ফটোগ্রাফি:- আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


আমি @tuhin002 বাংলাদেশ থেকে লিখছি। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


IMG_20230704_184733.jpg

আজকে বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ করে ঝোপের মধ্যে চোখটা পরলো। দেখতে পেলাম একটা পোকা গাছের লতার উপরে বসে আছে। দেখতে ভারী সুন্দর লাগছিল। তাই দেরি না করে নিজের ফোনে একটি ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে ফটোকপি টা ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে এই পোকাটি আমি যতদূর জানি এদের ক্ষতিকর প্রকার। ফসলের নরম রোগা চোষে ফসল বাজে কোন লতা জাতীয় গাছকে ক্ষতি করে। তবে এই মুহূর্তে এই পোকার নামটি আমার মনে নেই।


IMG_20230704_184850.jpg

আপনারা এখানে যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন যায়েন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ফটোগ্রাফিটা। তবে এই ফটোগ্রাফি টার মধ্যে কিছু লুকায়িত আছে। সেটা হয়তো বা আপনার প্রথম দেখে বুঝতে পারবেন না। আর যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের উত্তরের আশায় আমি অপেক্ষায় রইলাম।


IMG_20230628_161301.jpg

এই ফটোগ্রাফি টা করেছিলাম আমাদের পুকুরের পাশে। পুকুরের পাশে কিছু ঝোপঝা রয়েছে। এখানে আপনারা যে পাতাটা দেখতে পারছেন এই পাতাটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তবে পাতার উপরে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। ছাদের উপরে বেড়ানো দেখা মুহূর্তে আমি একটা ফটোগ্রাফি করি। আপনারা যে প্রজাপতি দেখতে পাচ্ছেন এখানে কয়টা প্রজাপতি রয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।


IMG-20230628-WA0002.jpg

প্রকৃতি আর নীল আকাশ যে কতটা সুন্দর তা এই ফটোগ্রাফি দেখেই বোঝা যায়। এই ফটোগ্রাফতার দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ। আকাশে কোন মেঘ নেই সূর্য যেন আলোটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। চারিদিকে সবুজের সমরহ আকাশের বুকে নীল আকাশ সবমিলে খুবই সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে এখানে। দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।


IMG-20230628-WA0003.jpg

গ্রামের চারপাশে কতটা সুন্দর হয় তা এই ফটোগ্রাফি টা না দেখলে বোঝা যায় না। গ্রামের রাস্তায় পাশ দিয়ে বয়ে গেছে একটা ক্যানাল। যদিও কেনালটি অনেকটা মাটি পড়ে কেনালের মতো এখন আর সেভাবে দেখা বোঝা যায় না। চারপাশে সবুজ বন রাস্তার পাশ দিয়ে কিছু তালগাছ দেখা যায়, আকাশটা মেঘে ঢাকা কিছুটা সব মিলিয়ে দারুন একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজমান।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনhttps://w3w.co/founds.logbooks.prejudge

আজকেও আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিয়ে গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে, গান গাইতে, কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

রেনডম কিছু ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আজকের আপনার ফটোগ্রাফি পোস্টটি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আকাশের তোলা ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আর ফটোগ্রাফির প্রত্যেকটি বিবরণ আপনি খুব সুন্দর করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন বিকেল বেলায় হাটতে বের হয়ে। পোকামাকড়ের ফটোগ্রাফি গুলো তুলতে অনেক কষ্ট হয় সময় দিয়ে খুব সুন্দর করে নিতে হয়। এছাড়াও আপনি আকাশের খুব সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করলেন অনেক ভালো লেগেছে দেখে। অন্যান্য প্রাকৃতিক দৃশ্য গুলো খুব সুন্দর লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আপনি ঠিকই বলেছেন পোকামাকড়ের ফটোগ্রাফি গুলো করতে অনেক কষ্ট হয়। তাদের পিছনে যথেষ্ট সময় দিতে হয় তারপরে না কোন ফটোগ্রাফি করা সম্ভব হয়ে থাকে।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আজ আপনি খুব দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে সব সময় গ্রাম বাংলার প্রকৃতি,আকাশ ভীষন ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোতে সেই সৌন্দর্য দারুনভাবে ফুটে উঠেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু শুধু গ্রাম বাংলার নায় মাঝেমধ্যে শহর অঞ্চলের আকাশ অনেক সুন্দর দেখায়।

 3 years ago 

আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। পোকামাকড়ের ফটোগ্রাফি গুলো তুলতে একটু কষ্ট হয়। কারন ছবি তুলতে গেলে তারা উড়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ আপনার ফটোগ্রাফির হাত তো বেশ ভালো ভাইয়া।দক্ষতার সাথে আপনি প্রতিটি ফটোগ্রাফি করেছেন।সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38