শৈল্পিক মহিমায় মোড়া দুর্গা পুজোর প্যান্ডেল

20250930_005640.jpg

দুর্গা পুজো মানেই শুধু দেবীর আরাধনা নয়, বরং শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির এক মহামিলন। প্রতি বছর বিভিন্ন প্যান্ডেলে দেখা যায় নানান থিম ও চমকপ্রদ সাজসজ্জা। এবারের পুজোয় আমি যে প্যান্ডেলটি দেখেছিলাম, তার বাইরের ডিজাইন আমাকে সত্যিই মুগ্ধ করেছিলো। প্যান্ডেলের প্রবেশপথেই নজরে আসে উপরের দিকে বিশাল এক নন্দী মূর্তি। শিবের বাহন নন্দী যেন এই মন্দির-সদৃশ প্যান্ডেলের রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে, মানে বিষয়টাকে এমনভাবে ফুটিয়ে তুলেছিল, যে দৃষ্টি আকর্ষিত করে নেওয়ার মতো। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছিলো প্রাচীন পাথরের মন্দিরের আদলে।

দেয়ালে খোদাই করা নকশা, ভাস্কর্য ও অলংকরণ যেন আমাদের অতীত ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। রাতের আলোয় এই পাথুরে কাঠামো আরও রহস্যময় হয়ে উঠেছিল। প্যান্ডেলের ছাদের নিচে ঝুলছিল অসংখ্য লাল, হলুদ ও সাদা রঙের কাপড়ের ফিতা। তার মাঝে ছিল ঝুলন্ত ঘণ্টা। যেন প্রতিটি ঘণ্টা দেবীর আগমনের বার্তা দিচ্ছিল। প্যান্ডেলের বাইরের অংশটি গুহার মতো করে তৈরি করা হয়েছিল। প্রবেশপথের ভেতরে দেখা যাচ্ছিল পাথরের দেয়াল ও তার মাঝে স্থাপিত দেবমূর্তি। আলোর ব্যবহারে এমনভাবে সাজানো হয়েছিল যে পুরো পরিবেশ এক রহস্যময় হয়ে উঠেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39