মনের আবেগ অনুভূতি নিয়ে লেখা!!! ছন্দে ছন্দে কবিতাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার - আদাব



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

book-3199610_1280.jpg
Copyright images



সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি সবাইকে জানাই আমার মনের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন৷ যা হোক প্রথমেই কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি৷ যেমনটা বলতেই হয় প্রতিটি ব্যক্তি জীবনে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু স্বপ্ন বুনে থাকে ৷ ভবিষ্যৎ জীবন কিংবা অন্য কিছু পরিকল্পনা নিয়েই ৷ তবে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখেই বেঁচে থাক প্রতিনিয়ত৷ কিন্তু সে স্বপ্ন কতটা বাস্তবায়িত কিংবা পূর্ণতা পায় জানি না ৷ কিন্তু আমরা প্রতিনিয়তই বেঁচে থাকার জন্য কিছু না কিছু ব্যক্তিগত পরিকল্পনা কিংবা স্বপ্ন বুনে থাকি এটাই সত্য ৷ কিন্তু স্বপ্ন আর বাস্তবতা আকাশ পাতাল তফাৎটা বলতেই হয় ৷ আসলে কল্পনার জগত আর বাস্তবিক জগতটা আমরা যতটা সহজ ভাবি কিংবা যতটা মনের মধ্যে ধারণা করে থাকি ৷ বাস্তবিক অর্থে ততটা নয় এটা আসলে গভীর থেকে গভীরতর ৷

তবে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্ন থাকা অতি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ৷ কারণ বেঁচে থাকার জন্য স্বপ্নই আমাদের সবথেকে কাছে পাওয়ার একমাত্র চাবিকাঠি ৷ যার জন্য আমরা প্রতিনিয়ত ছুটছি ৷ আর স্বপ্নটুকু আছে বিধায় আমরা হয়তো জীবনের আসল উদ্দেশ্য কিংবা জীবনকে প্রতিনিয়ত সুখে-দুখে, কষ্টে ,,বেদনায়, সবকিছুতেই অনুভব করছি৷

তো প্রতিদিনের মতো আজও আপনাদের হাজির হলাম ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আসলে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্নধর্মী ব্লগ উপস্থাপন করার ৷ আর সেই ধারাবাহিকতায় আজকেও একটি ভিন্ন ধর্মী ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করছি ৷ যা হলো কবিতা বিগত দিনগুলোতে কবিতা খুব একটা লেখা হয়নি বা পারতামও না ৷ কিন্তু এখন সেই ভালোবাসার টানে আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজার বন্ধুগণ এত সুন্দর কবিতা লিখছে যেগুলো পড়ে এবং এবিব এর সাহায্যে চেষ্টা করছি ৷ নিজেরও প্রতিভাকে কাজে লাগিয়ে ছোট্ট ছোট্ট কিছু কবিতা লিখার। যদিও আমি তেমন কোন পেশাদার কবি নই ৷

তবে মাঝেমধ্যেই মনের আবেগ অনুভূতি ভাললাগা মন্দলাগা ৷ সবকিছু কে একত্র মিলেই অজান্তেই চুপটি করে বসে থেকে মনের গহীন থেকে সৃষ্টি হওয়া কিছু শব্দ আর সেই শব্দ থেকেই কবিতা লেখার চেষ্টা করছি৷ আর সেই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহেই একটি করে কবিতা লেখার চেষ্টা করেই চলেছি ৷ এবং কি বাকিটা সময়েও এভাবেই মনের আবেগ অনুভূতি বাস্তবিক কল্পনা সবকিছুকে মনের অভ্যন্তরে নিয়েই কবিতা লিখে যাব ৷ এমনটাই আশা প্রত্যাশা করি প্রতিনিয়তই৷

তো চলুন দেখে আসা যাক আমার ছোট্ট কিছু অনু কবিতার ছন্দে লেখা কবিতা




শুধু বর্তমান সময়টুকু নিয়েই
বাঁচা গেলে জীবন টা মন্দ হতো না
কিন্তু মানুষ তো একটা সময়ে এসে ছন্দে বাচঁতে চায়
সুন্দর স্মৃতিময় একটি জীবন চায়
আর একটি স্বপ্নের মত সুন্দর ভবিষ্যৎ

নিজেকে মেরে ফেলেছি সেই কবে কতবার
আর তার পরিমাপ করতে পারবে না হয়তো পৃথিবী
কখনো নিজের জন্য কখনো বা পরের জন্য
আবার, কখনো বা স্বপ্নে দেখা সুন্দর একটি ভবিষ্যতের জন্য


যে কবিতার জন্ম হয়নি আজও
সে এখন নিত্য খেলা করে কবির মনের গহীনে
একটি কবিতায় শুধু জানাতে পারে -
কতটা ভালোবাসা দিয়ে কতটা অনুভূতি দিয়ে
একজন কবিতার মনের গহীন অঙ্গন জুড়ে একটি কবিতা লিখে

আর
ভালোবাসা টাও ঠিক তেমনি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk (1).png

ভুল ত্রুটি মার্জনীয়

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 3 years ago 

মনের অনুভূতি গুলো খুব সুন্দর করে কবিতার ছন্দে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার লেখা অনু কবিতা খুব ভালো লাগলো। আসলে আমি কখনো অনু কবিতা লিখি না। আপনার অনু কবিতা ছন্দ বেশ অসাধারণ হয়েছে। এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে দারুণ একটি অনুকবিতা লিখেছেন দাদা।স্বপ্ন ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না।স্বপ্ন আছে বলেই আমরা যন্ত্রণাগুলি ভুলে নতুনভাবে বাঁচার রসদ খুঁজে পায়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন জীবন আছে বলেই আমরা স্বপ্ন দেখি এবং জীবনকে এত সুন্দর করে দেখি। যদি জীবন না থাকতো তাহলে স্বপ্ন দেখা হতো না। জীবন আছে বলে স্বপ্ন দেখতে থাকি তাই আমাদের মুহূর্তগুলো অনেক সুন্দর যায়। জীবনটা আমাদের আসলে স্বপ্নের মত কখন কি দেখি এবং কখন কি হারিয়ে যায় আবার কখনো কখনো অনেক কিছু স্বপ্নের সাথে বাস্তবে মিলে যায়। কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে অসাধারণ একটি কবিতা লিখেছেন ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্লগ উপস্থাপন করতে গিয়ে আজকে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মনের আবেগ অনুভূতি নিয়ে লিখতে পারলে ভালোই লাগে। আপনার মনের আবেগ অনুভূতি গুলো আমরা জানতে পেরে অনেক ভালো লাগলো, ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্লগ উপস্থাপন করতে গিয়ে আজকে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মনের আবেগ অনুভূতি নিয়ে লিখতে পারলে ভালোই লাগে। আপনার মনের আবেগ অনুভূতি গুলো আমরা জানতে পেরে অনেক ভালো লাগলো, ধন্যবাদ।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার শেয়ার করা কবিতাটি বেশ ইউনিক লাগলো । আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন এটা জানতে পেরে অনেক ভালো লাগলো। আবেগ অনুভূতিকে ছন্দে ছন্দে লিখে বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন । মনের এই আবেগগুলোকে অল্প কথায় একমাত্র কবিতায় খুব সুন্দর করে তুলে ধরা যায়, আপনার কবিতাটি পড়ে তা বুঝতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42