স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
তোমাকে না পাওয়ার বেদনা আমায় নিঃস্ব করেছে,
তোমাকে হারানোর দুঃখ আমায় করেছে কাতর,
তোমার মায়াবী ঐ মুখের স্পষ্ট ছবিটা,
আজও দেখে যাই আর নিজেকে কাঁদাই,
কেন তুমি এসেও ধরা দিলে না,
চলে গিয়েছো ঐ নীল আকাশের সীমানায়।

(২)
বিধাতার কাছে আমি চেয়েছি তোমায়,
পেয়েছি তোমায় তাই শুকরিয়া করে যাই,
সারাজীবন ধরে থেকো মোর পাশে,
রাখবো তোমায় যতনে ভালোবাসায় মিশে।

(৩)
সেই দিন আজও মনে পড়ে,
যেদিন তুমি হেটে যাচ্ছো আমায় পশ্চাতে রেখে,
আমার হাতে রাখা হাত ছেড়েছো আপন মনে,
তবুও তোমায় আমি মনে রেখেছি যতনে।

(৪)
দক্ষিণা হাওয়া কানে কানে বলে যায়,
এই বুঝি আমি পাব গো তোমায়,
স্বপ্ন দেখি কত চুপিসারে বসে,
তোমায় পেয়েছি আমি মনের আঙিনাতে।

(৫)
স্বপ্নচারিতা হয়ে খুঁজে যাই কত শত স্বপ্ন,
দৌড়ে যাই এদিক সেদিক দিগ্বিদিক,
শত আয়োজন এই প্রতিযোগিতার ভীড়ে,
তবুও করে যাই স্বপ্নের সঞ্চালন।

(৬)
দুঃখেরা বাসা বেঁধেছে মনের অন্তরালে,
সুখের ছোঁয়া পাওয়ার আশায় ছুটেছে মগডালে,
সুখ দুঃখ ক্ষণস্থায়ী এটাই হলো জীবন,
দুঃখের নৌকা বেয়েই পাবে সুখের সন্ধান।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার কবিতা গুলো লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতাগুলো ভীষণ ভালো লাগে পড়তে। এর মধ্যে ৫ নম্বরের অনু কবিতাটি লেখাগুলো খুবই ভালো লেগেছে। কত সুন্দর কথা স্বপ্নচারিত হয়ে খুজে যায় কত শত স্বপ্ন। সত্যি আপু অনেকের স্বপ্ন দেখে এবং স্বপ্নকে খুঁজে বেড়ায়। এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতা সব সময়ই আমার ভালো লাগে।আর তুমিও খুব সুন্দর কবিতা শেয়ার করো সব সময়।ধন্যবাদ আমাদের সাথে কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি কিন্তু একদম সত্যি কথাই বলেছেন। আমাদের প্রিয় দাদা এবং হাফিজ ভাই বেশ সুন্দর সুন্দর কবিতা লেখে। আর তাদের অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়ে আজও একটি দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের অনুকবিতাটি কিন্তু বেশ দারুন মুগ্ধ করার মত। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার মাধ্যমে আপনার অনুভূতি ফুটিয়ে তুলেছেন দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা স্বরচিত একগুচ্ছ অনুকবিতা ছয়টি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। অনু কবিতা, বেশ মজা লাগে পড়তে জোকস ধরনের হয়ে থাকে কিছুটা। আসলে মানুষ স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকগুলো অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। চমৎকারভাবে কবিতা গুলো লাইন করে লিখেছেন। খুব খুব খুশি হলাম আপনার লেখা কবিতা পড়ে।

 2 years ago 

আপু আপনার অনু কবিতা পড়তে সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার প্রতিটা কবিতা খুব সুন্দর থাকে। আজকের কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। ছোট ছোট ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে প্রতিটা কবিতা সাজিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ছয়টি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর বেশ কিছু ভালো অনু কবিতা পড়লাম। বিশেষ করে আপনার অনু কবিতাগুলোর ভিতরে ভালোবাসা, পুরনো স্মৃতি, তাছাড়া ভালোবাসা না পাওয়ার যে বেদনা, এর প্রত্যেকটা জিনিস ফুটে উঠেছে । আপনার শেয়ার করা প্রত্যেকটা অনু কবিতা আমার কাছে অসম্ভব সুন্দর লাগলো আপু। বিশেষ করে একদম শেষের অনু কবিতাটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38