে,
নীরব মনে দাঁড়িয়ে ছিলাম পদ্মার পারে,
রক্তিম ভোরে সবই নিঃশব্দে।
শুধু তুমি আসবে বলে।

কতশত নিঝুম রাত পেরুলাম পৃথিবীতে,
সুখের হাতছানিতে পদ্ম পাতার আড়ালে-
মিটিমিটি হেসেছিল শত জোনাকির দল,
স্বপ্ন শুধুই বিরল শান্ত স্রোতে মেঘের ভেলা,
কোথায় যেন যাচ্ছে বয়ে সবই নিঃশব্দে।

পেয়েও তোমাকে হাড়ানোর ভয়,
তোমায় ভালোবাসি এটাই আমার জয়,
বাঁকা চোখের চহনী ঠোটের হাসি খুব ভালোবাসি,
ভালোবাসার পরাজয় হবে সেদিন হারাবো তোমায় যেদিন।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখার কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আসলে ভাই প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসা হারানো ভয় সত্যি অনেক বেশি। ভালোবাসাকে নিজের মতো করে আগলে রাখুন তাহলে অবশ্যই নিজের কাছে রাখতে সক্ষম হবেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো বুঝতে পেরেছি আপনি আসলে কবিতাটি পড়ে মন্তব্য করেছেন।

 3 years ago 

বাহ, অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা প্রতিটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে গেলে প্রত্যেকটি মানুষই তার প্রিয় মানুষটাকে হারানোর ভয় পেয়ে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা পড়েন জানতে পেরে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 

এটা ঠিক বলেছেন আমরা যাকে মন থেকে ভালোবাসি মাঝে মাঝে সেই ভালোবাসা পূর্ণতা পায় আবার অনেক সময় পায়না। কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের কল্পনা জল্পনা করা শেষ হয় না। আপনি আজকে সেই ভালোবাসাকে তুলে ধরে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসাটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রত্যেকটা লাইন একেবারে অসাধারণ ছিল।

 3 years ago 

জল্পনা কল্পনার মধ্যে দিয়েই ভালোবাসার পূর্ণতা ও পূর্ণতার ঠাঁই হয়।
চেষ্টা করেছি কবিতার মাঝে কিছু কথা তুলে ধরার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

কবিতা একমাত্র পন্থা, যার মধ্য দিয়ে নিজের মনের সব ভাবগুলো প্রকাশ করা যায়। কবিতার মধ্য দিয়ে ভালোবাসার মানুষের বহিরপ্রকাশ ঘটনা যায়। ভাই আপনি আজকে নিঃশব্দে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে কবিতার মধ্যে কত সুন্দর করে মনের ভালোবাসাটা ব্যক্ত করেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন কবিতার মাধ্যমে নিজের মনের ভাবগুলো প্রকাশ করা যায়।
চেষ্টা করেছি ভালবাসার মানুষকে নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো আমার কবিতার মাঝে। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

নিঃশব্দে কবিতাটা যখন পড়ছিলাম একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ টা অনেক সুন্দরভাবে করেছেন দেখছি এই কবিতার মাধ্যমে। একেবারে দারুণভাবে ফুটে উঠেছে। সম্পূর্ণ কবিতাটা আমি যত পড়ছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল। আসলে সবাই প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে থাকে যদি তাকে অনেক বেশি ভালোবাসে। আর প্রিয় মানুষটার প্রতি সবার ভালোবাসা অনেক বেশি হয়।

 3 years ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় অবশ্যই তাকে হারানোর একটা ভয় মনের মধ্যে কাজ করে যাই হোক সুন্দর লিখেছেন কবিতার লাইন গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর কবিতা লিখে উপস্থাপন করেন আজকেও বেশ সুন্দর কবিতা লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি প্রতিনিয়ত আমার কবিতা পড়ে অনেক সুন্দর সুন্দর উৎসাহমূলক মন্তব্য করেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38