আবেগের কবিতা || আবেগের চঞ্চলতা

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রাখার চেষ্টা করছি, ব্যাকুলতাগুলোকে আড়ালে রেখে নিজেকে আরো বেশী গতিশীল করার চেষ্টা করছি। সত্যি বলতে হদয়ের সাথে বাস্তবতা এবং আবেগের সাথে কল্পনার একটা দারুণ সমীকরণ আছে, এটা কখনো কখনো হয়তো সুকখর হয়ে উঠে, আবার কখনো কখনো দ্বন্ধে ঘেরা দুঃস্বপ্ন হয়ে উঠে। অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র কল্পনাকে বিবেচনা করি, যার কারণে বাস্তবতা কিংবা বর্তমানের সাথে সমীকরণটা খুব একটা জমে না।

বরং অস্থিরতায় ডুবে যায়। কিন্তু তবুও আমরা থেমে থাকার নই, আবেগের অনুভূতির চঞ্চলতায় সেই স্বপ্নে ডুবে থাকার চেষ্টা করি। বাস্তবতাকে উপেক্ষা করে নিজের স্বপ্নকে কল্পনায় সফল দেখানোর প্রচেষ্টায় আরো বেশী সচেষ্ট হই। মনের হৃদয়ের সীমানায় সব কিছুকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করি। হৃদয়ের সেই অনুভূতির ছবিকে আনমনে নতুন করে সাজানোর চেষ্টা করি। কখনো কখনো হয়তো যন্ত্রণায় ছটফট করি, কখনো কখনো হয়তো অস্থিরতাগুলোকে মুখোশে ঢেকে রাখার চেষ্টা করি। কিন্তু ভালোবাসা কিংবা হৃদয়ের আবেগ কখনো কোন ঝড়ে থমকে যায় না, বরং হৃদয়ের স্পন্দনকে বাড়িয়ে দ্বিগুন করে দেয়, হৃদয়ের সেই আকাংখাগুলোকে আরো বেশী চঞ্চল করে দেয়। অনুভূতি সেই অনুভূতিগুলোকে কবিতায় উপস্থাপন করার চেষ্টা করেছি, চলুন কবিতাটি পড়ে দেখি-

ylanite_nietjuhart-coffee-8595772.jpg

একটা গল্প হয়নি বলা কখনো
একটা যন্ত্রণা মোছা যায়নিএখনো,
সময়ের সাথে সময়ের দৌড়
জীবনের মাঝে অনুভূতির ঝড়,
তবুও গল্প লিখি ভালোবেসে
তবুও যন্ত্রনা গোপন করি মুখোশে।

একটা ছবি হয়নি আঁকা এখনো
একটা কল্পনা যায় না হারিয়ে কখনো,
সময়ের সাথে হৃদয়ের বিরোধ
জীবনের মাঝে বাস্তবতার প্রতিরোধ,
তবুও ছবি আঁকি আনমনে
তবুও কল্পনা সাজাই নিভৃতে ।

একটা কবিতা হয়নি লেখা এখনো
একটা ব্যাকুলতা যায় না ভোলা কখনো,
হৃদয়ের সাথে হৃদয়ের সংশয়
ভালোবাসার সাথে আবেগের পরাজয়,
তবুও কবিতা লিখি চঞ্চলতায়
তবুও আবেগ বিন্যস্ত কবি অস্থিরতায়।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64367.45
ETH 1791.25
USDT 1.00
SBD 0.39