কয়েকটা ফুলের রেনডম ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।
২৯ মহরম ১৪৪৫ হিজরি। ০৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।
এটি হল পাতাবাহার গাছ। এই গাছের পাতা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সব থেকে বড় কথা এই গাছের পাতাগুলো অনেক লম্বা এবং দেখতে অনেক সুন্দর লাগে। পাতাবাহারের গাছগুলো অনেক বড় হয়ে থাকে। আবার কিছু কিছু পাতাবাহার দেখা যায় বেশি বড় হয় না। আর পাতাবাহার আপনি বাড়ির আশেপাশে যে কোন জায়গায় এই গাছ লাগাতে পারেন। বাড়ির সৌন্দর্য বর্ধনে পাতাবাহারে বিকল্প নেই। এই গাছের পাতা বেশ সুন্দর লাগে কয়েকটা কারণে তার মধ্যে উল্লেখযোগ্য হলেও পাতার বিভিন্ন ধরনের রং দেখা যায় আর এই রং গুলো খুব উজ্জ্বলভাবে ফুটে থাকে। একই গাছে বিভিন্ন রঙের মধ্যে উল্লেখযোগ্য হলুদ লাল সবুজ ইত্যাদি রঙের পাতা ভরে গাছ হয়ে থাকে।
এই ফটোগ্রাফি টা আমি তুলেছি শুধু এই কারণে আপনাদের জানানোর জন্য যে আমি এইখানে যতগুলো ফুলের ফটোগ্রাফি করেছি সব ফটোগ্রাফি গুলো একটা বাগানের মধ্যে আবদ্ধ। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন বাগানের মাঝখানে একটা রাস্তা তা চারিপাশে ফুল গাছের সমগ্রহ। এখানে প্রায় কয়একশো ফুল গাছ লাগানো রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফুটে থাকে। ফুলের সময় বাগানটা যেন চারদিকে মুখরিত হয়ে ওঠে ফুলের গন্ধে। বিভিন্ন এলাকা থেকে এই ফুলের গুলো দেখার জন্য মানুষ আসে প্রতিনিয়তই। এটা হল ফুলের বাগানে প্রবেশদ্বার। দেশি-বিদেশি অনেক চমৎকার কিছু ফুলের গাছ এখানে রয়েছে। যেগুলো দেখলে আপনার অবশ্যই বারবার দেখতে ইচ্ছে করবে।
আপনারা কি, কেউ বলতে পারবেন এই ফলটির নাম কি? আমার মনে হয় অনেকেই এই ফলটি চিনেন আবার অনেকেই চিনেন না। এ ফলটি সম্পর্কে আমারও খুব একটা বেশি জানা নেই তবে আমি যখন ফটোগ্রাফি করেছিলাম তখন ওই বাগানে মালি ছিল। ওই মালিকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছিল যে এটা হচ্ছে চায়ন বেল। আমি তার কাছে এই এই বেলের বর্ণনা নিতে গিয়ে তিনি বললেন যে এই বেলটি তেমন স্বাদ না আমাদের দেশীয় বেলের মত সুস্বাদু না। অনেক বড় হয়ে থাকে এটি বিলিন্ডারে পেস্ট করে চিনি দিয়ে মিশিয়ে খায়। তবে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর এবং অনেক বড় হয়ে থাকে এই বেলটি। তবে এই বেলের ভেতরের অংশ পুরটায় সাদা। কারণ এর আগে আমি এই বেল্টটি গাছের নিচে পড়ে থাকতে দেখছিলাম এবং সেই ভেতরটা পুরো সাদা দেখেছিলাম।
আপনারা এখানে যে ফুলটি দেখতে পারছেন আপনারা অনেকে হয়তোবা মনে করছেন এটা জবা ফুল। কারণ জবা ফুলের বিভিন্ন রং হয়ে থাকে সাদা লাল কালো গোলাপী ইত্যাদি রঙের জবা ফুল হয়ে থাকে। আমিও যখন প্রথম দেখছিলাম ভেবেছিলাম যেটা জবা ফুল কিন্তু তার গাছের পাতা দেখে বুঝতে পারছিলাম এটা জবা ফুল নয়। যদিও এই ফুলটির নাম আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তবে আমার মনে হয় প্রথমদিকে যে দেখবেন সেই জবা ফুল হিসেবে চিহ্নিত করবেন এই ফুলটিকে।
ফুলের মধ্যে শ্রেষ্ঠ ফুল হলো গোলাপ ফুল। এই ফুলটি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা অনেকে হয়তোবা জানিনা গোলাপ ফুল প্রায় ১০০ প্রজাতির হয়ে থাকে। আমাদের এলাকায় বেশির ভাগ গোলাপ ফুল গুলো দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, লাল গোলাপি কালো সাদা ইত্যাদি। এছাড়াও গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আজকে আমার ফটোগ্রাফির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হল সাদা গোলাপ। সাদা গোলাপের পাপড়ি গুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তবে গোলাপের রং গোলাপি হইলে সেই ফুলটি বেশি সুন্দর লাগে। গোলাপ ফুল দিয়ে গোলাপ জল তৈরি করা হয় এটা হয়তোবা অনেকেই জানেন না। বর্তমানে গোলাপ ফুল যে কোন সময় ফুটে থাকে।
কখনো কখনো মেঘলা আকাশে কালো মেঘের পরিবর্তে কিছু সাদা মেঘ দেখা যায়। ওই সময় আমি আমার ঘরের ছাদের উপরে দাঁড়িয়েছিলাম। সামনে দেখছিলাম অনেকগুলো পাখি উড়ে যাচ্ছিল। ঠিক তার সামনে একখন্ড মেঘ একত্রিত হয়ে অনেকটা বড় হয়েছিল। ওই মেঘগুলো আস্তে আস্তে অনেক প্রসারিত হচ্ছিল এটা দেখেই বোঝা যাচ্ছিল। মনে হয়েছিল যেন আকাশের এক কোণে আগুনে ধোঁয়া উপরে উপরে পড়ছে। ওই সময় আমার হাতে ফোন ছিল তাৎক্ষণিক আমি একটি ফটোগ্রাফি করলাম। এই ফটোগ্রাফির মধ্যে একটি পাখি রয়েছে সেই পাখিটি কোথায় আপনারা বলবেন নিচে কমেন্টের মাধ্যমে।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। |
|---|
| ডিভাইসের নাম | Poco |
|---|---|
| মডেল | M2 |
| ফটোগ্রাফার | @tuhin002 |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
| লোকেশন | https://w3w.co/handbooks.chap.pruning |
আজকেও আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1691703913291067523?t=CbljmOzoh7L9hp4nuDd6gw&s=19
বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফুটতে দেখতে পাওয়া যায়। ফুলের সৌন্দর্য যেটা পরিবেশকে আরো সুন্দর করে তোলে। মানুষের মনকে রঞ্জিত করে আপনার করা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো অনেক পছন্দ হয়েছে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
মামা আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সত্যি বেশ অসাধারণ লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির দিকে তাকালে মুগ্ধতা ছড়িয়ে পড়ছে। আসলে মামা ওই ফলটির নাম কি আমি জানি। ওই ফলটির নাম হচ্ছে চায়না বেল আমি এর আগে অনেকবার খেয়েছি ওই ফল। আগুনের ভিতর দিয়ে এই ফল পুড়িয়ে খেতে হয় মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এই বেলের নাম চাইনা বেল। আর আগুনে পুড়িয়ে খেতে হয়। বাহ তুমি তো দেখছি এর আগে খেয়েছো ভাগ্নে। তাহলে তো তোমার এই বেল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে।
আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন। আমার কাছে বিশেষ করে আকাশের আর ফুলের ফটোগ্রাফি তো অনেক ভালো লাগলো দেখে। আমিও চেষ্টা করি সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য। আজকেও চেষ্টা করেছি আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। এত সুন্দর ফটোগ্রাফি বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপু শুধু চেষ্টা করছে সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর পরবর্তীতে আরো চেষ্টা করব আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনার করা রেনডম ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। ফুল সব সময়ই সুন্দর। আমার কাছে ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। বিশেষ করে আকাশ আর পথের ফটোগ্রাফিটি একটু বেশিই ভালো লেগেছে। ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ফুল সব সময় আমার কাছে অনেক প্রিয়। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আর এই ফুল ভালোবাসা না এমন লোকের সংখ্যা অনেক কম।
ফটোগ্রাফি গুলো তো খুবই চমৎকারছিল বিশেষ করে পাতাবাহারের ফটোগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে। তাছাড়া ভিন্ন ধরনের একটি বেল দেখলাম এই প্রথম দেখেছি বেশ ভালো লাগলো। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো আপনি চমৎকারভাবে নিলেন এবং আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু এই বেলটি হচ্ছে চায়না বেল। এই বেল অনেক মোটা হয়ে থাকে তবে খেতে খুব একটা সুস্বাদু না।