আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য একটি কবিতা
আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য একটি কবিতা
যন্ত্রণা
কৌশিক চক্রবর্ত্তী
এর থেকে শুঁয়াপোকা লালন করা ভালো
মাঝেমাঝে দাঁতে দাঁত চেপে থাকি
তোমার নির্মিত ডানায় বেঁধে রাখি জরাজীর্ণ গাছ...
তুমি ভাবো লুকিয়ে পড়েছে সেই চাঁদমুখ
কাঁটা বিঁধে রাখবার ছলে
ক্রমাগত অ্যান্টিসেপটিক লাগিয়েছি গাঢ়তর কলঙ্কের গায়ে-
ভিড় জমেছে আমার অবিমিশ্র ঘরে
বিশ্বাস হচ্ছে না রঙিন মেহফিল
তবুও রাস্তা ভিজছে
ভিজছে কুঁকড়ে যাওয়া নির্ভীক গাছতলা-
শুঁয়োপোকা ঘর চায়
ধীরে ধীরে শরীরের ভাঁজে লুটিয়ে দেয় ডাস্টবিন
আর জমে যাওয়া নাগরিক বর্জ্যের গভীরে
ইচ্ছাকৃত দাবী করে রাখে তীব্র যন্ত্রণা...
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
দাদা আপনার লেখা কবিতা অনেক দিন পর পড়ে ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন আপনি। কবিতা পড়তে সত্যি অনেক ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে। অনেকদিন পরে ব্লগে এসে আমারও খুব ভালো লেগেছে।