বাংলা কবিতা 🗒️ মন ডাইরির ভাজ পড়া পাতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

২৪শ্রাবন , ১৪৩০ বঙ্গাব্দ

০৮আগষ্ট , ২০২৩ খ্রিস্টাব্দ
২০মহররম, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


স্মৃতি বড় অদ্ভুত !!কখনো হাসায় ,কখনো কাঁদায় ,কখনো বা গম্ভীরভাবে বসিয়ে রাখে, আবার কাউকে জীবন্ত পাথর বানিয়ে দেয়। মাঝে মাঝে কিছু স্মৃতি মনে এসে দোলা দিয়ে যায় বারবার সেটি মনে করতে ইচ্ছে করে। আবার মাঝে মাঝে কিছু স্মৃতি মনে হলে ভাবতে ইচ্ছে হয় ,এই ঘটনাগুলো আমার সাথে না হলেই বোধহয় অনেক ভালো হতো। তারপরেও আমরা স্মৃতিকে আবৃত্তি করে জীবন গঠন করে বাঁচতে চাই। ভালো কিছু করলে স্মৃতির পাতায় রেখে দিতে চাই। খারাপ কিছু ঘটলে ভুলে যেতে চাই। কিন্তু ভালো খারাপ দুটোই স্মৃতির পাতায় রয়ে যায়। বরঞ্চ সুখের স্মৃতিগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাই। এবং দুঃখের স্মৃতিগুলো বেশি দিন রয়ে যায়। কিছু স্মৃতি ধরে রাখতে আজকের কবিতাটি লিখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।*


Source


মন ডাইরির ভাজ পড়া পাতা

আমার মন ডাইরি'র ভাঁজপড়া,

অমসৃণ পৃষ্ঠায়,
রচিয় বন্ধু একখানা কবিতা,
সযতনে মোর লাগি;
ওহে প্রেমের কবি,
ওহে হৃদয়ের কবি
তোমার মনের লেখনীর ভাষা
হইতে পারব কি?
মনের দরজা খুলে
মোর পানে দেখো চেয়ে,
মহা চাহনীতে খুজিয়া পাইবে
শত সুপ্ত কাব্যরাশি ।
হয়ত সে কবিতা চাপা পড়বে
শত রঙিন কবিতা গুচ্ছ তলে,
কিংবা
বাস্তবতার অমিষ্ট কোলাহলে
না হয় করিবে জয় পাঠকের মন
রোষানলে দগ্ধ যার,
কিংবা,
নিয়ম নীতির বেড়া জালে ঘেরা
আধারে জগতটার।
কোনো এক শরতের বিকেলে
একেলা বিষন্ন কালে,
ডাইরিটা খুলে দেখো
তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা
ভাঁজ পড়া পৃষ্ঠার কবিতাখানি ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি আমাদের মাঝে আজ একটি খুবই সুন্দর কবিতা উপস্থাপন করেছেন। মন ডাইরির ভাঁজ পড়া পাতা কবিতাটি খুবই সুন্দর লিখেছেন। কবিতা লাইনগুলো ছন্দগুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আসলে আমাদের জীবনটা নিয়ম নীতির বেড়াজালে ঘেরা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মন ডায়রির ভাজ পড়া পাতা কবিতা টা দেখছি খুবই সুন্দর করে লিখেছেন আপনি। আসলে দুঃখের স্মৃতিগুলো আমাদের মাঝে থেকে যায় এটাই একেবারে সত্যি কথা। আর বেশিরভাগ স্মৃতি আমাদেরকে ভিন্ন ভিন্ন পরিবেশে রাখে। আপনি অনেক সুন্দর করে কবিতাটার প্রত্যেকটা লাইন লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। আপনার লেখা এই কবিতাটার প্রত্যেকটা লাইন অনেক বেশি সুন্দর ছিল। খুব ভালো লেগেছে আপনার লেখা এই কবিতা।

 3 years ago 

আমি আগে কখনো বুঝতে পারিনি আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার কবিতাগুলো যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার কবিতা পড়লে মনে হয় হয়তোবা আমি কোন বড় ধরনের কবির কবিতা পড়ছি। খুবই সুন্দর হয়েছে এভাবেই এগিয়ে যান।

 3 years ago 

মনের দরজা খুলে
মোর পানে দেখো চেয়ে,
মহা চাহনীতে খুজিয়া পাইবে
শত সুপ্ত কাব্যরাশি ।

বাহ্ লাইন গুলো চমৎকার লাগলো। সুন্দর লিখেছেন ভাইয়া শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39