নয়নতারা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করে পোস্টের ফটোগ্রাফিটি হলো নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল আমাদের অতি পরিচিত একটি ফুল। নয়নতারার কোমল পাপড়ি সতেজ সবুজ পাতা ও নীরব সৌন্দর্যে নয়নতারা যেন প্রতিদিনের প্রকৃতির এক অনন্য উপহার। নয়নতারা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে সাদা, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, লালচে গোলাপি, হালকা বেগুনি ইত্যাদি আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। নয়নতারা ফুল সারা বছরই পাওয়া যায়। নয়নতারা ফুল শুধু সৌন্দর্যে নয় এই ফুলের রয়েছে অনেক ভেষজ গুনাগুন। আয়ুর্বেদ চিকিৎসায় এই ফুলের ফুল পাতা ও গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়ে থাকে। এই গাছে থাকা ঔষধি উপাদান ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এই নয়ন তারা ফুল আমাদের ধর্মীয় পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। ইতোমধ্যে তোমাদের সাথে বিভিন্ন ধরনের ও কালারের নয়নতারা ফুল শেয়ার করেছি। আমার বাড়ির ছাদ বাগানেও বিভিন্ন কালারের নয়নতারা ফুলগাছ রয়েছে। আমার আজকের শেয়ার করা নয়নতারা ফুলটি সাদা কালারের। আজকের এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমি আমার বন্ধুর বাড়ির বেলকনির সামনে দেখতে পাই। তখন আমি এই গাছটি থেকে কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আবার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250902_105332_1.jpg

IMG_20250902_105338.jpg

IMG_20250902_105349.jpg

IMG_20250902_105348.jpg

IMG_20250902_105331.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 10 months ago 

বাহ সাদা রঙের নয়ন তারা ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। নয়নতারা ফুল বরাবরই সবার কাছে অনেকটাই প্রিয় হয়ে থাকে। আমার কাছেও ভীষণ প্রিয়। ফটোগ্রাফির সাথে আপনার বর্ণনা গুলি একদম চমৎকার দিয়েছেন।

 10 months ago 

নয়ন তারা ফুল অনেক সুন্দর হয়ে থাকে এবং এই ফুল আমি অনেক বেশি পছন্দ করি৷ আর আজকে যেভাবে আপনি এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার একটি ফুল সম্পর্কে জানতে পারলাম৷ তার পাশাপাশি এখানে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60081.24
ETH 1570.52
USDT 1.00
SBD 0.42