কবিতা আবৃত্তি || আমাকে একটি কথা দাও (জীবনানন্দ দাশ)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা এবং ছোট দাদার কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদার কবিতা নিয়মিত পড়া হয়।



thumbnail-1698399132065.png

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক বিখ্যাত কবি জীবনানন্দ দাশ এর বেশিরভাগ কবিতা আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। জীবনানন্দ দাশ এর আমাকে একটি কথা দাও কবিতাটি আমার খুব পছন্দ। এই কবিতাটি পড়লে মনের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে। তাই আমি "আমাকে একটি কথা দাও" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতার নাম : আমাকে একটি কথা দাও
কবি : জীবনানন্দ দাশ
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :

আমাকে একটি কথা দাও যা আকাশের মতো
সহজ মহৎ বিশাল,
গভীর; – সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে
মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন,
আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর।
সেই রাত্রির নক্ষত্রালোকিত নিবিড় বাতাসের মতো:
সেই দিনের – আলোর অন্তহীন এঞ্জিন চঞ্চল ডানার মতন
সেই উজ্জ্বল পাখিনীর – পাখির সমস্ত পিপাসাকে যে
অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিমশরীরিণী মোমের মতন।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇

ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৭.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 
 3 years ago 

খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পাই। প্রতিনিয়ত যেন আপনার কবিতা আবৃত্তি আরো সুন্দর হয়ে যাচ্ছে।

 3 years ago 

দোয়া করবেন ভাই, যেন আরও সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

জীবনানন্দ দাশের কবিতা আমার অনেক পছন্দের, আর আপনি ওনার লেখা কবিতা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করেছেন। আমাকে একটি কথা দাও এই কবিতাটা আমি অনেকবার পড়েছিলাম। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন এটা বলতেই হয়। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর কবিতা আবৃত্তি করে আপনি আমাদের সবার মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

এই কবিতাটি আপনি অনেকবার পড়েছিলেন, জেনে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কবিতা এর আগেও শুনেছি, খুব ভালো আবৃত্তি করতে পারেন। জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়তেও ভালো লাগে। আজকের কবিতাটিও সুন্দর করে আবৃত্তি করেছেন 🍀

 3 years ago 

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। যাইহোক প্রতিনিয়ত এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ, আপনার কন্ঠে কবিতাটি শুনতে বেশ ভালো লাগলো। যদিও এর আগে এই কবিতাটি আমি পড়িনি। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37