প্রকৃতির এক চঞ্চল রূপ

20260127_110125.jpg

প্রকৃতির কোলে কাটানো প্রতিটি মুহূর্ত যেন একেকটা জীবন্ত গল্প। সম্প্রতি আমি পুরুলিয়ার একটা ড্যামের পাশে ঘুরতে গিয়ে এমনই এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। যেখানে গাছের ডাল জুড়ে ছড়িয়ে ছিল বানরের এক বিশাল দল। বড়, ছোট, দুষ্টু আর শান্ত, সব রকমের বানরদের একসাথে দেখা যেন এক অনন্য দৃশ্য। ড্যামের চারপাশটা ছিল সবুজে ঘেরা, আর সেই সবুজের মধ্যেই গাছের ডালগুলো যেন তাদের নিজস্ব রাজ্য ছিল। সেখানে কেউ শান্তভাবে বসে নিজের কাজ করছিল, কেউবা লাফিয়ে লাফিয়ে এক ডাল থেকে আরেক ডালে চলে যাচ্ছিল। বিশেষ করে ছোট বানরগুলো ছিল সবচেয়ে বেশি চঞ্চল, তাদের দুষ্টুমি আর খেলাধুলা দেখলে মন ভরে যায়।

এখানে একটি বড় বানর গাছের মোটা ডালের উপর বসে একদম নিশ্চিন্তভাবে চারপাশ দেখছিল, যেন সে এই পুরো এলাকার রক্ষক। আর তার নিচেই ছোট ছোট বানরগুলো খেলায় মেতে ছিল। মূলত এটা তাদের মা ছিল আর বাচ্চাদের দেখভাল করছিলো। প্রকৃতির এই সুন্দর ভারসাম্যটা সত্যিই দেখার মতো ছিল। ড্যামের পাশে এই বানরদের উপস্থিতি জায়গাটিকে আরও জীবন্ত করে তুলেছিল। গাছের সবুজের মধ্যে তাদের চঞ্চলতা যেন এক অন্যরকম প্রাণ এনে দিয়েছিলো। তাদের ডাক আর লাফালাফির আওয়াজ পুরো পরিবেশকে একদম আলাদা করে তুলেছিল। এইসব প্রাণীদের এইরকম দৃশ্য দেখলে মনটা ভরে যায়।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62690.84
ETH 1772.84
USDT 1.00
SBD 0.39