দাদার জন্মদিন উপলক্ষে স্বরচিত কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Cover-Birthday.jpg

আজকের কবিতাটি গতানুগতিক কোনো কবিতা নয়।আজকের কবিতা শুধুমাত্র আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্য।আমরা সবাই কিন্তু এক হয়েছি শুধুমাত্র এই মহান ব্যক্তির কারণে।স্টিমিটে যাত্রা শুরু অন্যভাবে হলেও আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত না হলে হয়তো আমরা প্রতিনিয়ত এত ভালো দিন কাটাতাম না একসাথে।দাদার প্রতিটি উদ্যোগ ছিল আমাদের জন্য।তিনি সবসময় আমাদের চিন্তা করেই কিন্তু কাজ করে থাকেন।প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। আজ এত সুন্দর সময়গুলো হয়তো কাটাতে পারতাম না আমরা।

আজ আমাদের সেই প্রিয় মানুষটার জন্মদিন।তার সম্পর্কে আমরা সকলেই জানি,তিনি কতটা উদার মনের মানুষ।প্রতি পদে পদেই আমরা সবাই টের পাচ্ছি তার উদারতা।আমার বাংলা ব্লগের সম্মানিত প্রতিষ্ঠাতার আজ জন্মদিন।এমন দিনে আমরা সবাই অনেক খুশি।আর দাদার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দাদা যেন সবসবময় ভালো থাকে,সুস্থ থাকে এবং তার দীর্ঘায়ু কামনা করছি।তবে এখানেই শেষ নয়,আজ দাদার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কবিতা লিখলাম।

♥️শুভ জন্মদিন ♥️

আজ এই দিন খুশির দিন,
এই দিন এক পবিত্র দিন,
এই দিনে এসেছিলে তুমি মহান,
তোমাকে পেয়ে ধন্য মোরা হয়েছি মহীয়ান,
তোমার তরে ভালোবাসাদের করি নিবেদন।

বিধাতার এক অপরূপ সৃষ্টি তুমি,
তুমি এসেছো বলেই ধরনী রঙিন,
মানবতায় গড়া তোমার বিশাল মন,
তুমি আমাদের একমাত্র আপনজন।

কৃতজ্ঞতা প্রকাশে নেইতো কোনো বাঁধন,
তোমার জন্য পেয়েছি মোরা ভালো থাকার সন্ধান,
তুমি রয়েছো পাশে মোদের রয়েছো মনের মাঝে,
তোমার জন্য করি প্রার্থনা ভালো থাকো সকাল সাঁঝে।

সুন্দর এই পৃথিবীতে তুমি মানবিক একজন,
এমন মানুষ আর পাব কি, খুঁজে পাওয়া কঠিন,
সবার বিপদে রয়েছো পাশে দেখে এসেছি আমি,
ভালো থাকো তুমি, সকল বাঁধা হোক বিপথগামী।

এই দিনে তুমি এসেছিলে কোল আলো করে,
ঘরে জ্বলেছিল আলোর প্রদীপ আমন্ত্রণ জানাতে,
ঘর হলো আলোকিত আর পৃথিবীটাও তাই,
তোমাকে দেখা পেয়েছি মোরা, বারেবারে শুধু তাই চাই।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

একদমই ঠিক বলেছেন আপু দাদা হচ্ছে মহৎ এবং উদারমনের মানুষ। দাদার জন্মদিন উপলক্ষে স্বরচিত কবিতা লিখেছেন। আশাকরি দাদা আপনার লেখা কবিতা পড়ে খুশি হবে। অনেক সুন্দর একটি কবিতা দাদার জন্মদিনে উপহার দিয়েছেন। ভালো লাগলো আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদার জন্য আমরা যাই করি না কেন কম হয়ে যাবে। যাইহোক অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছ। আমিও একটি কবিতা দাদার জন্মদিন উপলক্ষে শেয়ার করেছি। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য ভালো থেকো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দাদার জন্মদিনে নিজের লেখা খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন। আপনি দাদার জন্মদিন উপলক্ষে সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। আপনি সবসময়ই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আজকের কবিতা আরও বেশি স্পেশাল ছিল। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু,ভালো থাকবেন।

 3 years ago 

দাদার জন্মদিনে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার হয়েছে। দাদার জন্মদিনে দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।ভালো থাকবেন।।

 3 years ago 

প্রথমে শ্রদ্ধেয় দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। কবিতার ছন্দে প্রিয় দাদার জন্মদিনের অনুভূতি শেয়ার করেছেন খুব ভালো লাগলো পড়ে। এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

এই দিনে তুমি এসেছিলে কোল আলো করে,
ঘরে জ্বলেছিল আলোর প্রদীপ আমন্ত্রণ জানাতে,
ঘর হলো আলোকিত আর পৃথিবীটাও তাই,
তোমাকে দেখা পেয়েছি মোরা, বারেবারে শুধু তাই চাই।

জন্মদিনে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ‌

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62578.73
ETH 1647.54
USDT 1.00
SBD 0.41