দেশবন্ধু পার্কের দুর্গা পুজো প্যান্ডেল

20250929_233754.jpg

দুর্গা পূজা মানেই হলো বাঙালির আবেগ, শিল্প আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। কলকাতার প্রতিটি স্থান এই সময় নিজস্ব রূপে সেজে ওঠে। আর সেই তালিকায় বহু বছর ধরেই বিশেষভাবে দুর্গা পুজো পালিত হয়ে আসছে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে। এবার দেশবন্ধু পার্কের প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল স্তরবিন্যাসযুক্ত মন্দির ধাঁচের স্থাপত্যে, যা এক নজরেই দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছিল। এত সুন্দর ভাবে বিষয়গুলো ফুটিয়ে তুলেছিল যে, চোখ যেনো কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ।একটির পর একটি ধাপ উপরের দিকে উঠে গিয়েছে, যেন আলোয় তৈরি কোনো আধ্যাত্মিক স্তম্ভ গড়ে উঠেছে।

প্যান্ডেলের গায়ে সূক্ষ্ম অলঙ্করণ এবং প্রতিটি স্তরে ছোট ছোট ভাস্কর্য ফুটিয়ে তুলেছিল। প্যান্ডেলের ভিতর ও বাইরে আলো ব্যবহারের ধরণ ছিল অত্যন্ত সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। চারপাশে মানুষের ঢল এবং বাঁশের ব্যারিকেডের ভেতর দিয়ে এগিয়ে চলা দর্শনার্থীরা, এ যেনো এক অন্যরকম অনুভূতি। সব মিলিয়ে দেশবন্ধু পার্ক যেন এক জীবন্ত উৎসবক্ষেত্র হয়ে উঠেছিলো। দেশবন্ধু পার্কের দুর্গাপূজা প্যান্ডেল মানেই নতুনত্ব কিছু। পরিকল্পনা চলে ৩-৪ মাস আগের থেকে। আর সবকিছু নিখুঁত শিল্প চর্চার মাধ্যমে তুলে ধরে। এই ধরণের প্যান্ডেলগুলো শুধু দেখার জন্য নয়, অনুভব করার বিষয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42