ঐতিহ্য ও শৈল্পিকতার মেলবন্ধন

20251001_024555.jpg

দুর্গাপূজা মানেই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও শিল্পের এক অপূর্ব সমন্বয়। এই প্রতিমার দৃশ্যটি যেন সেই অনুভূতিকেই আরও এক ধাপ গভীর করে তুলেছিল। প্রথম দেখাতেই মনে হয়েছিলো যেন এটি শুধুই একটি প্রতিমা নয়, বরং জীবন্ত এক শিল্পকর্ম। এই প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটি অত্যন্ত সূক্ষ্ম কারুকাজে তৈরি। পুরো কাঠামোটি দেখতে অনেকটা প্রাচীন মন্দিরের স্থাপত্যের মতো, যেখানে প্রতিটি খুঁটিনাটি অংশে নিখুঁত নকশা ফুটে উঠেছিলো। দেয়ালে খোদাই করা ভাস্কর্যগুলো যেন ইতিহাসের বিষয় তুলে ধরা হয়েছিল। প্রতিটি মূর্তি, প্রতিটি অলংকরণ যেন কোনো না কোনো পৌরাণিক দৃশ্যের প্রতিফলন সামনে এনেছিল। একই রঙের ব্যবহার পুরো ব্যাকগ্রাউন্ডটিকে দিয়েছে একধরনের রাজকীয় ও শান্ত ভাব।

হালকা সোনালি-সাদা টোনে তৈরি এই নকশা যেমন দৃষ্টি আকৃষ্ট করে, তেমনি আবার একই সঙ্গে গভীরতার অনুভূতিও তৈরি করে। আলোর ব্যবহারও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিকভাবে ফোকাস করা লাইট প্রতিটি খোদাইকে জীবন্ত করে তুলেছিল। প্রতিমার দিকে তাকালেই প্রথমে নজরে পড়ে তার গহনার ঝলক। সোনালি অলংকারে সাজানো দেবী দুর্গা যেন সত্যিই দেবলোক থেকে অবতীর্ণ হয়েছেন। প্রতিটি গহনার ডিজাইন এতটাই নিখুঁত যে, তা শুধু সাজসজ্জা নয়। এ যেন শিল্পের এক উচ্চস্তরের প্রকাশ পরিলক্ষিত হয়েছিলো। মহিষাসুর বধের দৃশ্যটি এখানে অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। দেবীর চোখের দৃষ্টি, হাতের ভঙ্গি, এবং সিংহের গর্জন- সবকিছু মিলিয়ে পুরো দৃশ্যটি যেন অন্যরকম ছিল। মহিষাসুরের মুখের অভিব্যক্তিও বাস্তব সম্মত, যা পুরো কাহিনিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38