দুর্গা মায়ের অপূর্ব রূপ

20250930_050831.jpg


কলকাতার দুর্গাপূজা মানেই এক অনন্য আবেগ, আর সেই আবেগের অন্যতম কেন্দ্রবিন্দু হলো সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতি বছর এখানকার থিম, সাজসজ্জা আর মণ্ডপ নির্মাণ শহরবাসীর কৌতূহলের কেন্দ্র হয়ে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, বরং যেনো আরও এক ধাপ এগিয়ে গিয়েছে শিল্প ও ভাবনার মেলবন্ধনে। এবারের প্রতিমা নির্মাণে শিল্পীরা কতটা সূক্ষ্মতা ও নিষ্ঠা দিয়ে কাজ করেছে, তা দেখলেই বোঝা যায়। মা দুর্গার এই রূপ যেন শক্তি, সৌন্দর্য আর শান্তির এক অপূর্ব প্রতীক। তাঁর দশভুজা রূপ, সিংহের উপর আরোহন, আর অসুর বধের দৃশ্য, সবকিছুই অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে এই ডিজাইন এর মাধ্যমে।

মণ্ডপের পেছনের অলংকরণে রয়েছে জটিল কারুকাজ, যা পুরো পরিবেশটিকে আরো রাজকীয় আবহ এনে দিয়েছে। বিশেষ করে সাদা ও রুপালি থিমের ব্যবহার প্রতিমার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল। আলোর সঠিক প্রয়োগ প্রতিটি খুঁটিনাটিকে ফুটিয়ে তুলেছিল, যা রাতের অন্ধকারে যেনো এক স্বপ্নময় দৃশ্য তৈরি করেছিলো। মায়ের পাশে অন্যান্য দেবদেবীর উপস্থিতি অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ যেনো একটা সম্পূর্ণতা এনে দিয়েছে এই দেবী পরিবারে। সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার এই বছরের দুর্গাপূজাতে এক অনবদ্য শিল্পকর্ম ফুটিয়ে তুলেছিল, যা শুধুমাত্র চোখে দেখার নয়, মনে অনুভব করার মতো বিষয় ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62264.73
ETH 1738.94
USDT 1.00
SBD 0.39