স্বরচিত কবিতা || বিশ্বাসের ছায়া

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।আজকের কবিতাটা কিছুটা দুঃখের এবং আবেগময়। আসলে ভালোবাসায় বিশ্বাস আর ভরসাই আসল। বিশ্বাস ভেঙে গেলে অনেক কষ্ট লাগে। বিশ্বাসের ঊর্ধ্বে আর কিছুই নেই।

Purple Illustrative Thank You Facebook Post (3).jpg

♥বিশ্বাসের ছায়া♥️

বিশ্বাস ছিলো চোখে চোখে, একটুখানি হাসির মাঝে,
শব্দহীন প্রহরে জেগে থাকত হৃদয়ের সেই সাজে।
তোমার বলা কথা গুলো, বুকে রাখতাম লালন করে,
ভাবিনি কখনো সেসবও একদিন হবে মিথ্যে সুরে।

দীর্ঘশ্বাস জমে আছে ভাঙা স্বপ্নের নিচে চাপা,
প্রতিটা রাতে মনে হয় সবকিছুই ছিলো ফাঁকা।
কথার মাঝে লুকানো ছিল অবিশ্বাসের বিষাক্ত ধোঁয়া,
তুমি ছিলে কাছেই, তবুও মনটা ছিলো যেনো একা।

বিশ্বাস যখন ভেঙে যায়, শব্দ করে না মোটেও,
চুপিসারে চলে যায়, রেখে যায় এক কষ্টের ছোঁয়া।
হাসি মুখে যে প্রতারণা, চোখে চোখে পড়ে না হয়তো,
তবে মনে গেঁথে যায় সে ব্যথা, হয় না তা কখনো ক্ষয়।

দীর্ঘশ্বাস জমে থাকে, নিরবতার বুকের পাশে,
অবিশ্বাসের ছায়া লেগে, সম্পর্কটা হারায় নিরাশায় ভেসে।
যার উপর ছিলো ভরসা, সে-ই যদি ফেলে চলে,
তাহলে কে থাকবে পাশে, এই প্রশ্ন আজও জ্বলে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  
 last year 

কারোর প্রতি অগাধ বিশ্বাস থাকলে সে বিশ্বাস যদি ভেঙে ফেলে তবে এমন কষ্ট হয় যা কাউকে বলে বোঝানো যায় না। বিশ্বাসের ছায়া নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন প্রতিটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 last year 

সম্পর্কে একবার অবিশ্বাস জন্ম নিলে সে সম্পর্কে আর কোন প্রাণ থাকে না থাকে শুধু দীর্ঘশ্বাস। ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। বিশ্বাস গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে খুব বেশি সময় লাগে না। আর একবার বিশ্বাস ভেঙে গেলে অনেক বেশি কষ্ট হয়। সে কষ্ট আপনার কবিতার মধ্যে পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি।

 last year 

আজকে আপনি বাস্তব কথা দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।বিশ্বাসের ছায়া কবিতাটি পড়ে ভালো লাগলো। তবে আপনার এই কবিতার মধ্যে আবেগ এবং কষ্ট ভরা লুকিয়ে আছে। ধন্যবাদ কষ্টের এবং আবেগের কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42