খেলাধুলার মধ্যেই সুস্থ জীবনের ছোঁয়া

20260222_084027.jpg

শহরের ব্যস্ত জীবনের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা কিন্তু সবাই প্রায়ই খুঁজি কোনো খোলা জায়গা, যেখানে প্রকৃতির সাথে মিলেমিশে কিছুটা সময় কাটানো যায়। তেমনই একদিন বিকেলে আমি একটি পার্কের ভেতরে অবস্থিত খোলা মাঠে গিয়েছিলাম। আর সেখানে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। চারদিকে সবুজ গাছপালা, মাঝখানে বড় একটি খোলা মাঠ ছিল, আর সেই মাঠজুড়ে তরুণদের উৎসাহ ভরা ফুটবল খেলা চলছিল। কেউ জার্সি পরে, কেউ আবার সাধারণ পোশাকে, এটা এক অন্যরকম অনুভূতি ছিল। খেলাটি হয়তো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না, তবুও প্রত্যেকেই নিজের মতো করে খেলছিলো। শহরের কোলাহল থেকে দূরে এমন একটি জায়গায় খেলাধুলা করা সত্যিই এক অন্যরকম অনুভূতি দেয়।

অনেকেই ভাবেন ফুটবল শুধুই একটি খেলা, কিন্তু বাস্তবে এটি একটি সম্পূর্ণ শরীরচর্চা। দৌড়ানো, পাস দেওয়া, বল কন্ট্রোল করা ইত্যাদি সবকিছুই শরীরের বিভিন্ন অংশকে সক্রিয় রাখে। ফুটবল খেললে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। যেমন- হার্ট সুস্থ রাখে, শরীরের স্ট্যামিনা বাড়ায়, পেশী শক্তিশালী করে, মানসিক চাপ কমায় ইত্যাদি। এই কারণে ফুটবল শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং একটি কার্যকরী ফিটনেস এক্সারসাইজ। এই মাঠে সবচেয়ে ভালো লেগেছে একটি বিষয়, সেটা হলো এখানে সবাই একসাথে খেলছে। যেখানে বয়স, পেশা বা পরিচয়ের কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে মিশে গিয়ে উপভোগ করছে খেলাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 63806.73
ETH 1725.77
USDT 1.00
SBD 0.42