জেনারেল রাইটিংঃ- অপরিকল্পিত জীবন অধঃপতন ঘটায়।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে অপরিকল্পিত জীবন-যাপন অধঃপতন ডেকে আনে।
‎‎


concept-1868728_1280.jpg

Photo Source


আমি শুরুতেই একটি বিখ্যাত হাউজের কথা বলতে চাই। নাম ভান্ডারবিল্ট হাউজ। মার্কিন যুক্তরাষ্ট্রে সাবওয়ে তথা রেলপথ নির্মাণে ভান্ডারবিল্ট এর অবদান অনস্বীকার্য। সময়ের আগেই সময়কে বুঝতে পারা মহান এই বিনিয়োগকারী নিজের বুদ্ধি এবং ভবিষ্যৎকে অনুমান করতে পারা, এসব কারণে পরিণত হয়েছিলেন আমেরিকার শীর্ষ ধনী ব্যক্তিদের একজনে। তার বিনিয়োগ এবং প্রচেষ্টায় নির্মিত হয়েছিল গ্রান্ড সেন্ট্রাল স্টেশন। তার ছেলে সেই ধারাবাহিকতায় পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে। কিন্তু তাদের পরবর্তী প্রজন্মদের অপরিকল্পিত জীবনযাপন এবং বিনিয়োগের কারণে হারিয়েছে সব কিছুই। ভান্ডারবীল্ট হাউজকে এখন আর কেউ চিনে না।

একই রকম ভাবে আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে এমন বহু পরিবার পাবে যারা হয়তো ৪০-৫০ বছর আগেও জমিদার ছিল। কিন্তু এখন তাদের কিছুই নেই। অথবা যা কিছু আছে তা না থাকারই নামান্তর। কারণ এ মানুষগুলো তাদের অঢেল সম্পত্তি থাকার কারণে নিজেদের জীবন নিয়ে আলাদা কোন পরিকল্পনা করেনি। তাদের এই অপরিকল্পিত জীবন বর্তমানে তাদেরকে দৈন্যতায় ডুবিয়েছে।

এর সবচেয়ে সুন্দর উদাহরণ ধীরু ভাই আম্বানির দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি। পরিকল্পিত বিনিয়োগ এবং পরিকল্পিত জীবনযাপন যেখানে মুকেশ আম্বানিকে পরিণত করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ধনী ব্যক্তিত্বে; অপরিকল্পিত বিনিয়োগ এবং জীবন-যাপন অপরদিকে অনিল আম্বানিকে করেছে দেউলিয়া।

‎ব্যক্তি জীবনে এই কারণেই আমাদেরকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। পরিকল্পনা মাফিক পুরোপুরি না করতে পারলেও, পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সাফল্য কোন লটারি নয় যে হুট করে লেগে যাবে। সাফল্যের জন্য চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা করতে হবে পরিকল্পনা অনুযায়ী। আমাদের আয়ের সাথে ভাইয়ের সামঞ্জস্য রাখতে হবে। অনেকের আয় অনুযায়ী ব্যয় অনেক বেশি। অর্থাৎ এখানে পরিকল্পনার অভাব সুস্পষ্ট। যার মধ্যে এরকম সমস্যা রয়েছে, তার পতন অনিবার্য। তার পথ অনেক কেউই ঠেকাতে পারবেনা। অথচ সে যদি আয়ের সাথে সামঞ্জস্য করার জন্য সুপরিকল্পিত ভাবে চলে, তাহলে সে খুব ধীরে হলেও উন্নতি করতে পারবে। উন্নতি করতে না পারলেও তার অধঃপতন হবে না।


IMG_5055.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36