স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

(১)
শূন্যতায় ভরপুর প্রতিটি রজনী,
ভালোবাসার দেয়ালে ঘেরা হৃদয়ে,
অন্য কারো বিচরণ হবে না,
শুধু তুমিহীন রজনী আমার চাইনা।
চাই শুধু নিরবতায় তুমি,
চঞ্চলতায় তুমিময় সময়।

(২)
হাত বাড়ালেই যদি ছোঁয়া যেত,
তোমার কালো কেশের বেণী।
হাত বাড়াতাম প্রতি চাওয়াতেই,
তোমায় নিতে কাছে টানি।
তোমার আবেগ ছুঁয়ে দিতাম আমি,
বিবেকের ভালোবাসা এড়িয়ে।

(৩)
স্বাধীনতা মানে কি?
নিজের ইচ্ছায় চলা?
নাকি অন্যের ইচ্ছাটাকে
নিজেই মেনে নেয়া?
স্বাধীনতা মানে কি স্বপ্ন বিসর্জন?
নাকি নিজের চাওয়া বন্ধী রেখে,
করতে হয় অন্যের স্বপ্নপূরণ।
এমন স্বাধীনতা চাই না,
চাই শুধু স্বাধীনতাহীন বন্ধী জীবন।

(৪)
স্বপ্নগুলো আজ ডানা মেলা পাখির মতন,
উড়ে যায় আকাশে বাতাসে,
ছেয়ে যায় নীল আকাশের রঙে,
চোখের পলকে নিমিষেই হারায়।।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার লেখায় এক গুচ্ছ অনু কবিতা গুলো পড়ে সত্যি খুবই ভালো লেগেছে আপু। আপনি খুব সুন্দর ভাবে এক গুচ্ছ অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার প্রত্যেকটা লাইন সত্যি একেবারে মন ছোঁয়া ছিল। এরকম কবিতা গুলো থেকে অনেক অনুপ্রেরণা পাই। আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেকেই কবিতার প্রতি উৎসাহিত হবে। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে পরবর্তীতে ও পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এই অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ ছিল।

 3 years ago 

আপনার লেখা অনুকবিতা গুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো।আপনি সপ্তাহে একদিন কবিতা লেখার চেষ্টা করেন জেনে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনে চমৎকার হয়েছে। আশাকরি পরবর্তী
তে আরো এমন ধরনের কবিতা উপহার দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার অনু কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রায় সময় অনুকবিতা শেয়ার করেন যা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। প্রতিটা ছন্দ খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেন। আপু আজকে আপনি চারটি অনু কবিতা শেয়ার করেছেন আর সবগুলোই পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

হাত বাড়ালেই যদি ছোঁয়া যেত,
তোমার কালো কেশের বেণী।
হাত বাড়াতাম প্রতি চাওয়াতেই,
তোমায় নিতে কাছে টানি।
তোমার আবেগ ছুঁয়ে দিতাম আমি,
বিবেকের ভালোবাসা এড়িয়ে।

খুব ভালো লাগলো আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা পড়ে। বিশেষ করে উপরের এই অনু কবিতাটা পড়তে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর অনু কবিতা লিখে থাকেন এটা কিন্তু বলতেই হয় আপু। আর প্রত্যেকটা অনু কবিতার মাধ্যমে খুবই সুন্দর টপিক তুলে ধরার চেষ্টা করেন, যে বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। আজকের অনু কবিতা টাও খুব ভালো ছিল।

 3 years ago 

আপনার প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে অনু কবিতাগুলো আপনি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতার মধ্যে অসাধারণ কিছু বিষয় রয়েছে যা আমি খুজে পেয়েছি।

 3 years ago 

আপনার রচিত অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর সুন্দর অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার একগুচ্ছ অনু কবিতাগুলোর মধ্যে তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38