কিছু ইউনিক রেনডম ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরম করুনাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি

হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগবাসি বন্ধুরা , আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি।

ফুল আমি খুব পছন্দ করি। যেখানেই ফুল দেখি সেখানে ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হচ্ছে ফুল। ফুল ফোটে শুধু আমাদেরকে সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য। ফুল যেমন তাদের রূপ দেখিয়ে আমাদের মুগ্ধ করে। তেমনি ফুলের ঘ্রাণ আমাদের সকলকে পাগল করে। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া অসম্ভব।ফুল আমার একটি শখের জিনিস। ফুলকে আমি অনেক ভালবাসি। এমনকি ফুলের বাগান আমার একটি সখ। আর ফুলের প্রতি আমার টানটা একটু বেশি। কারণ আমি প্রকৃতিকে অনেক গভীর থেকে অনুভব করতে ভালোবাসি। প্রকৃতিকে ভালবাসতে জানলে জীবনে অন্যের দুঃখে দুঃখী হতে সাহায্য করে। আর কেউ কষ্ট দিলেও সেই কষ্ট ফুলের মতোই সহ্য করা যায়। যেমন ফুল আমাদেরকে সৌন্দর্য বিলিয়ে দেই।ফুলে সৌন্দর্য দেখে মানুষ যেমন ছিড়ে গাছকে কষ্ট দেয়। তবে ফুল প্রতিনিয়ত ফুটে ওঠে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক তেমনি যারা প্রকৃতিপ্রেমী তাদের মনটাও প্রকৃতির মতোই সুন্দর হয়।

এখানে আপনারা উপরের প্রথম ফটোগ্রাফিটিতে, দেখতে পারছেন গাজানিয়া নামের সুন্দর একটি হলুদ কালারের ফুল। এই ফুলটি কিছুটা মেরিগোল্ড ও সূর্যমুখির মত দেখতে। তবে এর নামটি একটু ভিন্ন। আমি আজ প্রথম এই ফুলটির নাম জানতে পারলাম। এর নাম গাঁজানিয়া ফ্লাওয়ার। ফুলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর।

পানসি নামের এই ফুলটিও কিন্তু দেখতে খুবই ইউনিক ও কিউট। এই ফুলটির নাম কেন পানসি রাখা হয়েছে তা আমি জানিনা। তবে ফুলটির নাম ও সৌন্দর্য অনেক ভালো লেগেছে আমার কাছে । এই ফুলটি পাতাবাহার এর মত ভারি ভারি পাতা বিশিষ্ট গাছে ফোটে থাকে।

সবুজ সবুজ পাতার মাঝখানে গারো মেরুন কালারের সুন্দর একটি গার্ডেনবারবিনা ফুল ফুটে রয়েছে। এই গাছটিতে শুধু একটি ফুল রয়েছে। তবে গার্ডেন বারবিনা ফুলের গাছে একসাথে গুচ্ছ আকারে অনেকগুলো ফুল ফুটে থাকে। আমার কাছে ফুলটি দেখতে খুবই ভালো লেগেছে।

আমাদের সকলের কম বেশি পরিচিত এই ডায়ান্থাস ফল। বিশেষ করে শীতকাল ও বর্ষাকালে ডায়ান্থাস ফুল বেশি দেখা যায়। এই ফুলের অনেক ভ্যারাইটি রয়েছে। একেবারে হালকা কালারের এই ডায়ান্থাস ফুলটি খুবই সুন্দর।

এখানে আরেকটি নতুন প্রজাতির কসমস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলটির নাম যে কসম। তা আমার জানা ছিল না তবে আজ এই ফুলটির নাম প্রথম আমিও জানতে পারলাম।

আমাদের সবার পরিচিত একটি ফুল হচ্ছে এই মেরিগোল্ড ফুল। এই ফুলগুলো অল্প দামে যে কোন বাগানে শীতকালে পাওয়া যায়। অতিরিক্ত গরমে এই ফুল গাছগুলো নোয়ে যায় এবং নিজেকে টিকিয়ে রাখতে পারে না।

এখানে অনেক ইউনিক একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। যার নাম মোরালিস ফ্লাওয়ার । ছোট ছোট মৌমাছির মত অনেক সুন্দর এই ফলগুলো। মনে হচ্ছে যেন অনেকগুলো মৌমাছি একসাথে বসে রয়েছে। আমার কাছে এটি অনেক ভালো লেগেছে।

বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না। আমাকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করি আমার আজকের এই রেনডম ফুলের ফটোগ্রাফির ব্লগটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনামকিছু রেনডম ফুলের ফটোগ্রাফি ।।
স্থানভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখ১৮-০৩-২০২৫
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমার পরিচিতি

আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

image.png

image.png

Posted using SteemMobile

Sort:  
 last year 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন।রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সত্যি ফুলের সৌন্দর্যেও ঘ্রাণে আমরা মুগ্ধ হয়ে যাই।দারুন ফটোগ্রাফি করেছেন আপু সুন্দর সুন্দর ফুলের। সব গুলো ফুল খুব সুন্দর। ধাপে ধাপে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি এবং মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আপু আজকে আপনি যেসব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে আমার কাছে মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

 last year 

ফুল সব সময় তার সৌন্দর্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করে দেয়। ফটোগ্রাফিতে দারুন ইউনিট কিছু ফুল দেখতে পেলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। ফুল আমাদের তার সৌন্দর্য, গন্ধ দিয়ে সর্বদাই মাতিয়ে রাখে। ফুল সম্বন্ধে দারুন লিখেছেন। এত দারুন দারুন ফটোগ্রাফি সহ সুন্দর উপস্থাপনায় দারুন একটি পোস্ট পড়ে ভালো লাগলো।

 last year 

পানসি নামের ফুলটি আজকে প্রথম দেখলাম আমি। এর আগে দেখেছি কিন্তু এত সুন্দর ভাবে দেখা হয়নি। আপনি খুব সুন্দর ভাবে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা।

 last year 

ফুলের সৌন্দর্য সত্যিই অতুলনীয়, আর আপনার ফটোগ্রাফিতে সে সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ।প্রতিটি ছবিতে আলাদা এক আকর্ষণ আছে, যা চোখ ও মনে প্রশান্তি এনে দেয়। সঙ্গে ফুল নিয়ে এত সুন্দরভাবে লেখা, যেন প্রকৃতির সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করতে পারলাম। প্রতিটি ফটোগ্রাফি দারুণ সাথে সুন্দর উপস্থাপনা,পোস্টটি পড়ে সত্যিই ভালো লাগলো ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64020.17
ETH 1733.40
USDT 1.00
SBD 0.42