নিজের স্বরচিত একটি কবিতা||ভোরের স্নিগ্ধতাঃ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন? আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম।
Gold Luxury Initial Circle Logo.png

ইমেজটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে।

বন্ধুরা আজকে আবার নতুন একটি কবিতা আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমার আজকের কবিতার নাম হচ্ছে ভোরের সিগ্ধতা

কবিতার নাম: ভোরের সিগ্ধতা

লেখকঃ আজিজুল মিয়া


তুমি কি রাত্রি দেখেছো
নাকি রাত্রি শেষের ভোর দেখেছো?
তুমি কি আকাশ দেখেছো,
নাকি দেখেছো আকাশের বিশালতা?

তুমি কি বাতাস দেখেছো
নাকি দেখেছো বাতাসের প্রবল ঝড় হাওয়া?
তুমি কি সাগর দেখেছো,
নাকি দেখছো সাগরের বিশাল ঢেউয়ের খেলা?

তুমি কি রৌদ্র দেখেছো
নাকি দেখেছো প্রচন্ড রৌদ্রের খরতাপ?
তুমি কি বৃষ্টি দেখেছো,
নাকি দেখেছো বৃষ্টির রিমঝিম ছন্দের খেলা?

তুমি কি সৃষ্টি দেখেছো
নাকি সৃষ্টির আড়ালে ধ্বংসের খেলা?
তুমি সুখ দেখেছো,
নাকি দেখেছো সুখের আড়ালে কষ্টের সাগর?

তুমি কি হাসি দেখেছো
নাকি হাসির আড়ালে কান্নার শব্দ?
তুমি কি ধ্বংস দেখেছো,
নাকি ধ্বংসের আড়ালে সৃষ্টির আকাঙ্খা?

তুমি কি জোসনা দেখেছো
নাকি তার রাতের আকাশে তারার মেলা?
তুমি কি সূর্যোদয় দেখেছো,
নাকি ভোরের আকাশে রক্তিম আভা?

তুমি কি ভোরের স্নিগ্ধতা দেখেছো
নাকি পূর্বের হিমেল হাওয়ার স্নিগ্ধ ছোঁয়া?
তুমি কি একটি সুন্দর সকাল দেখেছো,
নাকি হিমেল হাওয়ায় ভোরের স্নিগ্ধতা?

বন্ধুরা ভোরের স্নিগ্ধতা নিয়ে লেখা এই ছিল আমার আজকের কবিতাটি। জানিনা কবিতাটি কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লেখার। যদি আপনাদের কাছে কবিতাটি পড়ে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNuhEE9UjVmCkpyaaHagLcRLT3ThkZBrL4j7smWPcjq9AwbXcT6irgk7yfC6FeHAn7g8Zt4bmwU.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ভোরবেলা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। ভোরের প্রকৃতির স্নিগ্ধতা সত্যি মনমুগ্ধকর। বেশ ভালো লাগলো আপনার লেখা এই কবিতাটা পড়ে। দারুন লিখেছেন পুরো কবিতাটা। ভোরের স্নিগ্ধতা নিয়ে লেখা কবিতাটা সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59294.44
ETH 1583.77
USDT 1.00
SBD 0.37