স্বরচিত কবিতা : কিছু ভালবাসার নাম হয় না......!!

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৭ই, চৈত্র ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

cliff-1846233_1280.jpg
ছবি এখানে

হ্যালো, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।আশা করি সবাই এই রমজান মাসের সবাই ভালো আছেন সুস্থ আছেন ।এবং কি প্রতিনিয়ত আমার বাংলা ব্লক পরিবারের সাথেই রয়েছেন ।

প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি অনেক ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা উপস্থাপন করতে চলেছি। আসলে বর্তমান সময়ে কবিতা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে আমার বাংলা ব্লগের প্রতিটি ইউজার বন্ধুগণ এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করছে । তাতে আসলে মন ভরে যাওয়ার মতো কবিতা হলো এমন একটি অভ্যন্তরীণ বিষয় যা আসলে চাইলেইও কবিতা লিখা সম্ভব হয় না।

এজন্য দরকার সুন্দর মনের অধিকারী এবং কি মনের গহীন অর্থাৎ মনের গম্ভীর হতে প্রতিটি শব্দ থেকে ।কোন কিছুকে উপলব্ধি করে কিংবা কোন কিছুর বিষয় কি মাথায় নিয়েই কবিতা লেখা হয় মূলত। সেটা হতে পারে প্রেম ,ভালোবাসা, কিংবা দুঃখ কষ্ট বেদনা ।

আজকের কবিতার মূল বিষয়বস্তু

মানুষের জীবনে প্রেম ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম । একটা সময় বা একটা বয়সে এসব অনুভব অনুভূতি প্রতিনিয়তই খেলা করে নিজের মনের অভ্যন্তরে । আর ঠিক তখনই জীবনের সাথে আরেকটি জীবনকে জড়িয়ে নেওয়ার প্রয়াস জাগ্রত হয় । মূলত আমরা যেটা গিয়ে বলে থাকি প্রেম, কিংবা ভালোবাসা।

হঠাৎ করেই যখন কোন মানুষকে অজান্তেই ভালো লেগে যায়। তাহলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি খেলা করে । আজকের কবিতায় ঠিক তেমনি কিছু শব্দ অনুশব্দ ব্যবহার করে কবিতাটি লেখা হয়েছে ।কবিতার মূল অর্থ হঠাৎ করেই প্রিয় মানুষকে দেখা । এমনকি প্রথম দেখাতেই তার প্রতি অনেকটাই দুর্বলতা এবং কি তাকে নিয়ে এক বিশ্বস্ত স্বপ্ন দেখা।

hands-5219048_1280.jpg
ছবি এখানে



স্বরচিত কবিতা
@gopiray



💛কিছু ভালোবাসার নাম হয় না 💛




সেদিন বৃষ্টির দিনে যখন
তোমাকে প্রথম দেখি
আমি মুগ্ধ আর বৃষ্টিত্ব হয়ে যাই
কেনো যেন তার মায়া ভরা চোখের
দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারি নি

কেন চোখ ফেরাতে পারি নি
তা হয়তো বলতে পারবো না
জানি না একি ছিল শুধুই ছিল
আমার বেহেয়া মনের অনুভুতি
না কি অন্য কিছু


তোমাকে যেদিন বৃষ্টির ভেজায় প্রথম দেখি
একটুও অপরিচিত মনে হয় নি
মনে হয়েছে অনেক দিনের পরিচিত কেউ
যেন মনে হয় অনেক আপন এর চেও আপন


খাচায় আটকে থাকা পাখি টি
যেমন মুক্ত আকাশে উড়ার জন্য
প্রতিনিয়ত ছটফট করে
ঠিক তেমনি আমিও আমার বুকের মধ্যে থাকা
হৃদয় পাখিটিও ছটফট করে
তোমাকে কাছে পাওয়ার জন্য


এসব কিছু হওয়ার পরেও একে আমি বলবো
ভালোবাসা না অন্য কিছু
তবে কিছু ভালোবাসার নাম হয় না

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

ভুল ত্রুটি মার্জনীয়

শুভেচ্ছান্তে : @gopiray

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

Sort:  
 3 years ago 

স্বরচিত কবিতাটি পড়ে বেশ ভালোই লাগলো। তবে কিছু কিছু বাক্য আমি ঠিক বুঝে উঠতে পারলাম না তার অর্থটা কি? হয়তো অনেকটাই গভীর অর্থ যে কারণে আমার বুঝতে অসুবিধা হলো। তবে হৃদয়ের অনুভূতিটা সঠিক বুঝতে পারলাম।কোন সুসংবাদ আছে নাকি ভাই? 😄

 3 years ago 

সুসংবাদ আছে কি না জানি না ৷ তবে এসব অনুভব অনুভুতি করতে বেশ ভালোই লাগে ৷

 3 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পাঠ করে বেশ আনন্দ লাভ করলাম। অনেক সুন্দর হয়েছে দাদা। কিছু ভালোবাসার সত্যি কোন নাম হয় না ,নামহীন ভালোবাসা গুলো অপরূপ সুন্দর।

 3 years ago 

হুম দাদা কিছু কিছু ভালোবাসার সত্যি কোনো নাম হয় না ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 3 years ago 

সুন্দর ফিডব্যাক প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবাই আজকাল দারুন দারুন কবিতা লিখে শেয়ার করছে। আপনিও নিজের দক্ষতায় দারুন একটি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো সত্যি দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে এই কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং নিজের অনুভূতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করেছি আপু কবিতা লেখার জন্য ৷ আসলে মনের অনুভুতি দিয়ে কখনো কখনো কবিতা চলে আসে মনে ৷

 3 years ago 

ভাই আপনি একদম ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগের সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আপনার কবিতাটিও খুব সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷ চেষ্টা করবো প্রতিনিয়ত এভাবে কবিতা লেখার ৷

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে ভাই। আমি মনে করি ভাই ভালোবাসার মানুষের থেকে কেউ কখনো চোখ ফেরাতে পারে না। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই ভালোবাসার মানুষের দিকে চেয়ে দেখলে চোখ ফেরাতে পারি না ৷ বেশ সুন্দর মতামত দিয়েছেন ভাই ৷

 3 years ago 

জীবনে প্রেম ভালবাসা আসবে সেটা স্বাভাবিক সেটা পরিপূর্ণ বয়সে কিংবা অসময়ে। আবেগ, ভালবাসা এবং ভালো লাগা সম্পূর্ণ কিছু ভিন্ন জিনিস। যেকোন সময় যেকোনো কিছু ভালো লাগতে পারে তবে সেটাকে সবসময় মূল্যায়ন করতে নেই। আপনি কবিতাটি দারুণ লিখেছেন অনেক ভালো লেগেছে প্রতিটি লাইন অনেক অর্থবহ ছিল।

 3 years ago 

হুম প্রেম ভালোবাসা আসবে জীবনে এটাই স্বাভাবিক ৷ আসলে বয়স টা জীবনের বড় অংশ ৷ তবে সবসময় মুল্যায়ন করা করতে নেই ৷ এটা ঠিক বলেছেন
অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 3 years ago 

আসলে ভাই সব ভালোবাসারই নাম হয়না। আজকে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে এই ভালোবাসার কবিতাটি আমাদের সাথে শেয়ার করলেন, অসাধারণ হয়েছে।

 3 years ago 

প্রেম ভালোবাসা আসলেই অন্যরকম এক অনুভূতি। সত্যি কারের প্রেমে পড়ার অনুভূতি আলাদা। হঠাৎ করে কারো প্রতি আকর্ষণ অনুভব করলেই বোঝা যায় প্রেম এসেছে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম প্রেম ভালোবাসা এসব জীবনের বড় অংশ জুড়ে ৷ তাই মাঝে মধ্যে হঠাৎ করেই কারো প্রতি দূর্বলতা কাজ করে ৷ অনেক ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36