বাংলা কবিতা 🗒️☑️গ্রামীন পরিবেশ 💞💞
২৯জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
১২জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার ❤️♥️
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
বারবার মনে পড়ে আর পিছু ফিরে দেখি আমার শৈশবের গ্রাম। সহজ সরল মানুষ গুলি চিন্তাহীন ভাবনাহীন কৃষি কাজে ব্যস্ত সারাদিন। দুপুর বেলায় গাছের তলে আড্ডা। বিকেল হলে টং চায়ের চুমুকে জমে নানান গল্প। পদ্মা নদীতে ছুটে চলা রংবেরঙের পালতোলা নৌকা আর মাঝির কণ্ঠে ভাটিয়ালি সুরে গান। রাতের বেলায় মোড়লের বাড়িতে পুথি শোনার জমজমাট মেলা। দিকে দিকে সবুজ ফসলের মাঠ ভরা বড় বড় সারি সারি গাছে ঘেরা।। এক কথায় অপরূপ সৌন্দর্যমন্ডিত গ্রাম।। আমার কবিতার মাঝে গ্রামীণ পরিবেশের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।
গ্রামীন পরিবেশ
পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থান,
এভাবেই ছুটে চলা কাল পরিক্রমায়।
সেই নদ-নদী আলোকিত চাঁদ,
মাটির গন্ধে ভেঁজা গ্রামের বাতাস,
পদ্মার পাড়ে বন আর নদীর কলতান,
মানুষের সাথে প্রীতি ডোরের বন্ধন,
কত রোদ্দুর ঢেকেছে মেঘে-
কবিতার কাঁশবনে ভেসেছে পদ্মার চর,
শৈশবের কাগজের নৌকা ; পুতুলের ঘর।
সেই মাটির গন্ধে শৈশব ধরে হাটিতেছি,
পৃথিবীর উপচে অন্য পৃথিবীর পথে,
সাদা মেঘের মতন ছুটছে সময়ের চাকা,
চলন্ত ট্রেনের সাথেই দৌড়ানো গাছ পালা,
সেই সবুজ পেরিয়ে সবুজ গ্রাম,
নারকেলের উঁচু শাখায় চুড়ুইয়ের বসত বাড়ি,
সজনে পাতার ঝিলি মিলি সোনালী-সবুজ শাখে,
শালিক,ফিঙে ময়না আর পায়রা বাড়ী বাড়ী,
বৈশাখের নদীতে নেই ঢেউ,
বরর্ষার নদী জলে থই থই,
এখানে জীবন যেন স্বর্গরাজ্যের মতো,
সেই চাঁদের৷ আলো ফিরে দেখা হাসি,
খুজে ফিরি স্মৃতি তবু ফিরে আসি,
আমার শৈশবের গ্রামে ।।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness

OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
এভাবেই ছুটে চলা কাল পরিক্রমায়।
সেই নদ-নদী আলোকিত চাঁদ,
মাটির গন্ধে ভেঁজা গ্রামের বাতাস,
পদ্মার পাড়ে বন আর নদীর কলতান,
মানুষের সাথে প্রীতি ডোরের বন্ধন,
কত রোদ্দুর ঢেকেছে মেঘে-
কবিতার কাঁশবনে ভেসেছে পদ্মার চর,
শৈশবের কাগজের নৌকা ; পুতুলের ঘর।
সেই মাটির গন্ধে শৈশব ধরে হাটিতেছি,
পৃথিবীর উপচে অন্য পৃথিবীর পথে,
সাদা মেঘের মতন ছুটছে সময়ের চাকা,
চলন্ত ট্রেনের সাথেই দৌড়ানো গাছ পালা,
সেই সবুজ পেরিয়ে সবুজ গ্রাম,
নারকেলের উঁচু শাখায় চুড়ুইয়ের বসত বাড়ি,
সজনে পাতার ঝিলি মিলি সোনালী-সবুজ শাখে,
শালিক,ফিঙে ময়না আর পায়রা বাড়ী বাড়ী,
বৈশাখের নদীতে নেই ঢেউ,
বরর্ষার নদী জলে থই থই,
এখানে জীবন যেন স্বর্গরাজ্যের মতো,
সেই চাঁদের৷ আলো ফিরে দেখা হাসি,
খুজে ফিরি স্মৃতি তবু ফিরে আসি,
আমার শৈশবের গ্রামে ।।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া গ্ৰামীণ পরিবেশ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে মাঝে মাঝে গ্ৰাম ও কেমন জানি শহরের মতো মনে হয়। ছোট বেলায় গ্ৰামীণ পরিবেশ যেমন ছিল এখন আর তেমনটা নেই। যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
এটা ঠিক যে ১০-১৫ বছর আগে গ্রামাঞ্চল যেমন ছিল এখন আর তেমন নেই। তারপরেও ইট পাথরের শহর থেকে গ্রাম অনেক ভালো।।
গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইনে প্রকৃতির অপরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছেন। কবিতাটি খুবই দুর্দান্ত হয়েছে। গ্ৰাম বাংলার প্রকৃত চিত্র কবিতার ছন্দে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করেছি আমার কবিতার মাঝে গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।
ভাই গ্রামের পরিবেশ কে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আপনার এই কবিতা পড়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনার মনের মধ্যে এত সুন্দর অনুভূতি জেগে উঠেছে আর তা আমাদের মাঝে কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন দেখে আমার খুব ভালো লাগলো।
গ্রামের অনুভূতি গুলো বারবার এখনো কিছু টানে বারবার ফিরে যেতে মন চায় আমার শৈশবের সেই গ্রাম।।
খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বাচনভঙ্গি অনেক বেশি সুন্দর ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে গ্রাম অঞ্চল অপরূপ সৌন্দর্যে ভরপুর সবুজ শ্যামলের ছায়া।। এজন্যই বারবার ইচ্ছে করে ফিরে যায় আমার সেই গ্রামে
আপনি আপনার কবিতার মাধ্যমে গ্রাম বাংলা এবং প্রকৃতির যে সুন্দর রূপ তুলে ধরেছেন খুব দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ
ওয়াও অসাধারণ আপনি বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। তবে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার মধ্যে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রকৃতির আসল সৌন্দর্য এবং রূপবয়চিত্র দেখতে হলে অবশ্যই গ্রামে ফিরে যেতে হবে সবুজ শ্যামল পরিবেশ পাখি ঢাকা আর স্নিগ্ধ বাতাস মিলবে এখানেই।।
আপনার লেখা 'গ্রামীণ পরিবেশ" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনি আপনার কবিতার মাধ্যমে গ্রামীন অপরূপ সৌন্দর্যগুলো খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি গ্রামীন পরিবেশের অপরূপ সৌন্দর্য কবিতার মাঝে তুলে ধরার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।